Wednesday, June 17

বাংলাদেশ

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অবসরে গেলেও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পে অনিয়মে জড়িত কোনো কর্মকর্তা যদি অবসরে গিয়ে থাকেন, তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন—কুষ্টিয়া মেডিক্যাল কলেজ প্রকল্প বাস্তবায়নে যারা যারা অনিয়ম করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে জড়িত কেউ যদি অবসরেও চলে যায় তারপরও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এম এ মান্নান বলেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের শাস্ত...
অবৈধ মোবাইল বুঝবেন কীভাবে…

অবৈধ মোবাইল বুঝবেন কীভাবে…

তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
শুক্রবার (০১ অক্টোবর) থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হবে। এই অবস্থায় অবৈধ হ্যান্ডসেট নিবন্ধন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর বলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেগুলো হলো- ১. কোনো গ্রাহক যদি অবৈধ সেট কিনেই ফেলেন এবং তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে করণীয় কী? উত্তর: মোবাইল কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যেম যাচাই করে নিতে হবে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত অবৈধ হ্যান্ডসেট ব্যবহারযোগ্য হবে না। ২. যদি কারো হ্যান্ডসেট হারিয়ে যায়, তাহলে করণীয় বা এই প্রযুক্তি এতে কী কাজে লাগবে? উত্তর: চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোর জন্য NEIR সিস্টেমের মাধ্যমে Lost/Stolen এর রিপোর্ট করার এবং তৎপ্রেক্ষিত Blocklist/ Black...
১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

১৭ বছরে বিদেশ গেছি, সব কামাই বাবা-মাকে দিছি, আর বাড়ি ফিরে ৫ দিন ভাত পাইনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
যৌবনে সব কা’মাই তাদের (বাবা-মা) কে দিয়ে’ছিলাম। ১৭ বছড় বয়সে সৌদি গিয়াছি’লাম, মোচ উঠে নাই কালি দিয়ে মোচ বানিয়ে তারপর পাসপো’র্টের ছবি তুলি পাশের ঘরে পাচ’দিন না খেয়ে শুয়ে বসে কাটিয়েছিলাম। ছোট ভাই মা এক’সাথে ভাত খায়, আমি পাচ দিনের অনাহারি ছিলাম, মা এক’বার জিজ্ঞেস করে নাই কিছু খাই’ছস নাকি, আত্বীয় স্বজন যখন ব্যাপার টা জা’নলো এবং মাকে জানালো, মা তখন উত্তর দিলো, না খেয়ে আছে তা আ’মাকে বলেনি কেন। আমাকে বলে নাই কেনো না খেয়ে আছি,, সেই মা আজ আ’র নেই তার জন্য এখন ও দোয়া করি সব সময় ই, রাব্বির হাম হুমা কা’মা রাব্বাইয়ানি সাগিরা। এধরনের দৃষ্টান্ত কম নয়। প্রবাসে দিন’রাত কঠোর পরিশ্রম করে দেশে বাবার একাউন্টে পাঠানো টাকা অন্য সন্তান ও পরিবা’রের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো বাজার-সদাই করে অনেকেরই ভা’লোই কাটে। প্রবাসী ছেলে দীর্ঘদিন পর যাকিছু নিয়ে দেশে ফিরে আসে সেটাও ভাগা’ভাগি নিয়ে অনেকেরই মন কষাকষি হয়। আর...
৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

৬ সাধারণ ভুলেই শেষ হয়ে যেতে পারে কিডনি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এটি অনেকটা ছাকনির মতো কাজ করে। আমাদের শরীরের অতিরিক্ত তরল নিঃসরণ করে থাকে। গুরুত্বপূর্ণ এই অঙ্গটি কিছু সাধারণ ভুলেও বিকল হয়ে যেতে পারে। কিডনির সমস্যা শুরুর দিকে টেরই পাওয়া যায় না। যখন গুরুতর হয় তখন ধরা পড়ে। তাই কিডনির বিষয়ে আগে থেকেই সতর্ক থাকা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। যেসব ভুলে বিকল হয়ে যেতে পারে কিডনি- ১. প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারেই সোডিয়াম থাকে অনেক বেশি। আর এগুলো হার্টের সমস্যা সৃষ্টি করার পাশাপাশি কিড়নিরও অনেক ক্ষতি করে থাকে। শরীরে বেশি পরিমাণে সোডিয়াম গেলে প্রস্রাবের সঙ্গে বেশি ক্যালসিয়াম বের হয়। আর এর ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। ২. অনিয়ন্ত্রিত রক্তচাপ উচ্চ রক্তচাপ আমাদের পুরো শরীরের জন্যই ক্ষতিকর। আর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হওয়ার কারণে আপনার কিডনির দিকে পরিচালিত রক্তনালিগুলোকে ক্ষতি...
অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত

আইন ও আদালত, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
উচ্চ আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু করলেও কিছু নিবন্ধিত ও জনপ্রিয় পোর্টাল বন্ধ হয়ে পড়ায় সেই প্রক্রিয়া স্থগিত করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করে। ফলে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়ায় নিবন্ধিত প্রথম সারির কিছু পোর্টালও সাময়িক বন্ধ হয়ে যায়। তবে প্রায় ঘণ্টা খানিক পরে সেগুলো চালু হয়েছে। নিবন্ধিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বিডিনিউজ, বাসস ছাড়াও বেশ কিছু শীর্ষ অনলাইন পোর্টাল সাময়িক বন্ধ হয়ে যাওযায় লাখ লাখ ব্রডব্যান্ড পাঠক বিকেল থেকে সাইটে ঢুকতে পারছিলেন না। তবে মোবাইল থেকে ঢোকা যাচ্ছিল। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করতে গিয়ে নিবন্ধিত কিছু পোর্টাল সাময়িক সমস্যায় পড়ে...
‘ক্রসফায়ারে মানুষ হত্যা করা ওসি প্রদীপের নেশা’- আদালতকে সাক্ষীরা

‘ক্রসফায়ারে মানুষ হত্যা করা ওসি প্রদীপের নেশা’- আদালতকে সাক্ষীরা

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ
চাঞ্চল্যকর ও আলোচিত সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। এসময় সাক্ষীরা আদালতকে বলেন, টেকনাফ থানার সাবেক বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ নিরীহ লোকজনকে থানায় ধরে এনে প্রথমে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বজনদের কাছ থেকে টাকা আদায় করতেন। এরপর ইয়াবা কারবারি সাজিয়ে ‘ক্রসফায়ারে’ হত্যা করতেন।এভাবে অসংখ্য নিরীহ মানুষকে ওসি প্রদীপ হত্যা করেছেন।আর প্রতিদিন মানুষ হত্যা করায় ছিল ওসি প্রদীপের নেশা। মঙ্গলবার আলোচিত এ মামলায় চতুর্থ দফায় তিনজন যথাক্রমে ১৫, ১৬ এবং ১৭তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।তারা হলেন,গৃহবধূ ছেনুয়ারা বেগম, টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাম জালাল ও আলী আকবর। সাক্ষী ছেনুয়ারা বেগমের বর...
পরীমনি এখন নয়, সিনেমার পর্দায় জবাব দিবেন!

পরীমনি এখন নয়, সিনেমার পর্দায় জবাব দিবেন!

বাংলাদেশ, বিনোদন
এখন নয়, জবাব দেবো সিনেমার পর্দায়—জেল থেকে ফিরে প্রথম সংবাদ সম্মেলনে এসে এমনটাই বললেন পরীমণি। যিনি এরইমধ্যে পরিচিতি পেয়েছেন ঢালিউডের বীরকন্যা প্রীতিলতা হিসেবে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। মূলত ‘প্রীতিলতা’র বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। এতে পরীমণি ছাড়াও উপস্থিত ছিলেন এর নির্মাতা, নাট্যকার, অভিনেত্রী শম্পা রেজাসহ সংশ্লিষ্টরা। জেল থেকে মুক্তির ২৪ দিনের মাথায় আয়োজিত এই সংবাদ সম্মেলনের মূল চমক ছিলেন পরীমণি। শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলনে আসবেন কিনা, সেটি নিয়েও ছিল মিডিয়াকর্মীদের মধ্যে সন্দেহের বলিরেখা। কিন্তু সবাইকে চমকে দিয়ে...
কুমিল্লায় শ্রেণিকক্ষে স্কুলছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল

কুমিল্লায় শ্রেণিকক্ষে স্কুলছাত্রীদের টিকটক ভিডিও ভাইরাল

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, পড়ালেখা, বাংলাদেশ
কুমিল্লায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের টিকটক ভিডিও ভাইরাল হয়েছে। পাঁচজন স্কুলছাত্রী। সবার পরনে স্কুল পোশাক, আর চোখে কালো চশমা। ফাঁকা শ্রেণিকক্ষে এমন পোশাকেই হিন্দি গানের তালে নানান ভঙ্গিতে নেচেছেন তারা, বানিয়েছেন টিকটক ভিডিও। তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা। জানা গেছে, টিকটক ভিডিও তৈরি করা ওই পাঁচ ছাত্রী কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। তারা আগামী ডিসেম্বরে এসএসসি পরীক্ষা দেবেন। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা। এ ঘটনায় সচেতন মহলের পাশাপাশি হতবাক স্কুল কর্তৃপক্ষও। যার কারনে ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে সতর্ক করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেলে ইবন...

শুভ জন্মদিন গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীর

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন, শিল্প-সাহিত্য
১৯ সেপ্টেম্বর গীতিকার নার্গিস আলমগীরের শুভ জন্মদিন। গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীরের শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন। সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল সহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন। তিনি আমেরিকার প্রবাসী হয়েও প্রাণের চেয়ে...
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

এক্সক্লুসিভ, বাংলাদেশ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালানোর পর তাদের দুজনকে গ্রেফতার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় আরিফ বাকের নামে এক ভুক্তভোগী ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। গুলশান থানার ডিউটি অফিসার ...