Tuesday, July 7

বাংলাদেশ

ধান বোঝাই ট্রাক নিয়ে চালক উধাও

ধান বোঝাই ট্রাক নিয়ে চালক উধাও

বাংলাদেশ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার থেকে ধান বোঝাই ট্রাক নিয়ে চালক স্বপন মণ্ডল উধাও হয়ে গেছে। ৪দিন পেরিয়ে গেলেও ট্রাকের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী জিলাল মিয়া কেন্দুয়া থানায় জিডি করেছেন। সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর গ্রামের ধান ব্যবসায়ী জিলাল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সৌরভ অটোরাইস মিলে ২২০ বস্তা ৪৯ জাতের ধান বিক্রি করেন। উপজেলার চিরাং বাজার থেকে ট্রাক বোঝাই করে স্থানীয় এক ট্রাক দালালের সহায়তায় পাবনার স্বপন মণ্ডল নামে ট্রাক ড্রাইভারকে গত সোমবার বিকালে অটোরাইস মিলে পাঠায়। ওইদিন ড্রাইভারের সঙ্গে মধ্যরাত পর্যন্ত মোবাইলে যোগাযোগ করতে পারলেও পরে মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। পরের দিন অটোরাইস মিলে যোগাযোগ করা হলে অটোরাইস মিল মালিক ধান পায়নি বলে জানিয়ে দেন। পরে খোঁজাখুঁজি করে ট্রাকের কোনো হদিস না পেয়ে গত মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন...
বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ
জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরও অধিকহারে শান্তিরক্ষী সরবরাহ অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশার কথা জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ১ মার্চ বিকালে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় মহাসচিব শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশন। তারা রোহিঙ্গা সংকট ও এর সম্ভাব্য উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এ সকল নাগরিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন এবং সকল রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা কামনা করেন। গুতেরেজ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণ ও সরকার যে উদারতার পরিচয় দিয়েছে ত...
চেয়ারে বসে প্রথম দিনে যে কাজগুলো করেছেন জায়েদ খান

চেয়ারে বসে প্রথম দিনে যে কাজগুলো করেছেন জায়েদ খান

ফ্যাশন, বাংলাদেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রথম ফলাফলে বিজয়ী হলেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারেননি জায়েদ খান। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ নির্বাচনের ফল মেনে না নেওয়ায় এই চেয়ার ঘিরে শুরু হয় জটিলতা, ঘটনাটি গড়ায় আদালতে। এর পর থেকেই চলচ্চিত্র অঙ্গনের আলোচনার বিষয় ছিল সাধারণ সম্পাদক চেয়ারে কে বসতে যাচ্ছেন। অবশেষে আদালতের রায়ে সেই চেয়ারে বসে কার্যক্রম শুরু করেছেন জায়েদ খান। গতকাল বুধবার আদালতের রায়ের পর শিল্পী সমিতিতে এসে বাধার মুখে পড়েন জায়েদ খান। রুমটি তালাবদ্ধ ছিল। পরে রাতে সহকর্মী সুচরিতা, অরুণা বিশ্বাস, জয় চৌধুরীসহ অন্যদের নিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ খান। আজ বৃহস্পতিবার পুরোদমে শুরু করেছেন দায়িত্বপালন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন,‌ ‘আজ একটার দিকে সমিতির অফিসে এসেছি। এসেই ধোয়ামোছার কাজ করিয়েছি। পরে সংগঠনের পক্ষ থেকে ট্রাপ (দ্য আনটোল্ড স্টোরি) নামে একটি সিনে...
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুরে বাসের চাপায় শান্তি হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন। তাদের দুইজনকে উদ্ধার মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। নিহত শান্তি শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত ইউসুফের আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাফিজুর রহমান(৩৬) ও মৃত ফজলুর রহমানের ছেলে সাজু(৩০)।   বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। এ ব্যাপারে স্বরূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তারা এক মোটরসাইকেলে করে ৩ জন বাড়ি ফিরছিল। সে সময় ঢাকাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শান্তি মারা যায়।...
‘আমাদের সংসার চলবে কেমনে’ নিহত হাদিসুরের মায়ের আহাজারি

‘আমাদের সংসার চলবে কেমনে’ নিহত হাদিসুরের মায়ের আহাজারি

বাংলাদেশ
ইউক্রেনে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত ক্যাপ্টেন মো. হাদিসুর রহমান আরিফের (২৯) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মায়ের আহাজারি যেন থামছেই না। ‘আমাদের কপাল পুড়েছে, সংসার চলবে কীভাবে’- এভাবে বলছেন আর আহাজারি করছেন ক্যাপ্টেন মো. হাদিসুর রহমান আরিফের মা। নিহত হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আ. রাজ্জাক হোসেন ও আমেনা বেগমের বড় ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন। জানা যায়, নিহত হাদিসুর রহমান বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামের ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের তিনি হামলার শিকার হন। স্বজনরা জানান, ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটিতে সাত বছর...
উজির মিয়ার মৃত্যু: দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা গ্রহণ

উজির মিয়ার মৃত্যু: দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা গ্রহণ

বাংলাদেশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনের অভিযোগে উজির মিয়া (৪০) মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। মামলাটি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে মামলার বাদী নিহতের ভাই ডালিম মিয়ার জবানবন্দি গ্রহণ শেষে এ আদেশ দেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার। এর আগে গত সোমবার দুপুরে নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া জেলা ও দায়রা জজ আদালতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে বুধবার মামলার গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য ক্লোজড হওয়া শান্তিগঞ্জ থানার সাবেক এসআই দেবাশীষ সূত্রধর ও শান্তিগঞ্জ থানার এসআই আলাউদ্দিনকে। বাদীপক্ষের আইনজ...
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বাংলাদেশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেকেন মোল্লা নামে (৭০) এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তার বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করে কারগারে পাঠায় বলে জানা গেছে। সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই মো. রাজ্জাক হোসেন খান। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ির পাশের খাল পাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যায়। পরে এ ব্যাপারে বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, আমি বাড়িতে না ...
স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

বাংলাদেশ
রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে মালেকা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার কামারগাঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত সোলেমান মণ্ডলের পুত্র আবু বাক্কারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মালেকার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি নিহতের স্বামী আবু বক্কারকে গ্রেফতার করে পুলিশ। তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বুধবার দুপুরে গ্রেফতার নিহতের স্বামীকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে উত্তেজিত হয়ে স্ত্রী মালেকা বেগমকে চড়-থাপ্পড় দেয়। এতে তার স্ত্রী...
অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

বাংলাদেশ
যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল শেখ আনোয়ারুল ইসলাম মনা (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধার। বুধবার সকাল সাড়ে ৯টায় যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নিজ বাসার উঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে মারুফ হোসেন জানান, শেখ আনোয়ারুল ইসলাম মনা ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি গ্যাসের সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাড়া করছিলেন। এ সময় অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে সকাল পৌনে ১০টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। ...
ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে এক ইটভাটার ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাইয়ূম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, পটুয়াখালী সদরের মো. লোকমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রভাব খাটিয়ে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলেন। গত বছর ওই ইটভাটাকে জরিমানা করে গুড়িয়ে দেওয়া হলেও প্রভাব বিস্তার করে এ বছর পুনরায় আবার চালু করা হয়। পরে বুধবার দুপুরে লাইসেন্স ও কাগজপত্রবিহীন ওই অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার মালিককে না পেয়ে ম্যানেজার মো. বাচ্চুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটায় ব্যবহার করা টিনের চিমনি গুড়িয়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবদুল কাইয়ূম বলেন, জরিমানা করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া পুনরায় চালুর সুযোগ নেই।...