Monday, July 6

বাংলাদেশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, যুবক গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, যুবক গ্রেফতার

বাংলাদেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বখাটের ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত হাবিব সিকদারের (৩১) বিরুদ্ধে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ হাবিব সিকদারকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করেছেন। পাশাপাশি ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন। হাবিব উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত রত্তন সিকদারের ছেলে ও বড় মাছুয়া ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ওই স্কুলছাত্রীর আপন মামাতো ভাই এবং প্রতিবেশী। সেই সুবাদে হাবিব প্রায়ই ছাত্রীর ঘরে যাতায়াত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। গত ২ জানুয়ারি ওই ছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগে হাবিব পার্শ্ববর্তী নির্মণাধীন একটি ভবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ড এলাকা থেকে মেঘনাঘাট পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যান চলাচল, বিভিন্ন পয়েন্টে অবৈধ ইউটার্ন, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় রাস্তা সংস্কার ও হাইওয়ে পুলিশের উদাসীনতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, সাইন বোর্ড ও মেঘনাঘাট এলাকায় মঙ্গলবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট এ যানজটের কবলে পড়ে শত শত পরিবহণ যাত্রী চরম ভোগান্তির শিকার হন। অনেকে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। এ সময় নয়াপুর এলাকা থেকে বন্দর উপজেলার মদনপুর, লাঙ্গলবন্দ, সোনারগাঁও উপজেলার দড়িকান্দি, কাঁচপুর ও মেঘনাঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। সময় বাড়...
ড্রেনে ফেলে পেটানো হলো ছাত্রদলের দুই নেতাকে

ড্রেনে ফেলে পেটানো হলো ছাত্রদলের দুই নেতাকে

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের কাছে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের ৪০ নেতাকর্মী আহত হন বলে দাবি সংগঠনটির নেতাদের। আহতদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতারাও রয়েছেন। হামলা ও ধাওয়ার একপর্যায়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে ছাত্রদলের দুই নেতাকে পেটাতে দেখা গেছে। ছাত্রলীগের শহীদুল্লাহ হলের কর্মীরা এতে অংশ নেন বলে ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এমনকি হাসপাতালে নেওয়ার পথে আহত ওই দুজনের একজনকে রিকশা থেকে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই দুই ছাত্রদল নেতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন— বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস ছাত্রদল নেতা আল আমিন বাবলু এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি মিনহাজুল আবেদীন নান্নু। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘ...
ফেইথ পয়েন্ট ও ডক টাইম এর মধ্যে টেলিমেডিসিন সেবার সমঝোতা চুক্তি স্বাক্ষর

ফেইথ পয়েন্ট ও ডক টাইম এর মধ্যে টেলিমেডিসিন সেবার সমঝোতা চুক্তি স্বাক্ষর

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটির সর্বসাধারণের জন্য টেলিমেডিসিন সেবা এবং হোম স্যাম্পল ডায়াগনস্টিক প্রদানের লক্ষ্যে Faith Point Hospital And Diagnostic Center এবং অনলাইন টেলিমেডিসিন অ্যাপ Doctime Limited এর সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। উক্ত চুক্তির আওতায় ঢাকা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা গণ স্বল্প মূল্যে টেলিমেডিসিন সেবা ও DocTime অ্যাপ এর মাধ্যমে প্যাথলজি টেস্টের সেবা ঘরে বসেই নিতে পারবেন। উক্ত চুক্তি অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন, মো: নাজমুল ইসলাম – ম্যানেজিং ডিরেক্টর, ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এবং আনোয়ার হোসাইন, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ডকটাইম লিমিটেড। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে Faith Point Hospital And Diagnostic Center এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সবুর – চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন জামিল। মোঃ মাহমুদুল...
হবিগঞ্জে নদীতে বাড়ছে পানি, এক গ্রাম প্লাবিত

হবিগঞ্জে নদীতে বাড়ছে পানি, এক গ্রাম প্লাবিত

বাংলাদেশ
সিলেট ও সুনামগঞ্জের পর এবার হবিগঞ্জে বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর গ্রামের বেশ কিছু বাড়িঘর। কুশিয়ারা নদীতে সিলেট অংশের শেরপুরে বাঁধ না থাকায় ওই গ্রামে পানি প্রবেশ করে। হবিগঞ্জ অংশে মাত্র কয়েক ইঞ্চি পানি বাড়লেই লোকালয় প্লাবিত হবে। এ অবস্থায় ঝুঁকির মধ্যে রয়েছে নবীগঞ্জ উপজেলার পাহাড়পুর, পারকুল ও ফাদুল্লাপুরসহ কয়েকটি গ্রাম। এদিকে অব্যাহতভাবে পানি বাড়ছে জেলার নদীগুলোতে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, কুশিয়ারা নদীতে পানি বাড়ছে। খোয়াই নদীতেও পানি বাড়ছে, এ পানিরও চাপ পড়ছে কুশিয়ারা নদীর ওপর। উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহপাড়পুর, পারকুল, ফাদুল্লাপুর এলাকায় নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে বাঁধ অনেক নিচু। তাই পানি বাড়লে বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করতে পারে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে...
প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূর হামলায় শাশুড়ি আহত

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূর হামলায় শাশুড়ি আহত

বাংলাদেশ
মাদারীপুরে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় পুত্রবধূ ও তার বাড়ির লোকজনের হামলায় শাশুড়ি নাহার বেগম (৫০) গুরুতর জখম হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাহার বেগমকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামের চান্দু মোল্লার ছেলে ইতালি প্রবাসী মিজান মোল্লা প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে করে একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়াকে। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি মিজান মোল্লার পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে রোববার সন্ধ্যায় পুত্রবধূ তার বাড়ির লোকজন নিয়ে মিজানের মা নাহার বেগমকে বাড়ির সামনে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।...
পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল, স্বাস্থ্যঝুঁকি

পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল, স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুর ও জলাশয়গুলোতে ভেজানো হচ্ছে সুপারি, মেশানো হচ্ছে কেমিক্যাল। এতে ধ্বংস হচ্ছে জলজপ্রাণী। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। সিভিল সার্জন ও প্রশাসনের তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান জোরদার না থাকায় একটি অসাধু প্রভাবশালী চক্র এসব করে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, লক্ষ্মীপুরে প্রধান অর্থকরী ফসল সুপারি। এবার প্রায় ১৪ হাজার টন সুপারির ফলন হয়েছে জেলায়। যার বাজারমূল্য সাড়ে ৪০০ কোটি টাকা। এখানে উৎপাদিত সুপারি কেউ রোদে শুকিয়ে সংরক্ষণ করেন, আবার অনেকে নদী-নালা, সংযোগ খাল, ডোবা-পুকুরে ভিজিয়ে পরে বিক্রি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর উপজেলার বিভিন্ন পুকুর- ডোবা-নালায় পানিতে ভিজিয়ে রাখা হয়েছে সুপারি। বর্তমানে ৪০-৫০ ভাগ সুপারি বিভিন্ন স্থানে জলাশয়গুলোতে ভেজানো রয়েছে। সুপারির কাঁচা স্বাদ ধরে রাখতে নির্দিষ্ট পাকা হাউসে ভেজানোর নিয়ম থাকলেও বেশি লাভের আশায় তা ...
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ
নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারি থেকে আসা শাহ পরাণ পরিবহণের একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। এ সময় নেত্রকোনার বারহাট্টা থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন ১০ জন। নেত্রকোনা সদর থানার এসআই জাহ...
ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ
গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফেনী শাখার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ (৩৮) ওই ব্যাংকের সাবেক কর্মকর্তা (ক্যাশ)। তার বাড়ি ফেনীর দাগনভূঞার গজারিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল মালেক। রোববার দুপুরে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, হাসান মোহাম্মদ রাসেদ ফেনী শাখার সোস্যাল ইসলামী ব্যাংকে কর্মরত থাকাকালীন ব্যাংকের গ্রাহক রিজিয়া সুলতানার হিসাবে জমা দেওয়ার জন্য গৃহীত ১৭ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় তৎকালীন শাখা ব্যবস্থাপক ২০১৯ সালের ১ এপ্রিল থানায় মামলা করেন। জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, শুনানি শেষে বিচারক এএনএম মোরশেদ খান অভিয...
৬ বছরেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ হয়নি!

৬ বছরেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ হয়নি!

বাংলাদেশ
কৃষক ও সাধারণ মানুষের সুবিধার জন্য ছয় বছর আগে চট্টগ্রামের মীরসরাইয়ে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না গ্রামবাসী। ফলে ভোগান্তি লাঘব হওয়ার বদলে আরও বেড়েছে। দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন ২০১৫-১৬ অর্থবছরে ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেদিনগর গ্রামে পাহাড়ের পাদদেশে সেতুটি নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে তিনটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ চলাচল করেন। দীর্ঘ দিনেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ওই অঞ্চলে ৫০০ একর জমিতে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং চাষাবাদ করেন চাষিরা। সড়কের অভাবে সেতুটির কোনো কার্যকর ব্যবহার হচ্ছে না। বর্ষার মৌসুমে কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয় এসব চাষির। মো. আবু তাহের নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বর্ষা মৌসুমে আমা...