Tuesday, July 7

বাংলাদেশ

কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, ঘটনার তদন্তে কমিটি

কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, ঘটনার তদন্তে কমিটি

ক্রাইম, বাংলাদেশ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে এ কমিটি গঠন করেছেন কারা কর্তৃপক্ষ। ওই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, নূর হোসেনসহ তিন আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। কনডেম সেলে নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প...
দেশে আক্রান্ত বেড়েছে ৪০০ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আক্রান্ত বেড়েছে ৪০০ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমাণ চারশ’ গুণ বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। ওমিক্রণের হানা থেকে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের অবস্থা ভালো। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনও অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। জাহিদ মালেক বলেন, দেশের নির্বাচন হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানা ...
মিনিকেট চাল প্রতারণা বন্ধে আইন চান প্রতিমন্ত্রী

মিনিকেট চাল প্রতারণা বন্ধে আইন চান প্রতিমন্ত্রী

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
‘চাল ছাঁটাই করে আকর্ষণীয় করে মিল মালিকরা প্রতারণা করছেন। চাল পলিশিং করে মিলগুলো চালকে চিকন করে। এতে চাল ছাঁটাই করতে হয়। ফলে অনেক পুষ্টিগুণ চাল থেকে চলে যায়। একটি অগ্রসরমান অর্থনীতিতে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না। এটা আইন করে বন্ধ করা উচিত।’ ‘বায়োফর্টিফায়েড জিঙ্কসমৃদ্ধ ব্রি ধানের বাজার সম্প্রসারণ ও জনপ্রিয়করণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। শনিবার একটি জাতীয় দৈনিক এই গোলটেবিলের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক কৃষি সচিব ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার, সঞ্চালনায় ছিলেন দৈনিকটির সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিজনেস ইন্টেলিজেন্সের প্রধান নির্বাহী শাকিব কোরেশী। কোন জাতের চাল- এ বিষয়ট...
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে রোববার

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে রোববার

এক্সক্লুসিভ, জাতীয়, পড়ালেখা, বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ দেশে ফের বাড়তে শুরু করেছে। উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমাদের মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আলাপ আছে। আগামীকাল (রোববার) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘আমাদের ধারণা ...
দোকানপাট রাত ৮টার পর বন্ধের চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

দোকানপাট রাত ৮টার পর বন্ধের চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার চিন্তা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমান চারশ’ গুণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় পরিস্থিতি হুমকিস্বরূপ হলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধের চিন্তা ভাবনা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করা হবে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে ...
দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন নিন কারণ সঙ্কট এখনও কাটেনি : প্রধানমন্ত্রী

দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন নিন কারণ সঙ্কট এখনও কাটেনি : প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে চলমান সংকট মোকাবেলায় কার্যকরভাবে ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের মহামারির কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্কট এখনও কাটেনি। এর মধ্যেই আবার বিশে^র বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’ শেখ হাসিনা আজ সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো ও রেড...
একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত!

একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত!

আন্তর্জাতিক, বাংলাদেশ, স্বাস্থ্য
একই ফ্লাইটের ১২৫ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতালি থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করা ওই চার্টার্ড বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে স্থানীয় সময় বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। ওই চার্টার্ড বিমানে ১৯ শিশুসহ ১৭৯ জন যাত্রী ছিল। ইতালির মিলান থেকে আসা বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অমৃতসর অবতরণ করে। তবে মাঝে জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাবিরতি নেয় বিমানটি। পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে যাত্রা শুরুর আগে সব প্রাপ্তবয়স্ক যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে সবার নেগেটিভ রিপোর্ট আসার পরই তারা যাত্রা শুরু করেন। আক্রান্ত ১২৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ...
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়া আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। যুগান্তর অনলাইনও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে।...
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমি প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...
আইসিইউতে জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ

আইসিইউতে জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন। এর আগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। অবস্থার অবনতি হওয়ার কারণে তখন ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচা...