Tuesday, July 7

বাংলাদেশ

দুই দিন বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীর যেসব এলাকায়

দুই দিন বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীর যেসব এলাকায়

বাংলাদেশ
সিলেটে মহানগরীর কয়েকটি এলাকায় শুক্র ও শনিবার নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণসহ লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য এ বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন। এতে বলা হয়- শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সাড়ে ৫ ঘণ্টা নগরীর মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়িহাওর, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট ও বঙ্গবীরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরদিন শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা নগরীর শাহজালাল উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি ও সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।...
মেলার মূল আকর্ষণ ছিল টুনটুনি

মেলার মূল আকর্ষণ ছিল টুনটুনি

বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ প্রদর্শনী। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রাণী প্রদর্শনী মেলার মূল আকর্ষণ ছিল খর্বাকৃতির বকনা বাছুর টুনটুনি। মেলায় ৪১টি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন প্রকার পশু-পাখি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাফিউদ্দিন মোড়ল, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরে আলম মোল্লা প্রমুখ। প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল ৩২ ইঞ্চি উচ্চতার ২৪ কেজি ওজনের ২২ মাস বয়সের খর্বাকার গরু টুনটুনি। টুনটুনিকে দেখতে স্টলে...
চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫

বাংলাদেশ
গাজীপুরে ঝালমুড়ির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের পর পুকুরের পানিতে ফেলে চালককে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গুচ্ছগ্রামের আলমগীর (৩০), পাবনা জেলার আতাইকোলা বাউখোলার ঘোনাপাড়া গ্রামের শামসুল (৩২), বরিশালের উজিরপুর বড়তা গ্রামের হাফিজুর রহমান টুকু হাফিজ, একই জেলার গাববাড়ী সরদারবাড়ী গ্রামের আল-মামুন সরদার আল আমীন এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া পালোরা গ্রামের রফিকুল ইসলাম (৩৪)। পুলিশ জানায়, ভিকটিম হুমায়ূন গত ৯ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে তার নিজের অটোরিকশা নিয়ে সালনা ব্রিজের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য আল-আমিন ছদ্মবেশে ঝালমুড়ি বিক্রেতা সেজে তার কাছে মুড়ি বিক্রি করেন। এ সময় ঝালমুড়ির সঙ্গে ঘুমের ওষুধ (লিকুইড) মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ছিনতাইকা...
মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দার পাহাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় সুমন মাহমুদ (২৩) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তারা পরস্পরের বন্ধু বলে জানা গেছে। বুধবার বিকাল ৪টার দিকে কলমাকান্দা লেঙ্গুড়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত একজন হলেন- নেত্রকোনা পুলিশ লাইন্সে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এএসআই জহিরুল ইসলাম সবুজ (৪৬)। অপরজন হলেন মোহাম্মদ ইনচান উদ্দিন (৩০)। হতাহত তিনজনের বাড়ি শেরপুরের নকলা উপজেলার পোলাবেশ গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা সাত শহিদের সমাধিস্থল ঘুরে বেড়ানোর পর তারা একটি মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। এ সময় গুরুতর আহত সুমন মাহমুদকে দুর্গাপুর উপজেলা স্ব...
তালাক না দিয়ে বিয়ে, পরীমনি-রাজকে উকিল নোটিশ

তালাক না দিয়ে বিয়ে, পরীমনি-রাজকে উকিল নোটিশ

বাংলাদেশ, বিনোদন
প্রায় ১০ বছর আগে বিয়ে করা স্বামীকে তালাক না দিয়ে অবৈধভাবে ফের বিয়ে করার অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমণি এবং অভিনেতা রাজকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে কুমিল্লা থেকে এ আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিশ দাতা বলেন, পরীমনির কাছে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়। বুধবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন। নোটিশ দাতার দাবি- ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। ওই সময় এক লাখ টাকার কাবিনে বিয়েটি নিবন...
আবরার হত্যা ফাঁসির আসামি সেতুর আপিল শুনানির জন্য গ্রহণ

আবরার হত্যা ফাঁসির আসামি সেতুর আপিল শুনানির জন্য গ্রহণ

আইন ও আদালত, বাংলাদেশ
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসএম মাহমুদ সেতুর খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সেতুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। ৬ জানুয়ারি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে ৬ হাজার ৬২৭ পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৮ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব...
আগুনে ভস্মীভূত ১১ দোকান

আগুনে ভস্মীভূত ১১ দোকান

বাংলাদেশ
কিশোরগঞ্জের একরামপুর রেলওয়ে লাইন সংলগ্ন মার্কেটের ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একটি ভাঙারির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, ভাঙারির দোকানে লাগা আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফার্মেসি, টিভি মেরামতের দোকান, সেলুন, ফলমূলের দোকান, জ্বালানি তেল ও খেলনাসামগ্রীর দোকানসহ অন্তত ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ৫-৭ টি দোকান। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এবং করিমগঞ্জ উপজেলার ২টি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আরিফুল ইসলাম ও সজল দেবনাথ নামের দুই ব্যবসায়ীর...
করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ২০ শতাংশে। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৪ হাজার ৭৪৬ জনের। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জ...
ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা

ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা

বাংলাদেশ
শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের সামনে মাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে বাবা রুবেল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টায় সখিপুর ইউনিয়নের মাদবর কান্দি এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। শাহানাজ বেগম (৩৫) সখিপুর ইউনিয়নের সরদার কান্দির বাসিন্দা মালেক মুন্সীর মেয়ে। অভিযুক্ত স্বামী রুবেল চাঁদপুর জেলার পুরান বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় রিপন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে শাহানাজকে না জানিয়ে অন্য এক মেয়েকে বিয়ে করে রুবেল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে-মাঝে মধ্যেই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে সখিপুরে বেড়াতে আসছিলেন রুবেল, শাহানাজ ও তার দুই ছেলে মেয়ে। তারা সখিপুরের মোল্লা কান্দি বিলের মধ্যে আসলে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে রুবেল শাহানাজকে গলাটিপে হত্যা করে। ঘটনা দেখে তাদের ছেলে সোহান (১...
চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

বাংলাদেশ
লক্ষ্মীপুরে কিশোর ইয়াছিন আরাফাতের ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সেইসঙ্গে চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন। র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর একটি অভিযানিক দল অটোরিকশাটি উদ্ধারসহ চোরদের গ্রেফতারে অভিযানে নামে। নোয়াখালী ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানায় মামলা করে তাদেরকে হস্তান্তর করা হবে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রোবেল, নিজাম, হেলাল, শাহ মো. মঞ্জুরুল করিম নাঈম এবং আব্দুল জলিল। ত...