শুভ জন্মদিন গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীর
১৯ সেপ্টেম্বর গীতিকার নার্গিস আলমগীরের শুভ জন্মদিন।
গীতিকার ও লেখিকা নার্গিস আলমগীরের শুভ জন্মদিনে স্বদেশ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচছা ও অভিনন্দন।
সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল সহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন।
তিনি আমেরিকার প্রবাসী হয়েও প্রাণের চেয়ে...









