Friday, June 12

বাংলাদেশ

ভালোবাসা দিবসে স্ত্রীর মামলায় জেলে গেল পুলিশ কনস্টেবল

ভালোবাসা দিবসে স্ত্রীর মামলায় জেলে গেল পুলিশ কনস্টেবল

বাংলাদেশ
বিশ্ব ভালোবাসা দিবসে ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীর দায়েরকৃত নারী নির্যাতন ও যৌতুকের মামলায় সোমবার পুলিশ কনস্টেবল হুমায়ন কবির (৩১) গেল কারাগারে। ময়মনসিংহের ৩য় বিচারিক আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর পূসন কান্তি দাস। মামলার বাদীপক্ষে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী নুরুল হক শুনানিতে অংশ নেন। তিনি জানান, উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের মো. আব্দুল মান্নানের কন্যা মোছা. রেবেকা সুলতানার সঙ্গে ধর্মীয় ও রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী ২০১২ সালের ৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের মো. হাবিবুর রহমানের পুত্র হুমায়ুন কবির (২৮)। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য রেলওয়ে পুলিশ বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল হুমায়ুন ...
ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১

ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১

বাংলাদেশ
পটুয়াখালীর দশমিনায় মোসা. রুজিনা বেগম নামে এক গৃহবধূ ভ্রূণ হত্যার অভিযোগ এনে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার রাতে দায়েরকৃত মামলায় থানা পুলিশ মো. রবিউল শরীফকে (২২) গ্রেফতার করেছে। শুক্রবার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ওই মারধর ও ভ্রূণ নষ্টের ঘটনা ঘটে। থানার মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার পার্শ্ববর্তী বাড়ির রহমান শরীফ (৫০) তার স্ত্রী করুনা বেগম (৪৫) এবং তার ছেলে রবিউল শরীফ (২২) তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার একপর্যায় স্থানীয় মনির হোসেনের স্ত্রী রুজিনা বেগমের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের সময় গৃহবধূ রুজিনা বেগমের ডাকচিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শুক্রবার রাতে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রুজিনা বেগমকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে আলট্রাসনোগ্রাম করে জানা যায় মারধরের আঘাতে তার পেটের ৩ মাসের ভ্রূণ নষ্ট হয়ে গেছ...
বরগুনায় চুরির প্রস্তুতিকালে আটক ৩

বরগুনায় চুরির প্রস্তুতিকালে আটক ৩

বাংলাদেশ
বরগুনার আমতলী উপজেলায় চুরির প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় ৩ চোরকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে আটককৃত চোরদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য চুরির প্রস্তুতি নিচ্ছিল। চোরেরা জহির গাজীর পাকা বসত বাড়ীর ছাদে উঠে ভেতরে প্রবেশ করতে কাটার দিয়ে দরজা কাটছিল। এ সময় বাড়ীর মালিক জহির গাজী টের পেয়ে গ্রামবাসীকে ডেকে তোলেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের তিন সদস্য সাইফুল ইসলাম, জুয়েল এবং রুবেলকে আটক করে। পরে তাদের ব্যবহৃত একটি পিকআপ, কাটার, হ্যান্ডেল, প্লাস ও কেরোসিন তৈল জব্দ করে। আটককৃত চোর সাইফুল পাশ্ববর্তী উপজেলা বেতাগীর বাসন্ডা গ্রামের মো. শহীদ হাওলাদার ছেলে। জুয়ে...
উপজেলায় এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর

উপজেলায় এই প্রথম হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন বর

বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে মঙ্গলবার দুপুরে মো. মিরাজ বাকার নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বর মিরাজের সঙ্গে হেলিকপ্টারে তার তিনজন আত্মীয় ছিলেন। উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। অন্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে আসেন। জানা গেছে, কিছুদিন আগেই মাদারীপুর সদর উপজেলার আবু বক্কার সিদ্দিকের ছেলে লন্ডন প্রবাসী মো. মিরাজ বাকারের সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির মিল্টন ভূঁইয়ার মেয়ে লামিয়া কবির মিমের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল মঙ্গলবার। মঙ্গলবার বেলা ২টার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে মিরাজ বাকার তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি ইতনা গ্রামের স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামেন। অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন। এই প্রথম লোহাগড়া...
রাজশাহী শিক্ষা বোর্ড: চিঠি দিয়ে চা-নাস্তার টাকা আদায়

রাজশাহী শিক্ষা বোর্ড: চিঠি দিয়ে চা-নাস্তার টাকা আদায়

বাংলাদেশ
এইচএসসির ফল প্রস্তুত করে দেওয়ার জন্য দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছ থেকে আপ্যায়ন বাবদ চিঠি দিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবসহ তিন কর্মকর্তা। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে সম্প্রতি এ টাকা নেওয়া হয়। তবে ব্যতিক্রমী বিষয়টি হলো- রাজশাহী শিক্ষা বোর্ডের এসব কর্মকর্তা কৌশলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অফিসিয়াল প্যাডে তাদেরই চিঠি পাঠিয়ে টাকা আদায় করেছেন। এই চিঠিটি যুগান্তরের হাতে এসেছে। রাজশাহী বোর্ডের কর্মকর্তারা বলেছেন তারা চা-নাস্তা খাওয়ার জন্যই এ টাকা নিয়েছেন। উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের আইসিটি শাখার সেবাসমূহ রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আন্ত:শিক্ষা বোর্ড সহযোগিতার আওতায় দিনাজপুর বোর্ডকে দেওয়া হয়ে থাকে। কারণ দিনাজপুর শিক্ষা বোর্ডে এখনো পূর্ণাঙ্গ আইটি শাখা প্র...
আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

আমিন মোহাম্মদ কনস্ট্রাকশনের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

বাংলাদেশ
শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিশ্বখ্যাত রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আমিন মোহাম্মদ গ্রুপের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মহসিন হাবিব চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘আমরা কখনো মানের সঙ্গে আপস করি না। আমাদের বিভিন্ন প্রজেক্টের যত ধরনের সামগ্রী ব্যবহার করা হয়, সবগুলোই দেশসেরা প্রতিষ্ঠান থেকে নেয়া হয়। বার্জার পেইন্টসের রং ও নিঃসন্দেহে মানসম্পন্ন। সে জন্য আ...
বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ, জরিমানা

বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ, জরিমানা

বাংলাদেশ
ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই বাসের চালকসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। সোমবার রাতে উপজেলার বাইপাস এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম ও রাজীব পরিবহণ নামের দুটি বাসে ১৫ মণ জাটকা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে উপজলোর বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়। জাটকা বহনের দায়ে বাসের ৬ স্টাফকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন। ...
মদনে টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি

মদনে টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি

বাংলাদেশ
নেত্রকোনার মদনে করোনার টিকা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। মঙ্গলবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন উপজেলা প্রশাসনসহ নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে দুপুরের দিকে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে হয়ে পড়ে। তারা হলো- তামান্না আক্তার, সামিরা আক্তার, সাদিয়া, সুমাইয়া ও মনিরা। তাদের তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারা দেশের মতো নেত্রকোনার মদনে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। উপজেলায় ১১ হাজার ৭০০ শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয়...
করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৪৭৪৬

করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত ৪৭৪৬

বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশে। সোমবার করোনায় আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে ব...
দেশের বৃহত্তম রাবার ড্যামে ফুটো, দুশ্চিন্তায় কৃষক

দেশের বৃহত্তম রাবার ড্যামে ফুটো, দুশ্চিন্তায় কৃষক

বাংলাদেশ
ভরা সেচ মৌসুমে রাবার ফুটো হয়ে অকেজো হয়ে পড়ে আছে দেশের বৃহত্তম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম। এতে সেচ সংকটে পড়েছে এই রাবার ড্যামের ওপর নির্ভরশীল দিনাজপুরের দুটি উপজেলার ৯ ইউনিয়নের প্রায় ছয় হাজার হেক্টর জমি। ফলে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই এলাকার হাজার হাজার কৃষক। তবে রাবার ড্যামটি মেরামতের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে গত ২০১১ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর মোহনপুর ব্রিজ এলাকায় একটি রাবার ড্যাম নির্মাণ শুরু করে সরকার। ১৩৫ মিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খরা মৌসুমে এই ড্যাম ফুলিয়ে আত্রাই নদীর ৪৪ কিলোমিটার এলাকায় ধরে রাখা হয় পানি। আর সেই পানি দিয়েই দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার ...