Monday, July 6

বাংলাদেশ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল রোববার সকালে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলছে বলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী যুগান্তরকে জানিয়েছেন। আখাউ...

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।...

এসআই পরিচয়ে বিয়ে, পরে জানা গেল পান বিক্রেতা

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
মোবাইল ফোনে পরিচয়। কথাও হয় দুই মাস। এর পর পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। পরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাতায়াতকালে লোকজনের সন্দেহ হয়। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রতারকের নাম উৎপল মণ্ডল (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার দিস্তাই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে। ওই কলেজছাত্রীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, ফরিদপুর সারদা সুন্দরী কলেজের ছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় উৎপল মণ্ডলের। সে নিজেকে কিশোরগঞ্জ এসপি অফিসের অধীনে বাংলাদেশ পুলিশের এসআই পরিচয় দেন এবং আইডি কার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে প্রেমে জড়িয়ে ফরিদপুর কোর্টে দুই মাস আগে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। পরে ওই ছাত্রী তার ...
জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ডাবলু গ্রেফতার

জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ডাবলু গ্রেফতার

আইন ও আদালত, বাংলাদেশ
জয়পুরহাটে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ডাবলুকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন  ডাবলু নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত  রাতে  পৌর শহরের বিভিন্ন  এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতিল গাড়িয়াকান্ত এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডাবলুকে দেশিয় ধারালো অস্ত্র ও  ৩০ গ্রাম হেরোইনসহ তাকে  গ্রেফতার করা হয়।   ওসি আরও জানান, ডাবলু জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড...
ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ
হবিগঞ্জের লাখাইয়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক মুমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন। বিয়ষটি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক মুমিনুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধিন আছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী লাখাই উপজেলার বামৈ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুমিনুল হক অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ওই ছাত্রীর প্রতি কুনজর দেন। প্রায় সময়ই তিনি বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতেন। গত ১৬ মার্চ সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশ (অ্যাস...
রিসোর্টে পর্যটকের লাশ, সৈকতে কঙ্কাল

রিসোর্টে পর্যটকের লাশ, সৈকতে কঙ্কাল

বাংলাদেশ
কক্সবাজার শহরের একটি রিসোর্ট থেকে পর্যটক যুবকের লাশ এবং দরিয়ানগর সৈকত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টের ১০৮নং কক্ষ থেকে মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় ২১ নামের এক পর্যটক যুবকের লাশ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিআরের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরের মায়ের সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালেও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়াই তাকে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করে। ...
১ হাজার টাকার জন্য ভাগিনাকে শ্বাসরোধে খুন

১ হাজার টাকার জন্য ভাগিনাকে শ্বাসরোধে খুন

বাংলাদেশ
রাজধানীর ডেমরায় ১০৩০ টাকা চুরি করতে বোনের ঘরে এসে রবিন (৩৮) নামে এক ব্যক্তি তার আপন ভাগিনা মো. ওমর ফারুককে (১৭) শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম (৪০) বৃহস্পতিবার সকালে ডেমরা থানায় তার আপন ভাই রবিনের বিরুদ্ধে খুন করার অপরাধে মামলা করেন। বর্তমানে রবিন পলাতক রয়েছে। বুধবার সন্ধায় ছোট পাইটি এলাকার হাবিবুর রহমানের পশ্চিম পাশের বাড়ি থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই দিন দুপুর থেকে বিকালের যে কোনো সময় মামার হাতে শ্বাসরোধে রবিন খুন হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা। রবিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার নতুন আডি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। নিহত ওমর ফারুক একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তারা ডেমরার ছোট পাইটি এলাকার ভাড়াটিয়া। নিহতের পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ড...
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৩৪

বাংলাদেশ
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৮ জনে। এর আগে গতকাল করোনায় দেশে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জনে। শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ ...
আজও করোনায় মৃত্যুশূন্য দেশ

আজও করোনায় মৃত্যুশূন্য দেশ

বাংলাদেশ
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৭ জনেই অপরিবর্তিতই থাকল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে র...
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্র ধরা, হ্যান্ডকাপ পরিয়ে বাবাকে কারাগারে

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্র ধরা, হ্যান্ডকাপ পরিয়ে বাবাকে কারাগারে

বাংলাদেশ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক বিশ্ববিদ্যালয়ছাত্রকে আটক করে মারধর করেছেন গ্রামবাসী। এ সময় প্রেমিকার বাবা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে— তাদের কাজে বাধা দেওয়ায় ওই শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত প্রেমিক যুগলসহ মেয়ের বাবা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার বিকালে উপজেলার টাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হয়েছেন ওই শিক্ষকের মেয়ে। ধনবাড়ী পৌর শহরের আমবাগান এলাকার ঢাকায় অধ্যয়নরত সাগর (২০) নামে এক ছেলের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার বিকালে সাগর উপজেলার টাকুরিয়া গ্রামে গিয়ে প্রেমিকার সঙ্গে কথা বলছিল। এ সময় স্থানীয়রা তাদের আটক করেন...