Tuesday, July 7

বাংলাদেশ

অবসরে ‘বিমান’ তৈরি করেন ঝিনাইদহের চাল ব্যবসায়ী

অবসরে ‘বিমান’ তৈরি করেন ঝিনাইদহের চাল ব্যবসায়ী

বাংলাদেশ
নজরুল ইসলাম অরুণ পেশায় একজন চাল ব্যবসায়ী। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা। শহরের বিহারি মোড়ে রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষাজীবনে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছা থাকলেও পড়তে পারেননি। লেখাপড়া করেছেন মানবিকে। ছোটবেলা থেকে তার শখ বিমান বানানো। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও নজরুল তৈরি করেছেন বেশ কয়েকটি খেলনা বিমান। ব্যবসার পাশাপাশি অবসর সময়ে পড়ে থাকেন বিমানের খুটিনাটি যন্ত্রাংশ নিয়ে। বিশেষ করে বিমান বানানোর কাজ রাত ৮টার পর থেকে শুরু করে চলে ১১টা পর্যন্ত। অন্য সময় তিনি ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। আরও জানা যায়, একটি বিমান বানাতে তিনি সময় নেন মাত্র ৩-৪ ঘণ্টা। প্রথমে তিনি একটি ছোট খেলনা বিমান তৈরি করে সেটি উড়াতে সক্ষম হন। এর পর একে একে বেশ কয়েকটি খেলনা বিমান তৈরি করে ফেলেন। তিনি এর মধ্যে তৈরি করেছেন যুদ্ধবিমান, ফাইটার বিমান, বোয়িং বিমান এবং হেলিকপ্টার। তিনি এ কাজে ব্...
প্রাইভেটকারের ধাক্কায় দোকানে ঢুকে গেল মাইক্রোবাস

প্রাইভেটকারের ধাক্কায় দোকানে ঢুকে গেল মাইক্রোবাস

বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইশ্বরবা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লেগে রাস্তার পাশের দোকানে ঢুকে যায় মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঈশ্বরবা এলাকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে বাম পাশ দিয়ে মাইক্রোবাসটি যাচ্ছিল। এ সময় কালীগঞ্জ শহরের দিকে যাওয়া প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ লাগে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে যায়। তবে এ সময় দোকানে কেউ না থাকায় বড় ধরনের ঘটনা ঘটেনি। মাইক্রোবাসের আঘাতে দোকানের একটি পিলার, কয়েকটি টেবিল ও একটি টেলিভিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাইভেটকারটিতে বেশ কিছু ময়নাপাখি নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পরপরই সেগুলো অন্য গাড়িতে সরিয়ে ফেলা হয়। মাইক্রোবাসের চালক মহেশপুর উপজেলার পদ্মপুকুর এলাকার মু...
পাঁচ বছরের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

পাঁচ বছরের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

বাংলাদেশ
নওগাঁর রানীনগর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। পাঁচ বছরের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ওই গৃহবধূ ঝাঁপ দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রানীনগর রেলস্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে ৫ বছর বয়সী শিশু নুরজাহান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা। সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আযম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প...
করোনায় আরও ২০ জনের মৃত্যু

করোনায় আরও ২০ জনের মৃত্যু

বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার ৫৭০ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক শতাংশে। বুধবার করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯২৯ জনের। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জ...
স্ত্রীকে মারধর, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

স্ত্রীকে মারধর, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বাংলাদেশ
বরগুনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী ফারুক আকন একই এলাকার হামেদ আকনের ছেলে। তার দাবি, তার স্ত্রী ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত সালমার মেয়ে সুমাইয়া ও নাবিলা বলে, দুপুরে মা চাল ভাজছিল। বাবা এসে মাকে গালাগাল করে মারধর শুরু করে। আমরা ভয়ে ঘরের বাইরে চলে যাই। পরে মাকে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মৃত সালমা বেগমের মা বিলকিস বেগম ও বাবা মোকলেস মিয়া বলেন, যৌতুকের দাবিতে সালমাকে প্রায়ই নির্যাতন করত ফারুক। কিছু দিন আগেও তিন লাখ টাকা দিয়েছি। তার পরও সে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। আজকেও সে সালমাকে মারধর করে আহত করে এবং বিষ খাওয়ায়। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সালমা মারা যায়। আমরা খবর পেয়ে আমরা...
রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলাদেশ
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে এসব এলাকায়। গ্যাসের পাইপ লাইনের মেরামত ও প্রতিস্থাপনের জন্য গ্যাস বন্ধ থাকবে বলে বুধবার তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য শুক্রাবাদ, ইন্দিরা রোড, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কোম্পানি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে তিতাস।...
বাংলাদেশে মার্কিন যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশে মার্কিন যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ
লাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনী এবং জাপানের ইয়োকোটা সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ৩৭৪তম এয়ারলিফট উইং যৌথ এ মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ার ফোর্সের স্পন্সরে অনুষ্ঠেয় এই দ্বিপক্ষীয় টেকটিক্যাল এয়ারলিফট মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ সাউথ ২২’। কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ঢাকা এবং অপারেটিং লোকেশন আলফা, সিলেট বাংলাদেশে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। প্রায় ৭৭ জন মার্কিন এয়ারম্যান যুক্তরাষ্ট্রের ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রন থেকে দুটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান নিয়ে মহড়ায় অংশ নেবে। প্যাসিফিক এয়ারফোর্সের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ঘোষণায় এ কথা বলা হয়। এতে আরও বলা হয়েছে, দুটি সি-১৩০জেএস নিয়ে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রায় ৩০০ জন মহড়ায় অংশ নেবেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে আন্তঃকার...
টাঙ্গাইলে হিজরা আটক করে বিপাকে পুলিশ

টাঙ্গাইলে হিজরা আটক করে বিপাকে পুলিশ

বাংলাদেশ
টাঙ্গাইলে কন্যা সন্তানসহ এক হিজরাকে আটক করে বিপাকে পরেছে পুলিশ। আটকের খবর পেয়ে কয়েকজন হিজরা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে হাজির হন টাঙ্গাইল শহরের এলজিইডি মোড়ের সদর পুলিশ ফাঁড়িতে। এসময় তারা উত্তেজিত হয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুরও করে।তাদের বাধা দিতে গেলে এরশাদ নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন হিজরাকে আটক করেছে পুলিশ। আটককৃত মনিকা নামের হিজরা জানান, তার বাড়ি জামালপুরের মেলান্দ উপজেলার শেহরীপূর্বপাড়া গ্রামে। তিনি আগে ছিলেন কামরুজ্জামান। ২০১০ সালে পারিবারিকভাবে একই উপজেলার পপি খাতুন নামের এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এরপর থেকেই তার শারীরিক পরিবর্তন হতে থাকে। এ কারণে তার স্ত্রী পপি খাতুন তাকে ছেড়ে তার চাচাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করে অন্যত্র চলে যান। ২০১৮ সালে তিনি হিজরায় পরি...
মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

বাংলাদেশ
ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে একটি বাল্কহেডের সংঘর্ষে সুরভি-৭ লঞ্চে ফাটল ধরেছে।বাল্কহেডটি ডুবে গেছে। বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জের কাছে গজারিয়ায় মেঘনা নদীতে ঘটেছে এই দুর্ঘটনা।লঞ্চের মালিক রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাল্কহেডের ধাক্কায় লঞ্চের সামনের দিকে ফেটে গেছে।লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। যাত্রীদের কীর্তন খোলা দশ নামের একটি লঞ্চে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়েছে। এ দিকে বাল্কহেডটি ডুবে গেছে।পুলিশ ও কোস্ট গার্ড ঘটনা স্থলে পৌঁছেছে।এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।...
এবার রাবিতেও পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’

এবার রাবিতেও পরীক্ষার আগে ফেসবুকে ‘প্রশ্নপত্র’

জাতীয়, বাংলাদেশ
দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা গেলেও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শোনা যায় না। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ বিভাগের মাস্টার্স-২০২০ এর চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই পরীক্ষাটি আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটিকে স্থগিত করেছে পরীক্ষা কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মণ্ডল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্টোরিতে এই প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক এবং পরীক্ষা কমিটির সদস্য ইসতিয়াক হোসেন। বুধবার প্রশ্নপত্র ফাঁসের স্ক্রিনশট যুগান্তর প্রতিনিধির হাতে আসে। এদিকে এই প্রশ্নপত্র ফাঁসের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিকট মূল আলোচনার বিষয় হ...