Tuesday, July 7

বাংলাদেশ

‘ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল’

‘ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল’

বাংলাদেশ
কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছধরা জালে জড়ানো অসুস্থ হয়ে পড়া ৭টি রাজ কাঁকড়াকে উদ্ধার শেষে সাগরে অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ইকো-ফিসের একদল গবেষক রাজ কাঁকড়াগুলো অবমুক্ত করেন। ডাইনোসরের আগেও রাজ কাঁকড়ার অস্তিত্ব ছিল বলে জানিয়েছেন গবেষকরা। স্থানীয় জেলেরা যুগান্তরকে জানান, প্রতি বছরের মতো চলতি মৌসুমের সপ্তাহজুড়ে কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কিছু রাজ কাঁকড়ার দেখা মিলছে। পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান বলেন, একটি গবেষণার কাজে সকালে কুয়াকাটা জিরোপয়েন্ট থেকে গঙ্গামতির দিকে যাওয়ার পথে ছেড়া জালে আটকেপড়া অসুস্থ ৭টি রাজ কাঁকড়া উদ্ধার করি। উদ্ধারকালে তাদের শরীর থেকে নীলরঙের রক্ত ঝরছিল। এদের পরিচর্যা শেষে দুপুরে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকত থেকে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। একই গবেষণা সংস্থার সহযোগী গব...
কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ

কীর্তনখোলায় বৃদ্ধ নিখোঁজ

বাংলাদেশ
বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই আশ্রয়ণ প্রকল্প এলাকায় কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়। আফসার আলী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত হাফেজ খানের ছেলে ৭৫ বছর বয়সী আফসার আলী খান স্ত্রীর সাথে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে খুঁজতে থাকে। বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে। বরিশাল কোত...
ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

বাংলাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্থানীয় নীলের মাঠে একদল যুবক ক্রিকেট বল খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে শনিবার সকালে ওই এলাকার মহসিন শেখ ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মৃধার সমর্থকরা ঢাল-সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের মধ্যে জাকির হোসেন (৬০), মাসুদ খাঁ (৪২), বাদল (৩৫), দীপু শেখ (৩২), মো. জসিম শেখ (২৫), রাজিব খাঁ (২৪), জামাল শেখ ও মো. রাকিব শেখকে (২২) কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতা...
কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ
কাতারে করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হতে চলেছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর প্রস্তুতিও শেষ পর্যায়। এদিকে কাতারে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের দরজা খুলতে শুরু করেছে এতে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। এই ধারাবাহিকতায় কাতার প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহবুব আলম এবং আবু সালেহ মিঠুর ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েল গালফ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির কিউ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দোহায় মনতাজা রিতাজ বিল্ডিংয়ে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য নেতারা উপস্থিত ছিলেন। রয়েল গালফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম এবং পরিচালক আবু সালেহ মিঠু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্যান্ডামিক পরিস্থিতে আমরা ৪০০ জনের অধিক বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরছি। বর্তমানে করোন...
টেকনাফে ১ লক্ষাধিক পিস ইয়াবা জব্দ

টেকনাফে ১ লক্ষাধিক পিস ইয়াবা জব্দ

বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে এক লক্ষাধিক পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা ওই ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ উপজেলা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযানে যান কোস্টগার্ড সদস্যরা। এসময় উক্ত এলাকা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক কর হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।...
কচুরমুখির ভেতরে ইয়াবা পাচারের অভিনব কৌশল

কচুরমুখির ভেতরে ইয়াবা পাচারের অভিনব কৌশল

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে আট বোনের ভয়ংকর সিন্ডিকেট। সবাই ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তারা ইয়াবা পাচারের সময় ছোট বাচ্চা সঙ্গে রাখতেন, যাতে কেউ সন্দেহ না করে। অভিনব কায়দায় একটি সিএনজিচালিত অটোরিকশায় সবজির আড়ালে কচুরমুখির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতো। তাদের পাচারের কৌশল মুভিকেও হার মানায়। তবে এতকিছু করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পারেনি। ইয়াবা পাচারকালে তিন বোনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা ও মোবাইল ফোন এবং নগদ টাকাসহ নানান আলামত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা। শুক্রবার রাতে গ্রেফতার তিন বোনকে হাটহাজারী মডেল থানায় থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এর আগে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। শুধু তিন বোনই নয়, র‌্যাব জানিয়েছে পরিবারের আট বোনই ইয়াবা কারবারের বড় একটি সিন্ডিকেট। গ্রেফতার ইয়াবা কারবারিরা হলো- ফাতেমা ...
গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

বাংলাদেশ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাঅসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার পাকনীয়া গ্রামের মৃত কাজীমউদ্দিনের ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক যুগান্তরকে জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন মো. জাহাঙ্গীর। রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী অজ্ঞাত গাড়িচাপায় তিনি নিহত হন। নিহত মো. জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে...
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

বাংলাদেশ
কক্সবাজার টেকনাফ উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড তাজা গুলি। শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলো, ওই ক্যাম্পের ‘সি’ ব্লকের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্র. হাফেজ শফিক (২৬), ‘ডি’ ব্লকের মো. কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও ‘বি’ ব্লকের মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম (পিপিএস)। তিনি জানান, তিন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্প ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ‘সি’ ব্লকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর...
বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বাদ পড়বে জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি বাদ পড়বে জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থী

বাংলাদেশ
এইচএসসি পাশের পরই শুরু বিশেষায়িত শিক্ষার স্তর। কেউ হতে চান চিকিৎসক, কেউ বা প্রকৌশলী। আবার বিজ্ঞানের বিভিন্ন শাখায় লেখাপড়া করে হতে চান বিজ্ঞানী। এর পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, আইনসহ কলা ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় আছে লেখাপড়ার সুযোগ। বড় মাওলানা হওয়ার জন্যও আলিম পাশের পর বিশেষায়িত শাখা বেছে নিতে হয়। এসবের জন্য স্নাতকে ভর্তি হতে যেতে হয় বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে। যেখানে এসএসসি ও এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পায়। এই দুই স্তরে সর্বোচ্চ সাফল্য হিসাবে বিবেচিত হয় জিপিএ-৫। এবার এই জিপিএ-৫ পাওয়া লক্ষাধিক শিক্ষার্থীই পাবে না কাঙ্ক্ষিত বিষয়ে প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ। আর মধ্যম মানের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ভালো করলে জিপিএ-৫ পেয়েও বাদ পড়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। ভর্তিযোগ্য আসন আর শিক্ষার্থীর পরিসংখ্যান থেকে এই তথ্য মিলেছে। ১৩ ফেব্রুয়ারি এব...
রেলসেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রেলসেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার পর প্রায় ৪০মিনিট রেল চলাচল বন্ধ ছিল। আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার নুরুন্নবী বলেন, রাত ৮টায় আমার মোবাইলে জনৈক ব্যক্তি জানায়- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহীদ আবদুল হালিম রেলসেতুতে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ বিদ্যুৎ অফিস এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসকে রেলসেতুতে আগুন লাগার খবর দেয়। ফায়ার সার্ভিস সাথে সাথে আশুগঞ্জ রেলসেতুতে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পাশাপাশি ভৈরবের নৌ ফায়ার যৌথভাবে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভৈরব নৌ ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ৪০মিনিট পর আগুন নিভাতে সক্ষম হয়। তবে সময়...