Monday, July 6

বাংলাদেশ

হিলিতে ভারতীয় পেঁয়াজ ১২ টাকা, দেশি ১৭

হিলিতে ভারতীয় পেঁয়াজ ১২ টাকা, দেশি ১৭

বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১২ টাকায় এবং দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়াতেই কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। পেঁয়াজ কিনতে আসা কোরবান আলী জানান, রমজান মাসে পেঁয়াজের প্রয়োজন অনেক বেশি। প্রতিটি রান্নার কাজে পেঁয়াজ প্রয়োজন হয়। পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক আছে। তবে সয়াবিন তেল, চিনি, আটা এবং চিনির বাজারে কোনো স্বস্তির খবর নেই। যার জন্য সাধারণ ভোক্তারা বিপাকে আছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটিই আশা তাদের। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করা হয়েছে। রম...
নানা সমস্যায় বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার

নানা সমস্যায় বাকৃবির কেন্দ্রীয় গ্রন্থাগার

পড়ালেখা, বাংলাদেশ
বসার আসন সংকট, শীতাতপ ব্যবস্থা নষ্ট, ফ্যান নষ্ট, নোংরা টয়লেটসহ নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। এ ছাড়া চাকরির বইসহ অন্যান্য বই, বাইন্ডিংস নিয়ে গ্রন্থাগারে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। গ্রন্থাগারে এসব সমস্যা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যান্টিনে এসে পড়াশোনা করছেন তারা। এ বিষয়ে বারবার লাইব্রেরি কর্তৃপক্ষকে জানালেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের। জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ক্লাস, পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। হলগুলোতে সিট সংকট ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশের পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষার্থীরা গ্রন্থাগারে চাকরির পড়াসহ একাডেমিক পড়া পড়তে আসে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ বেশি পায়...
গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর

গরম দুধে পড়ে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ
রংপুরের পীরগাছায় চুলার ওপর গরম দুধে পড়ে শাফিউল ইসলাম শাফি নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত শাফি উপজেলার পারুল ইউনিয়নের দেউতি-গুঞ্জুর খাঁ গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দেউতি ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টি মুখের স্বত্বাধিকারী সাহাবুল ইসলাম। গত শনিবার বিকাল ৫টার দিকে যখন মিষ্টি বানানোর জন্য দুধ গরম করতে ব্যস্ত ছিলেন তখন পাশে থাকা শিশুটি হঠাৎ গরম দুধের পাতিলে হোঁচট খেয়ে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশুটির মা সেই গরম দুধ থেকে শিশুটিকে টেনে তুলে ধরেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রোববার সকাল ১০টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বার্ন ইউনিটে নেওয়ার পর চিকিৎসাধীন বিকাল ৪টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং পীরগাছা থানা পুলিশ পর্যবেক্ষণ করে রোবব...
‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি’

‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি’

বাংলাদেশ
চট্টগ্রামের লোহাগাড়ায় রকসি পারভিন জুবলি (১৭) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। রোববার ভোরে উপজেলার পশ্চিম আমিরাবাদের ২নং ওয়ার্ডের সিকদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। রকসি পারভিন জুবলি ওই এলাকার আবদুল গফুরের মেয়ে। সে আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্রী ছিল। নিহতের স্বজনরা জানান, জুবলি শনিবার রাতের খাবার খেয়ে রুমে ঘুমাতে যায়। সেহরি খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ইউপি সদস্যকে জানান। সকালে ওই ইউপি সদস্যসহ পুলিশ এসে রুমের দরজা ভেঙে রুমে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল- ‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি। আর আমি সাকিবকে বিয়ে করব। আর কাউকে মন থেকে মেনে নিতে পা...
ডিসির গাড়িচালককে মারধর, দুই পুলিশ কনস্টেবল ক্লোজড

ডিসির গাড়িচালককে মারধর, দুই পুলিশ কনস্টেবল ক্লোজড

বাংলাদেশ
গাজীপুরের জেলা প্রশাসকের গাড়িচালক হিরা মিয়াকে ট্রাফিক পুলিশের মারধরের ঘটনায় রাজবাড়ী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন জেলা প্রশাসনের কার্যালয়ের পরিবহণ পুলের চালক ও কর্মচারীরা। রোববার দুপুর ১২টার দিকে শহরের রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন কনস্টেবল ইউসুফ আলী ও নুর মোহাম্মদ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসনের স্টিকারযুক্ত গাড়িযোগে তার দুই শিশু মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন চালক মো. হিরা মিয়া। বেলা ১২টার দিকে তার গাড়িটি শহরের রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় মোড়ে এসে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই গাড়িটি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন। চালক হিরা মিয়া ট্রাফিক পুলিশকে জানান, গাড়িতে জেলা প্রশাসকের দুই মেয়ে রয়েছেন। এ নিয়ে কথাকাটাকাটির জেরে ট্রাফিকের এক পুলিশ সদস্য ডিসির গ...
স্বপ্ন পূরণে অন্তরার পাশে র‌্যাব-৫

স্বপ্ন পূরণে অন্তরার পাশে র‌্যাব-৫

বাংলাদেশ
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড় ছয়ঘটি গ্রামের অন্তরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন র‌্যাব-৫। অন্তরা খাতুন মেডিকেল কলেজে চান্স পেলেও টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তার লেখাপড়ার দায়িত্ব নেয় র‌্যাব-৫। রোববার দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়কের পক্ষ হতে ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির যাবতীয় খরচ প্রদান করেন। এ সময় মেডিকেলে চান্স পাওয়া অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পৌঁছতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি জানার পর র‌্যাব-৫ রাজশাহী আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। উল্লেখ্য, দরিদ্র পরিবারের মেয়ে অন্তরা খাতুন। তার বাবা ১৮ বছর পূর্বে দু...
বিশ্বরঙ এর বরিশাল শাখার  জাঁকজমক গ্রান্ড ওপেনিং

বিশ্বরঙ এর বরিশাল শাখার জাঁকজমক গ্রান্ড ওপেনিং

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
বিনোদন ডেস্ক, সম্পাদনায়- আরজে সাইমুরঃ জাঁকজমকভাবে সম্পন্ন হল বিশ্বরঙ এর বরিশাল শোরুমের গ্রান্ড ওপেনিং। এতে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জনাব জসিম উদ্দিন হায়দার। বিশিষ্ট সংগীত শিল্পী সামিনা চৌধুরী, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল অপু বিশ্বাস, চিত্রনায়ক ও মডেল নিরব হোসেন, চিত্রনায়ক ও মডেল মামুনুন ইমন এবং বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা। জাঁকজমক এই শোরুমের গ্রান্ড ওপেনিং এ বরিশালের সাধারন মানুষের উপচে পরা ভীড়। শোরুম ঠিকানাঃ বগুড়া রোড, বন বিভাগের বিপরীতে, বরিশাল।...
ভগিনীপতির হাতে কলেজছাত্রী খুন

ভগিনীপতির হাতে কলেজছাত্রী খুন

বাংলাদেশ
কিশোরগঞ্জের করিমগঞ্জে ভগিনীপতির হাতে রোকসানা নামে এক কলেজছাত্রী খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার করিমগঞ্জ পৌর সদরের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের ভগিনীপতি মাহবুব আলম ওরফে ওমর ফারুক (৩৫)। রোকসানা করিমগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাইধনখালি গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে। ঘাতক ফারুক করিমগঞ্জ পৌর সদরের মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহতের পরিবার জানায়, ঘটনার দিন দুপুরে রোকসানা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা থেকে তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে যান ওমর ফারুক। সেখানে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। আহত অবস্থায় রোকসানা নিজ বাড়িতে চলে আসার পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত...
আরও ৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

আরও ৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৪৮ জনের শরীরে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত থাকল। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন। ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্...
৮০ হাজারে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়েও বাড়ি দখল, বিপাকে পরিবার

৮০ হাজারে ৩ লাখ ২০ হাজার টাকা নিয়েও বাড়ি দখল, বিপাকে পরিবার

বাংলাদেশ
নাটোরের সিংড়ায় দাদন ব্যবসায়ীর চাহিদামতো সুদের টাকা পরিশোধ করতে না পেরে এক সংখ্যালঘু পরিবারের বাড়ি দখলের অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ওই সংখ্যালঘু পরিবারকে বের করে দেওয়ার কারণে পরিবারের ১১ সদস্য নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে একটি পরিবার। এমন ঘটনা ঘটেছে সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাঁড়েরা গ্রামের দরিদ্র বৃদ্ধ কৃষক শ্রী মরু প্রামাণিকের পরিবারে। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। সরেজমিন পাঁড়েরা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে নারী, শিশু ও বৃদ্ধসহ শ্রী মরু প্রামাণিক তার পরিবারের ১১ জন সদস্য নিয়ে মাটিতে বসে আছেন। খেতে না পেয়ে শিশুরা কান্নাকাটি করছে। আর প্রতিবেশীরা এই দৃশ্য নীরবভাবে তাকিয়ে দেখছেন। পাশেই মরু ...