Sunday, July 5

বাংলাদেশ

শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে কাঁপছে দেশ

শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে কাঁপছে দেশ

জাতীয়, বাংলাদেশ
দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। আরও নতুন এলাকায় শনিবার তীব্র শীতের প্রকোপ বিস্তার লাভ করেছে। গত শুক্রবার ৬ জেলা ও ২ বিভাগে শৈত্যপ্রবাহের দাপট ছিল, শনিবার ৮ জেলা ও চার বিভাগে তা বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় কিছুটা উন্নতি হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে, ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহ এটি। আরও অন্তত দুদিন এ পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এরআগে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি হলে ফের শীত বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আবহাওয়া বিভাগ দেশের ৪২ স্টেশনে আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর প্রতিদিন তথ্য-উপাত্ত প্রকাশ করে...
ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

আন্তর্জাতিক, বাংলাদেশ
কোভিড-১৯ এর নতুন ধরন অমিক্রন থেকে সুরক্ষায় করোনা টিকার আলাদা একটি বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না এই টিকা উদ্ভাবন করেছে। খবর রয়টার্স ও সিএনবিসির।
বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু

এক্সক্লুসিভ, বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত তিন সপ্তাহে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছে গর্ভবতী আরও ৯ জেব্রা। জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষে। খাদ্যে বিষক্রিয়া, বিষ প্রয়োগ, ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণ নাকি অজ্ঞাত কোনো কারণ, তা ক্ষতিয়ে দেখার জন্য মঙ্গলবার পার্ক অভ্যন্তরে বিশেষজ্ঞদের বৈঠক বসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, গবেষক ও পার্কসংশ্লিষ্ট লোকজনের সমন্বয় বৈঠক বসবে আজ। পার্কসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২ জানুয়ারি থেকেই হঠাৎ একের পর এক মারা যাচ্ছে জেব্রা। ২৪ জানুয়ারি সোমবার পর্যন্ত মোট ৯টি জেব্রা মারা যায়। পার্কটিতে ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২২টি...
ব্যাংকও চলবে অর্ধেক জনবলে

ব্যাংকও চলবে অর্ধেক জনবলে

অর্থনীতি, এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যান্য অফিসগুলোর মতো ব্যাংকেও অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারির পর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা নিয়ে একই ধরনের নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালাক্রমে (রোস্টারিং) অর্ধেক কর্মকর্তা–কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে এ সময় অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি সম্পন্ন করবেন। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পা...
মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে নারীর আত্মহত্যা

মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে নারীর আত্মহত্যা

এক্সক্লুসিভ, বাংলাদেশ
মাথা ব্যথার যন্ত্রণা সইতে না পেরে রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে ঝর্ণা বেগম (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে উপজেলার বাউসা ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবার জানিয়েছে, ঝর্ণা বেগম দীর্ঘদিন মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছিলেন। এ যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করেন। ঝর্ণার স্বামী হামিদুল ইসলাম জামাল জানান, দুপুর থেকে তার স্ত্রী মাথা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাকে রেখে স্থানীয় তেঁথুলিয়া বাজারে ওষুধ আনতে যান। ফিরে এসে দেখেন ঝর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।...
‘তৃতীয় পক্ষের ইন্ধন অযৌক্তিক’, শাবির ফটকে ফটকে তল্লাশি

‘তৃতীয় পক্ষের ইন্ধন অযৌক্তিক’, শাবির ফটকে ফটকে তল্লাশি

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বহিরাগত প্রবেশ রোধে ফটকে চলছে পরিচয় যাচাই। শিক্ষার্থীরা বলেছেন, উপাচার্যের সঙ্গে আমাদের সম্পর্কের বাঁধন ছিন্ন হয়েছে। তাই আমরা আর তাকে চাই না। তার পদত্যাগের দাবিতেই আমরা আন্দোলন করছি। এখানে তৃতীয় পক্ষের ইন্ধনের অভিযোগ অযৌক্তিক। সোমবার দুপুর ১টায় প্রেস ব্রিফিং করে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মুহাইমিনুল বাশার বলেন, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এখানে বহিরাগতের সম্পৃক্ততার অভিযোগ তোলা হচ্ছে। তাই আজ সকাল ৮টা থেকে আমরা সবার পরিচয় যাচাই করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ দিচ্ছি। এ সময় তাদের আন্দোলন অহিংস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অনশন যখন ১০০ ঘণ্টায় যায় তখন বাধ্য হয়েই আমরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেই। মুহাইমিনুল বাশার ব...
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ক্রাইম, খেলা, বাংলাদেশ
ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলায় গত ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্...
করোনার ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ৯ হাজার, মৃত্যু ১২

করোনার ২৪ ঘণ্টায় শনাক্ত সাড়ে ৯ হাজার, মৃত্যু ১২

এক্সক্লুসিভ, বাংলাদেশ
প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় বুধবার আরও ১০ জেলাকে রেড জোন হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দুটিসহ এখন রেডজোনে আছে ১২ জেলা। এছাড়া মধ্যম ঝুঁকিপূর্ণ হওয়ায় ৩১ জেলাকে ইয়েলো জোনে রাখা হয়েছে। অবশিষ্ট জেলাগুলো এখন পর্যন্ত স্বল্প ঝুঁকিপূর্ণ, তাই এগুলো গ্রিন জোনেই আছে। প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিভাগ বেশকিছু সুপারিশ ও নির্দেশনা জারি করেছে। কিন্তু খোদ রেড জোনের মানুষই এসব মানছেন না। এছাড়া ইয়েলো এবং গ্রিন জোনের মানুষও উপেক্ষা করছে স্বাস্থ্যবিধিসংক্রান্ত সরকারি নির্দেশনা। ফলে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। বুধবার সংক্রমণের হার ২৫ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ প্রতি চারজনে একজনের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এর আগে দেশে করোনা সংক্রমণের মাত্রা বিবেচনায় উচ্চ, মধ্যম ও স্বল্প ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অ...
সেলিনা হায়াৎ আইভী’র হ্যাটট্রিক

সেলিনা হায়াৎ আইভী’র হ্যাটট্রিক

বাংলাদেশ, রাজনীতি
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এতে ৬৯১০২ ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ঘোষিত বেসরকারি ফলাফলে মোট ১৯২টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাতি মার্কার তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ পেয়েছেন ৪২৮০ ভোট। নাসিকে ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোটারের মধ্যে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এটি সেলিনা হায়াৎ আইভীর হ্যাটট্রিক বিজয়। ২০১১ সালে এই সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথমবারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন আইভী। পরের বার নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করেন তিনি। গতকাল সকাল ৮ থে...
পচাত্তরের পরের সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পচাত্তরের পরের সরকারগুলো ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয়, বাংলাদেশ
পচাত্তরে জাতির পিতাকে হত্যার পর যেসব সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পচাত্তরের পরে যারা ক্ষমতায় ছিল, তারা সংবিধান লঙ্ঘন করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা ছাত্রদের হাতে, মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়। তাদের ব্যবহার করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল তখন। বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পচাত্তর-পরবর্তী সরকারগুলোর ফোকাস ছিল ক্ষমতা ভোগ করা এবং কুক্ষিগত করা। জনগণের কী প্রয়োজন সেদিকে তাদের দৃষ্টি ছিল না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।...