Tuesday, July 7

বাংলাদেশ

তানোরে ৩০ বছর ধরে পুকুর বেদখল

তানোরে ৩০ বছর ধরে পুকুর বেদখল

বাংলাদেশ
রাজশাহীর তানোরে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুর মামলার অজুহাত দেখিয়ে ৩০ বছর ধরে ভোগ-দখল করছেন জালিয়াত চক্রের মূলহোতা রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সরকার প্রতি বছর মোটা অঙ্কের টাকা রাজস্ব হারাচ্ছে। গ্রামবাসী অবিলম্বে এই পুকুরটি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ ও তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মহাদেবপুর মৌজায় ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত আরএস ৫৭৬ নম্বর দাগে ২৯ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। ওই পুকুর মহাদেবপুর গ্রামের মৃত নাসির উদ্দিন স্থানীয় তহসিল অফিস থেকে বন্তবস্তের নামে ভোগ-দখল করেন। এমন অবস্থায় বাবা নাসির উদ্দিনের মৃত্যু হলে তার ছোট ছেলে ময়েজ উদ্দিন ওই পুকুর ভোগদখল করে আসছেন বলে দাবী করে বৃহস্পতিবার বড়ভাই রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে এসিল্যান্ড বরাবর অভিযোগ করেছেন। ময়েজ উদ্দিনের বড়ভাই রিয়াজ ...
মায়ের গলা টান দিয়ে ধরে মেয়ে, ছুরি চালায় সোহেল

মায়ের গলা টান দিয়ে ধরে মেয়ে, ছুরি চালায় সোহেল

বাংলাদেশ
মাকে মাটিতে চিৎ করে শুইয়ে বুকের ওপর বসে দুই হাতে মাথা ও গলা টান দিয়ে ধরে আর সহকর্মী সোহেল ছুরি দিয়ে জবাই করে। মায়ের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মাকে হত্যার দায় স্বীকার করে মেয়ে শেফালী। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শেফালী তার সহকর্মীর সহযোগিতায় লাখ টাকার চুক্তিতে মাকে হত্যার এ লোমহর্ষক বর্ণনা দেয়। শুক্রবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক আমজাদ শেখ এ তথ্য জানান। পুলিশ জানায়, মিনারা বেগমের অন্য কোনো ওয়ারিশ না থাকায় আট বছর আগে একমাত্র মেয়ে শেফালীকে জমি উইল করে দেন। এ জমির জন্যই মেয়ের হাতে নির্মমভাবে খুন হতে হলো মাকে। তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বৃহস্পতিবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শেফালী ও স...
হাফেজি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ

হাফেজি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ

বাংলাদেশ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি হাফেজি মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত ইফতেখার মালেকুল মুশফি একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার আব্দুল মালেকের ছেলে। নিহত আশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ জানান, গত পাঁচ মাস ধরে ভাই আশফির ওই মাদ্রাসায় পড়ে। তবে সকালে জানানো হয়, সে নিখোঁজ। তবে মাদ্রাসার হুজুরের পিটুনি খেয়ে পাঁচ ছাত্র কিছুদিন আগে শহরে পালিয়ে গিয়েছিল। তবে আমি হুজুরকে অনুরোধ করেছি, আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে আমি নিজেই শাসন করব। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম। তিনি জানান, মাদ্রাসার দ্বিতীয় তলায় ওই শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে সবক দেয়ার পর থেকে...
ইউক্রেনে রকেট হামলা: জাহাজে ভালো আছেন বাংলাদেশি মৌ

ইউক্রেনে রকেট হামলা: জাহাজে ভালো আছেন বাংলাদেশি মৌ

বাংলাদেশ
ইউক্রেনে রকেট হামলায় আক্রান্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ বাংলাদেশি ফারজানা ইসলাম মৌ বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে মৌ নিরাপদে আছে সংবাদের ভিত্তিতে তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তবে মৌ এখন কোথায় আছে তা জানাতে পারেনি তার পরিবারের সদস্যরা। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরের ফখরুল ইসলামের মেয়ে। রাজৈরের ইঞ্জিন ক্যাডেট। গত ২৩ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। তারপর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল মৌয়ের পরিবারের লোকজন। মৌ এর বড় ভাই ফাহাদ মাহামুদ লিমন জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলাম। ঠিকমত ছোট বোনের সঙ্গে যোগাযোগও করতে পারি নাই। বৃহস্পতিবার রাতে ছোট বোনের সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে আছে। তবে কোথায় কি অবস্থায় আছে তা জানি না। পারিবারিক সূত্রে জানা গেছে, ফারজানা ইসলাম মৌ ২০১৫ সালে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ...
মাহফিলে যাওয়ার পথে কাটা পড়ল ছেলে, বেঁচে গেলেন পিতা অন্ধ হাফেজ

মাহফিলে যাওয়ার পথে কাটা পড়ল ছেলে, বেঁচে গেলেন পিতা অন্ধ হাফেজ

বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলযোগে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ছেলে আবদুল্লাহ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় বেচে গেছেন তার পিতা অন্ধ হাফেজ আলাউদ্দিন। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের অন্ধ হাফেজ আলাউদ্দিনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার এস এম মাছুম আলী জানান, বিকাল সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গগামী রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছেলে আবদুল্লাহ নিহত হন। এ ঘটনায় তার পিতা অন্ধ হাফেজ আলাউদ্দিন আহত হয়েছেন। ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।...
বিয়ের আসর থেকে পালাচ্ছিলেন বর, অতঃপর…

বিয়ের আসর থেকে পালাচ্ছিলেন বর, অতঃপর…

বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। আর বিয়ের আসর থেকে পালাতে গিয়ে আটক হয়েছেন বর ও কনের বাবা। পরে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন তারা। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করেছে নগদ ৬০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। শুক্রবার রাত ৭টার দিকে পৌরশহরের ৯নং ওয়ার্ডের তালতলা কমিশনার মোড় এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তালতলা কমিশনার মোড় মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে ও ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার নবম শ্রেণির ছাত্রী শামীমা আক্তারের মতামত উপেক্ষা করে শুক্রবার রাতে ঘটা করে বিয়ে দেওয়া হচ্ছিল। বর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দূনিগ্রামের মো. শাহআলমের ছেলে মো. সাজ্জাদ...
‘দেশ পরিচালিত হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে’

‘দেশ পরিচালিত হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে’

বাংলাদেশ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। এজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করছেন। তিনি বলেন, বর্তমানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষও প্রশাসনের বড় বড় পদে কর্মরত। এটা অন্য সরকারের আমলে ছিল না। গয়েশ্বর রায়রা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা সনাতন ধর্মের মানুষের স্বার্থ রক্ষা করেননি। দিনাজপুরে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম শুভ জন্মতিথি ও দুই দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইকবালুর রহিম এসব কথা বলেন। শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স...
স্বামীর ভিটাতে বৃদ্ধাকে ঠাঁই দিচ্ছেন না একমাত্র ছেলে

স্বামীর ভিটাতে বৃদ্ধাকে ঠাঁই দিচ্ছেন না একমাত্র ছেলে

বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় স্বামীর মৃত্যুর পর থেকেই পরিত্যক্ত একটি রান্না ঘরে মানবেতর জীবন যাপন করছেন শমেলা খাতুন (৮০) নামে বিধবা এক নারী। অশীতিপর মায়ের ঠাঁই হয়নি একমাত্র ছেলে সন্তানের কাছে। মায়ের জন্য ঘর নির্মাণ করতে গেলে পাষণ্ড ছেলের বাধার মুখে ঘর তুলতে পারেনি মেয়েরা। জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চাইরপাড়া গ্রামের শমেলা খাতুন (৮০)। ষোল বছর আগে স্বামী আ. জব্বারকে হারিয়ে বিধবা হন শমেলা খাতুন। এক ছেলে ও চার মেয়ের জননী। এক ছেলে আবুল হাশেম(৪৫) পেশায় একজন কবিরাজ। চার মেয়ে বিয়ে পর স্বামী সংসার নিয়ে ব্যস্ত। অভিযোগ, শমেলা খাতুনের স্বামীর মৃত্যুর পর তার একমাত্র ছেলে আবুল হাশেম জমিজমা লিখে দিতে চাপ প্রয়োগ করে। জমি নিয়ে মা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে শমলা খাতুনকে ঘর থেকে বের করে দেয়। বাধ্য হয়ে পাশের রান্না ঘরে অবস্থান নেয়। পাষণ্ড ছেলে মাকে ঘর থেকে তাড়িয়েই ক্ষান্ত থাকেনি। তা...
সাজেকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সাজেকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ধুলুমণি চাকমা (৩০) নামে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে সাজেকের মাচালং এলাকায় একটি মালবাহী ট্রাক (চট্র-মেট্রো-১১-৯৮১১) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে মাসালং বাজার ব্রিজ পাড় হয়ে টার্নিং ওঠার সময় বিপরীতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে সাজেক থানার ওসি নুরুল হক জানান, ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।...
বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফ্রান্স

বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফ্রান্স

বাংলাদেশ
বাংলাদেশের উপর থেকে কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। একইসঙ্গে ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে গণ্য করেছে। এর ফলে ফাইজার, মর্ডানা, আ্যাসট্রোজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন টিকাগ্রহণকারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে কোনও ধরনের টেস্টের প্রয়োজন হবে না। ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ফ্রান্সে আসতে পারবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হবে ৩ মার্চ থেকে। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটি প্রমাণই যথেষ্ট হবে। এদিকে, বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের পরীক্ষার (আরটি-পিসিআর) বাধ্যবাধকতা থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।...