Tuesday, July 7

বাংলাদেশ

করোনা শনাক্ত বাড়ল, মৃত্যু ৮ জনের

করোনা শনাক্ত বাড়ল, মৃত্যু ৮ জনের

বাংলাদেশ
দেশে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত আবারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জনের। যা গতকাল ছিল ৩৬৮ জনে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন,...
মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা ওলামা শাখার প্রধান গ্রেফতার

মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা ওলামা শাখার প্রধান গ্রেফতার

বাংলাদেশ
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ফতোয়াদাতা কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জকোরিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উখিয়া ক্যাম্পের লম্বাশিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন। মৌলভী জকোরিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক। তিনি বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে ক্যাম্পে খুনের শিকার রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহর সঙ্গে কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জাকারিয়ার রোহিঙ্গাদের বিষয়ে মতবিরোধ ছিল। মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে জোরালো অবস্থানের কারণে কথিত আরসার ফতোয়া বিভাগের প্রধান মৌলভী জকোরিয়ার তাকে হত্যার পক্ষে ফতোয়া দেন। এর পর মুহিবুল্লাহকে হত্যা কর...
শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের মিথ্যা অপবাদ: মমেক ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ১০

শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের মিথ্যা অপবাদ: মমেক ছাত্রলীগ নেতাসহ বহিষ্কার ১০

বাংলাদেশ
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের অপবাদসহ মিথ্যা অভিযোগ দেওয়ায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিন বছর, দুজনকে দুই বছর ও সাতজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া এ ঘটনায় অনিচ্ছাকৃত সম্পৃক্ত থাকায় প্রথম বর্ষের আরও আট শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। শনিবার বিকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ। এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, একাডেমিক কাউন্সিলের সভা ও...
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

বাংলাদেশ
শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ তিন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিআইডব্লিউটিএর নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। এর আগে শনিবার বিকালে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে নৌকাডুবির এ ঘটনা ঘটে। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শনিবার বিকালে ১৫-২০ যাত্রী নিয়ে নদীর পশ্চিমপাড় থেকে একটি নৌকা ছেড়ে আসে। মাঝনদীতে আসার পর একটি বালুবাহী ট্রলার (বাল্কহেড) যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি নিমজ্জিত হয়। পারাপাররত অন্য নৌকার মাঝি ও যাত্রীরা অধিকাংশ যাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হয় দুই শিশুসহ তিন যাত্রী। খবর পেয়ে রাতে বিআইডব্লিউটিএর নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালায়। রোববার সকালে নিখোঁজদের সন্ধানে নদীতে উদ...
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

বাংলাদেশ
গাজীপুরের ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোনাবাড়ী মিতালী ক্লাব উত্তরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ইউনূস আলীর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে আরও ১১টি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ মিয়া জানান, ওই এলাকার ইউনূস আলীর ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও ১১টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে...
বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

বাংলাদেশ
বান্দরবানের রোয়াংছড়িতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রোয়াংছড়ির ঘেরাওমুখ নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। তিনি বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিমকে পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।...
শপথ নেওয়ার পরদিনই বয়কট করা নিয়ে যা বললেন জায়েদ খান

শপথ নেওয়ার পরদিনই বয়কট করা নিয়ে যা বললেন জায়েদ খান

বাংলাদেশ, বিনোদন
শপথ নেওয়ার একদিন পরই চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার থেকে ১৮ সংগঠন থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হলো। যার ফলে সংগঠনগুলোর কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেছেন, ‘হাইকোর্টের রায় পেয়েই আমি বলেছিলাম- আমার কাজে বাধা সৃষ্টি করতে আরও ষড়যন্ত্র  হবে। বয়কটের এই সিদ্ধান্ত তারই অংশ।’ সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই অভিনেতা আরও বলেন, ‘এই সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোন প্রভাব ফেলবে না। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে সেটা খুবই হালকা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বয়কট কখন করা হয়; আমি কি কোন সংগঠন বিরোধী কাজ করেছি। ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না এই অনুমতি তো সোহান ভাই (১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান) উপস্থিত থে...
সৌদি আরবে ইয়েমেনির হাতে খুন হলেন বাংলাদেশের তুহিন

সৌদি আরবে ইয়েমেনির হাতে খুন হলেন বাংলাদেশের তুহিন

আন্তর্জাতিক, বাংলাদেশ
২১ বছর বয়সী বাংলাদেশি যুবক তুহিন আহমেদ সৌদি আরবের একটি খাবারের দোকানে চাকরি করতেন। সততা ও কাজে আন্তরিকতার কারণে দোকান মালিকের আস্থাভাজন ছিলেন তিনি। অন্য কর্মচারীদের তুলনায় মালিকের বেশি আস্থাভাজন হওয়াই শেষ পর্যন্ত কাল হলো তুহিনের। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাতে (বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে) সহকর্মী ইয়েমেনের এক যুবকের হাতে খুন হন তিনি। তুহিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত তারেক উদ্দিনের ছেলে।   পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাসেল আহমেদ জানান, সাত-আট বছর আগে তুহিনের বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে বিপাকে পড়েন তাদের মা। একপর্যায়ে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব পাড়ি জমান। বছর দেড়েক আগে বড় ছেলে তুহিনকেও সৌদি আরব নিয়ে যান তার মা। সেখানে একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেন তুহিন। ওই দোকানে আরও তিন ক...
শত্রুতার বলি হলো ৫০ বরই গাছ

শত্রুতার বলি হলো ৫০ বরই গাছ

বাংলাদেশ
পূর্বশত্রুতার জেরে একটি বরই বাগানের ফলসহ প্রায় ৫০টি বরই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের লিটন আহম্মেদের বাগানের ওই গাছগুলো শত্রুতার বলি হয়। এ ঘটনায় বরই চাষি লিটন গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক লিটন অভিযোগ করে বলেন, প্রায় দুই বিঘা জমির বরই বাগানে নারিকেল, আপেল কুলসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলসহ বরই গাছ ছিল। এর মধ্যে ৫০টি গাছ কেটে ফেলা হয়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার এতিম দুই সন্তানের জমিজমার বিষয় নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী খলিফার সঙ্গে দূরত্ব চলছিল। তারা এবং এলাকাবাসী মিলে ওই এতিম শিশু দুটির জমি ভাগ-বন্টনের ব্যাপারে এগিয়ে আসাতে ইউসুফ আলী ও তার পালিত জামাই সামসুল ক্ষিপ্ত ছিলেন। প্রায়ই বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন তারা। মূলত ইউসুফ...
ময়ূরের খামারে অর্ধকোটি টাকার মালিক শাহ আলী

ময়ূরের খামারে অর্ধকোটি টাকার মালিক শাহ আলী

বাংলাদেশ
কুমিল্লার হোমনা উপজেলায় ময়ূরের খামার করে স্বাবলম্বী উপজেলার নিলখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের আবদুল বারেকের ছেলে শাহ আলী। তিনি এখন অর্ধকোটি টাকার মালিক। জানা যায়, অষ্টম শ্রেণি পাস করা শাহ আলীর স্বপ্ন ছিল ময়ূর পোষা। কারণ ময়ূরের পেখম তোলা নাচ তাকে মুগ্ধ করতো। শাহ আলী ২০১৯ সালের ডিসেম্বর মাসে শখের বসে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে একটি পুরুষ ও একটি নারী ময়ূর ক্রয় করে তা পোষা শুরু করেন। পরবর্তীতে নারী ময়ূরটি ১৮টি ডিম দেয়। এ ডিম থেকে ১২টি বাচ্চা ফোটে। এভাবে বাড়তে থাকে ময়ূরের সংখ্যা। বর্তমানে তার খামারে ৯০ টি ময়ূর আছে। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ইতিমধ্যে শাহ আলী ময়ূর বিক্রি করে পেয়েছেন ২১ লাখ টাকা। সে হিসাবে শাহ আলী এখন অর্ধকোটি টাকার মালিক। ময়ূর খামারি শাহ আলী জানান, আমি ছোট বেলায় ঢাকায় মিরপুরে ভাড়া বাসায় পাখি লালন পালন করতাম। হঠাৎ একদিন পাখি বিক্রি করতে গিয়ে চোখ পড়ে যায় ময়ূ...