Monday, June 15

বাংলাদেশ

বিকট শব্দে ২ ফুট উঁচু সড়ক বিভাজকে উঠে গেল বাস

বিকট শব্দে ২ ফুট উঁচু সড়ক বিভাজকে উঠে গেল বাস

বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে ২ ফুট উঁচু সড়ক বিভাজকে উঠে আটকে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড আনারস চত্বরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মধুপুরের ট্রাকচালক লুৎফর আকন্দ ও আবুল কালাম জানান, তিন জেলার (টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ) সড়ক মোহনার মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বর খুব ব্যস্ততম স্থান। টাঙ্গাইলের দিক থেকে এসে বাসটি (নং ঢাকা মেট্রো-ব-১৩-০৬৫৬) দ্রুতগতিতে বাসস্ট্যান্ডে প্রবেশের সময় বা পাশে যানজট দেখে ডানের পথে ঢুকে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে আইল্যান্ডে উঠে যায়। এ সময় বিকট শব্দ হয়। এতে বাসের ২৫-৩০ যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন। প্রায় ২ ফুট উঁচু সড়ক বিভাজকে কীভাবে বাস উঠে গেল এটি বিস্ময়। বাসটি কাত হয়ে আটকে যায় সেখানে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনার পরিচালক...
বাড়ির সিঁড়ির কাছে ২০ কোটি টাকার বিষ্ণুমূর্তি

বাড়ির সিঁড়ির কাছে ২০ কোটি টাকার বিষ্ণুমূর্তি

বাংলাদেশ
নওগাঁর ধামইরহাটে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মো. কাওছার আলীর মাটির বাড়ির সিঁড়ির কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ মূর্তি পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। প্রাচীন মূর্তিটি আদালতের সিদ্ধান্তের পর পরবর্তীতে হস্তান্তর করা হবে। ধামইরহাট থানার ওসি মো.মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭টার দিকে তার নেতৃত্বে এসআই সবুজ মিয়া, এসআই ছলেমান আলী, এএসআই জালাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. কাওছার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কাওছার আলীর মাটির বাড়ির সিঁড়ির কাছ থেকে মূল্যবান কালো পাথরের (কথিত কষ্টিপাথরের) মূর্তি উদ্ধার করে। ৩০ ইঞ্চি দৈর্ঘ্য, ১৪ ইঞ্চি প্রস্ত এবং ৩৩ কেজি ওজনের মূর্তিটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। ...
‘দারোগাবাড়িটি’ এখন মৌমাছির দখলে

‘দারোগাবাড়িটি’ এখন মৌমাছির দখলে

বাংলাদেশ
বাড়ির নাম ‘দারোগাবাড়ি’। একটি-দুটি নয়; ৩০টির বেশি মৌমাছির চাকে ঘেরা রয়েছে দ্বিতল ওই বাড়িটি। প্রায় দুই দশক ধরে মৌমাছিরা বাড়িটিতে বাসা বেঁধে আছে। বাড়ির জানালা, বারান্দা ও ছাদের কার্নিশ— সবখানেই শুধু মৌমাছির চাক। এক কথায় বলা যায়— বাড়িটি মৌমাছির দখলে। বাড়িটির অবস্থান নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে। নড়াইল শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে গোবরা বাসস্ট্যান্ড থেকে প্রধান সড়ক দিয়ে নওয়াপাড়া বাজার যেতে দুই কিলোমিটার এগোতে হাতের বাম পাশে চোখে পড়বে একটি হলুদ রঙের দ্বিতল বাড়ি। জানা যায়, ওই ‘দারোগাবাড়িতে’ মৌমাছিরা একে একে সর্বোচ্চ ৩০টি মৌচাক তৈরি করেছে। যে কারণে বাড়িটি এখন রাতারাতি নাম পাল্টে ‘মৌচাক বাড়ি’ হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছে। এদিকে একটু পর পর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের আমবাগানে। মধু সংগ্রহ করে এনে জমা করছে চাকে। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন উ...
ট্রেনের স্টিয়ারিং নারীর হাতে

ট্রেনের স্টিয়ারিং নারীর হাতে

বাংলাদেশ
গ্রীষ্ম-বর্ষা, ঝড়-বৃষ্টি, তুফান-কোনো কিছুতেই বিরতি নেই, বছরজুড়ে রাতদিন চলছে ট্রেন। সেই ট্রেনের স্টিয়ারিংয়েও নারীর হাত পড়েছে। শক্ত হাতে ট্রেন চালিয়ে প্রতিদিন গন্তব্যে পৌঁছে দিচ্ছেন হাজার হাজার যাত্রী। সংখ্যায় তারা ১৯ জন। নাম ‘নারী ট্রেনচালক’। শুধু সাহস নয়, মেধা আর দক্ষতায় নিজেদের এ পদে যোগ্য করে তুলেছেন। শুরুতে পথটা কঠিন হলেও ধীরে ধীরে মসৃণ হচ্ছে। যোগ্যতা দিয়ে তারা কাজটি সহজ করে নিয়েছেন। ফলে মিটার বা ব্রডগেজে এক্সপ্রেস বা লোকাল ট্রেন, কোনো কিছুতেই ক্লান্তি নেই। দীর্ঘতম এ যন্ত্রযান নিয়ে অবিরাম ছুটে চলেছেন। এর ফলও পাচ্ছেন। তাদের বীরত্বের প্রশংসা এখন রেল এবং রেলের বাইরেও ছড়িয়ে পড়েছে। ২০০৪ সালে প্রথম নারী ট্রেনচালক হিসাবে যোগদান করেন ছালমা খাতুন। সেই শুরু। এরপর ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৮ জন নারী চালক যুক্ত হন। আরও কিছু নারী চালকের নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তারা শত শত ...
বাসচাপায় চাচা নিহত, আহত ভাতিজি

বাসচাপায় চাচা নিহত, আহত ভাতিজি

বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজিও। সোমবার সকাল ১০টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ি বাজারের লুজারঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম (৪০) চরমোহনা ইউপির দক্ষিণ রায়পুর গ্রামের মৃত হায়দার মালের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। সিঙ্গাপুর কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত জানুয়ারি মাসে তিনি বাড়ি ফেরেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের বোন লাকি বেগম ও স্বজন সাহিন জানান, সকাল ১০টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক দিয়ে রহিম মোটরসাইকেলে করে বাসাবাড়ি বাজারে মেয়েকে কোচিং সেন্টারে নামিয়ে ভাতিজি ইভাকে নিয়ে স্থানীয় প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। ওই সময় ভোলা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী দিদার পরিবহণের বাস তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থল...
.আইপিএলে মোস্তাফিজের দল দিল্লির সময়সূচি

.আইপিএলে মোস্তাফিজের দল দিল্লির সময়সূচি

খেলা, জাতীয়, বাংলাদেশ
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির প্রথম ম্যাচ ২৭ মার্চ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ২৭ মার্চ, প্রতিপক্ষ মুম্বাই, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা ০২ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাট, পুনে, রাত ৮টা ০৭ এপ্রিল, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা ১০ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা ১৬ এপ্রিল, প্রতিপক্ষ বেঙ্গালুরু, ওয়াংখেড়ে, রাত ৮টা ২০ এপ্রিল, প্রতিপক্ষ পাঞ্জাব, পুনে, রাত ৮টা ২২ এপ্রিল, প্রতিপক্ষ রাজস্থান, পুনে, রাত ৮টা ২৮ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ওয়াংখেড়ে, রাত ৮টা ০১ মে, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ওয়াংখেড়ে, বিকেল ৪টা ৫ মে, প্রতিপক্ষ হ...
ছাত্রদলের সমাবেশে পুলিশের বাধা

ছাত্রদলের সমাবেশে পুলিশের বাধা

বাংলাদেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে ছাত্রদলের সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টায় জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত মিছিল-সমাবেশে পুলিশ বাধা দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার হাফিজুর রহমান হাফিজ। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির, সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান, সিনিয়র সহ-সভাপতি তারেক আল এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, কোতয়ালী ছাত্রদলের সভাপতি সবুজ অকন, জাহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক...
চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ
রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তার নাম বিউটি আক্তার মিনু (৫০)। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানা গেছে। মিনুর মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২ টায় বড় মগবাজার রেড ক্রিসেন্টের বিপরীত পাশের বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে। মিনুর মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন রোববার হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ। তিনি জানান, মিনু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা আমাদের।ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মিনুর ছোটভাই মো. ফারুক জানান, গত কয়েক মাস আগে সৌদি প্রবাসী নিলয় নামের এক পুরুষের সাথে...
করোনা শনাক্ত বাড়ল, মৃত্যু ৮ জনের

করোনা শনাক্ত বাড়ল, মৃত্যু ৮ জনের

বাংলাদেশ
দেশে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত আবারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২৯ জনের। যা গতকাল ছিল ৩৬৮ জনে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন,...
মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা ওলামা শাখার প্রধান গ্রেফতার

মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা ওলামা শাখার প্রধান গ্রেফতার

বাংলাদেশ
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ফতোয়াদাতা কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জকোরিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উখিয়া ক্যাম্পের লম্বাশিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন। মৌলভী জকোরিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক। তিনি বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে ক্যাম্পে খুনের শিকার রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহর সঙ্গে কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জাকারিয়ার রোহিঙ্গাদের বিষয়ে মতবিরোধ ছিল। মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে জোরালো অবস্থানের কারণে কথিত আরসার ফতোয়া বিভাগের প্রধান মৌলভী জকোরিয়ার তাকে হত্যার পক্ষে ফতোয়া দেন। এর পর মুহিবুল্লাহকে হত্যা কর...