Tuesday, July 7

বাংলাদেশ

রাঙ্গামাটিতে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ৪

রাঙ্গামাটিতে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ৪

বাংলাদেশ
রাঙ্গামাটিতে সশস্ত্র দুগ্রুপের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সন্তু লারমা সমর্থিত জেএসএস ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেলচালককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল মগ পার্টি। এ সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মগ পার্টির চার সদস্য গুলিতে ঘটনাস্থলে মারা যান। গোলাগুলির ঘটনা শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর মোদদাচ্ছের হোসেন হোসেন বলেন, গোলাগুলির ঘটনা ...
দুই আসামির কাছ থেকে টাকা আদায়ে পেটাল পুলিশ

দুই আসামির কাছ থেকে টাকা আদায়ে পেটাল পুলিশ

বাংলাদেশ
ভৈরবে মাদকের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার দুই আসামির কাছ থেকে এক লাখ টাকা আদায়ের জন্য পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ বেদম পিটিয়েছেন। তবে কায়সার আহমেদ পেটানোর অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতার দুই আসামি হলো রশিদ ও তৌহিদুল ইসলাম। রশিদ পুলিশের সোর্স হিসেবে ভৈরবে পরিচিত। তার বাবার নাম মৃত আ. হেকিম ও বাসা বাসস্ট্যান্ডের নিকটে কমলপুর এলাকায়। অপর আসামি তৌহিদুল ইসলামকে একইভাবে টাকা আদায়ের জন্য এক সঙ্গে পেটানো হয়। জানা গেছে, কিশোরগঞ্জের র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে ১০ কেজি গাঁজাসহ ওই দুই আসামিকে শহরের নিউটাউন এলাকা থেকে আটক করে। এদিন সন্ধ্যার পর র‌্যাবের নায়েব সুবেদার বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন। মামলা করার সময় গাঁজাসহ দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়। এ মামলার তদন্ত দেওয়া হয় পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদকে। রাতে মামলার তদন্তভার নেওয়ার পর গভীর রাতে দুই আস...
দেশের সমুদ্র্রে ২০০ প্রজাতির সি-উইডের সন্ধান

দেশের সমুদ্র্রে ২০০ প্রজাতির সি-উইডের সন্ধান

বাংলাদেশ
দেশের সমুদ্রে সন্ধান মিলেছে ২০০ প্রজাতির সি-উইডের (এক ধরনের শৈবাল)। এর মধ্যে প্রাথমিকভাবে ১০টি প্রজাতি বাণিজ্যিক হিসাবে চিহ্নিত হয়েছে। এসব সি-উইড নানা ধরনের পুষ্টিসমৃদ্ধ ও ওষুধি গুণে ভরা। পশুপাখির খাবার তৈরির উপকরণ হিসাবেও ব্যবহৃত হয়। এসবে রয়েছে ভিটামিন, খনিজ ও রোগ প্রতিরোধী এন্টিঅক্সিডেন্টস। যদি এ সম্পদকে কাজে লাগানো যায় তা ব্লু-ইকোনমিতে বিশাল ভূমিকা রাখবে। এটি সমুদ্রে জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার কক্সবাজারের একটি হোটেলের হলরুমে আয়োজিত ‘সি-উইড অ্যান্ড গ্রিন মাসলস ফার্মিং অ্যান্ড ব্লু-ফুড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়। ওয়াল্ডফিশ বাংলাদেশ-এর টিম লিডার প্রফেসর আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএইউ) সাবেক উপাচার্য আবদুস সাত্তার মণ্ডল। বক্তারা বলেন, সি-উইড স...
হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

বাংলাদেশ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিজ সেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ নারীসহ তিনজনকে আটক করেছে। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নিজ সেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার নিজ সেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়নদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিকভাবে আগামী রোববার ওই শিশুর আকিকার অনুষ্ঠানের আয়োজ করার কথা ছিল। এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়ন ঘরে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় ২ হিজড়া। এ সময় নয়নের পরিবার থেকে দুই হিজড়াকে প্রথমে ২০০ টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করে। এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে নয়ন...
সেপটিক ট্যাংকে আটকে প্রাণ গেল ২ জনের

সেপটিক ট্যাংকে আটকে প্রাণ গেল ২ জনের

বাংলাদেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অপর এক কিশোরেরও মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামের নিপেন দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের আনসার প্রামাণিকের ছেলে শ্রমিক শরিফুল ইসলাম (৩০) ও ভবন মালিকের নাতি পাবনা জেলার কবিরদিয়া গ্রামের রাজ কুমার দাসের ছেলে সাগর দাস (১৫)। আলমডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মখলেছুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিক শরিফুল পড়ে যান। এরপর কিশোর সাগর তাকে উদ্ধার করতে ট্যাংকে নামে। দুজনের...
যে কারণে আত্মহত্যা করল বৃষ্টি

যে কারণে আত্মহত্যা করল বৃষ্টি

বাংলাদেশ
পাবনা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বৃষ্টি হক (১২) মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। পড়ার জন্য মা বকা দেওয়ায় বৃহস্পতিবার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি এ ঘটনা ঘটায় বলে জানা গেছে। বৃষ্টি হক পাবনা পৌরসভার ১নং ওয়ার্ডের গোবিন্দা দেওয়ানবাড়ি এলাকার দরিদ্র নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) আয়নুল হকের মেয়ে। এদিকে বৃষ্টির এই অকাল মৃত্যুতে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও এলাকাবাসী জানান, প্রাইভেট শিক্ষকের কাছে পড়া না পারায় বৃষ্টির মা পাপিয়া খাতুন বৃহস্পতিবার সকালে মেয়েকে গালমন্দ করেন। এর পরই মা পাপিয়া খাতুন মেয়েকে খেতে না দিয়ে অনলাইনে জন্মনিবন্ধন করতে পৌরসভায় যান। এই ফাঁকে অভিমানী বৃষ্টি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মা বাড়ি ফিরে এসে ডা...
বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষক জেলে!

বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষক জেলে!

বাংলাদেশ
কর্মকর্তাদের টেবিলে বসে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নকরণ, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণাদিসহ ও মামলা দায়েরের ভুয়া অভিযান পরিচালনা করার তথ্য পাওয়া গেছে ময়মনসিংহের গৌরীপুরে। সেই ভুয়া অভিযানের দু’কর্মকর্তা কৃষক এ.বি.এম ঈশারুল্লাহর নামে ডাবল মামলা করেছেন। এক মামলায় জামিনে এসে আবারও বিদ্যুৎ বিভাগের ভুলে আরেক মামলায় জেল খাটছেন এ কৃষক। টিউমারের অসহ্য যন্ত্রণা নিয়ে ছটপট করলেও অর্থাভাবে করতে পারেনি অপারেশন। তিনি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মরহুম মাওলানা আবুল বাশারের পুত্র। তার স্ত্রী জাহানারা খাতুন জানান, গত ২৫ ফেব্রুয়ারি করোনা প্রতিরোধের টিকা দেওয়ার জন্য গৌরীপুরে যাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশল দপ্তরের অধিনে বিদ্যুৎ হিসাব নং ৫৫৫৬/বি, গ্রাহক নং ৭৬১০৬৮৯০, বই নং কে ৫৬, ওয়াক অর্ডার ২০৮৫নং সেচ গ্রাহক ছিলো আমার স্বাম...
বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, জন্মবার্ষিকীতে ৫ টাকার চা ২ টাকা

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, জন্মবার্ষিকীতে ৫ টাকার চা ২ টাকা

বাংলাদেশ
নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে ৫ টাকা কাপ চা ২ টাকায় বিক্রি করে করেছেন জহুরুল ইসলাম (৩৯) নামের এক চা বিক্রেতা। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার লোকমানপুর রেলস্টেশন বাজারে নিজের দোকানের এই কম মূল্যে চা বিক্রি করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি এ কাজ করেছেন বলে জানিয়েছেন। চা দোকানি জহুরুল ইসলাম একই উপজেলার চিথলিয়া গ্রামের মৃত শুকলাল মণ্ডলের ছেলে। জহুরুল ইসলাম জানান, তিনি যখন পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন তখন থেকে লোকমানপুর স্টেশন বাজারে চা বিক্রি শুরু করেন। ছোটবেলা থেকেই তার চায়ের দোকানে বঙ্গবন্ধুর দেশ স্বাধীনের গল্প বিভিন্নজনের কাছে শুনে বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা জন্মে যায়। এরপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অনুষ্ঠান হলে তিনি চা বিক্রি বন্ধ করে ছুটে যেতেন সেসব অনুষ্ঠানে। সবাই অনুষ্ঠান করেন কিন্তু তিনি কিছু...
সোনারগাঁয়ে পোশাক কারখানায় আগুন

সোনারগাঁয়ে পোশাক কারখানায় আগুন

বাংলাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীর ঝাউচর এলাকায় অবস্থিত শান ফেব্রিকস নামের একটি পোশাক কারখানায় বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার ভেতরে থাকা বিভিন্ন ইউনিট পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের একাধিক কর্মী জানান, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের ৭টি ইউনিট কাজ শুরু করে। ছুটির দিন থাকায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ড্যাম্পিংয়ের কাজ করা হয়। প্রত্যক্ষদর্শী আবুল কাশেম ...
বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশ
নরসিংদীর রায়পুরা উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক খালেদ মাহমুদ বলেন, দিনগত রাতে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়।...