Wednesday, July 8

বাংলাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর হাত-পা বিচ্ছিন্ন

ক্রাইম, বাংলাদেশ
পাবনায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যার পর তার দেহ থেকে হাত-পা বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার ভোরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্বজনরা জানান, নিহত গৃহবধূ হামিদার স্বামী তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রী এর প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এজন্য স্বামী তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা খাতুনকে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোরে হামিদা খাতুনকে কুপিয়ে হত্যা করে তার স্বামী। নিহত হামিদার ভাই হামিদুল জানান, হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। হত্যার পর তেজেম নিজেই মোবাইল ফোনে হামিদার স্বজনদের জানিয়ে পালিয়ে যান। হামিদুল আরও জানান, তেজেম তার চাচাতো ভাই। তা...
‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে যিনি

‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে যিনি

বাংলাদেশ, বিনোদন
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয়ের জন্য শিল্পী নির্ধারিত হয়েছে। এ চরিত্রে অভিনয় করবেন এলিনা শাম্মী। এ সিনেমায় খালেদা জিয়া চরিত্রে অভিনয়ের জন্য সোমবার চুক্তিবদ্ধ হন শাম্মী। বিষয়টি নিশ্চিত করে এলিনা শাম্মী বলেন, সোমবার বিকালে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এ সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিনেমা হতে যাচ্ছে। সে হিসেবে ইতিহাসের অংশ হতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আগামী ৬ ডিসেম্বর থেকে আমার অংশের শুটিং হবে। প্রসঙ্গত, জাতির জনকের বায়োপিক নির্মাণ করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদের অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে আজিম-কাসেম সিন্ডিকেট ভেঙ্গে দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। ০৮ নভেম্বর সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত ইউজিসি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এমএ কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। সেই সঙ্গে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে আজিম-কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য অল্প দামের জমি বেশি দামে ক্রয়, ডেভলাপার্স কোম্পানির সঙ্গে ...

ডাঃ আলমগীর মতি এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
নিউজ ডেস্ক: মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ আলমগীর মতি এফবিসিসিআইয়ের আয়ুের্বেদ ও হোমিওপ্যাথি ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তাকে ২০২১-২২, ২০২২-২৩ মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিপূর্বেও তিনি এফবিসিসিআইয়ের ঔষধবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সততার সাথে পালন করেন। ডাঃ আলমগীর মতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের জেলা গভর্ণরের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। নভেম্বর ২ তারিখ এফবিসিসিআই’র চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মাহফুজুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়। হারবাল চিকিৎসা ও গবেষণা কার্যক্রমের ...
কাউন্টার টেরোরিজমের এডিসি তৌহিদের নতুন গান ‌‘আমিতো এমনই’

কাউন্টার টেরোরিজমের এডিসি তৌহিদের নতুন গান ‌‘আমিতো এমনই’

বাংলাদেশ, বিনোদন
প্রকাশ পেলো পুলিশ কর্মকর্তা তৌহিদ ইথুনের নতুন গান ‌‘আমিতো এমনই’। ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই ‌গানটির কথা ও সুর করেছেন শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন এম. এ. রহমান। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত হয়েছে একটি ভিডিও চিত্র। এতে মডেল হয়েছেন মাহাতাবিন মমো ও ইভান মিশাল। গানটি প্রসঙ্গে তৌহিদ ইথুন বলেন, 'গানটি মেলোডি নির্ভর নিপাট প্রেমের গান, এখানে প্রেমিক যুগলের প্রেমের লুকোচুরির বিষয়টি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে। তাছাড়া পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। এখন থেকে নিয়মিতভাবে গান করার ইচ্ছা রয়েছে।’ জানা গেছে, তৌহিদ ইথুন ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় বিভিন্ন গানের স্কুলে গান শেখার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েও গানের সেই নেশা কাটেনি তৌহিদ ইথুনের। কিন্তু পুলিশের চাকরিতে যোগ ...
নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন মেয়ে আঁখি আলমগীর

নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, যা বললেন মেয়ে আঁখি আলমগীর

বাংলাদেশ, বিনোদন
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বাবার মৃত্যুর গুজব ছড়ানোর পর মধ্যরাতে ফেসবুক পোস্টে আঁখি লিখেছেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারাও কোনো বাবা-মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?’ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুক পোস্ট দিয়ে লিখেছেন, এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর ভালো আছেন। সুস্থ আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে পরিচালক ও প্রযোজকসহ অনেকের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার আলমগীরের মৃত্যুর গুজব ছ...
অবৈধভাবে এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি

অবৈধভাবে এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
অবৈধভাবে এমপি'র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি নিজস্ব প্রতিবেদক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসিসি) অবৈধভাবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ধানমন্ডির বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ ২৭ অক্টোবর বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাহী  ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এই সংসদ সদস্যের বাড়ির সীমানার প্রাচীর ভাঙ্গা হয়। ঘটনাস্থলে সাংবাদিকদের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশন অবৈধভাবে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ করেন। তিনি বলেন, ১৯৫৮ সালে জমিটি তার শাশুড়ির নামে  গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর থেকে বরাদ্দ নেয়া হয়। তারপর থেকে দীর্ঘ ৬০ বছর এই সীমানা প্রাচীর রয়েছে। ২০ বছর আগে সিটি কর্পোরেশন লেকের ধারে নির্মাণের সময়ও সীমানাপ্রাচীরটি অক্ষত ছিলো। প্রায় ২০ বছর ধর...
এবার মাধ্যমিকে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার মাধ্যমিকে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এক্সক্লুসিভ, পড়ালেখা, বাংলাদেশ
করোনাভাইরাস মহামারির কারণে ৯ মাস পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগের ঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে। ১৮ লাখ ৯৯৮ জন আট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীয় বসবে। মহামারি পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছিলেন, বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।...
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি ১৫ নভেম্বর

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি ১৫ নভেম্বর

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম আজ মঙ্গলবার এ তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালত পরীমনিকে জামিন দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল। আজ এ মামলায় শুনানির জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে সকালে আদালতে হাজির হন পরীমনি। তিনি জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক। এ ছাড়া অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য ১৫ নভেম্বর তারিখ রাখেন আদালত। ১৩ অক্টোবর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। পরে আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন। মামলার অপর দুই অভিযোগপত্রভুক্ত আসামি হলেন আশরাফুল ইসলাম ...
সোনার চর নিয়ে যা বললেন নবগতা নায়িকা স্নিগ্ধা!

সোনার চর নিয়ে যা বললেন নবগতা নায়িকা স্নিগ্ধা!

বাংলাদেশ, বিনোদন
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ সোনার চর সিনেমা দিয়ে নবাগতা নায়িকা স্নিগ্ধা'র অভিষেক। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার। পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী, জায়েদ খান, নবগতা নায়িকা স্নিগ্ধা ও শহীদুজ্জামান সেলিম এবং আবুল হোসেন মজুমদার। এটিই নবাগতা চিত্র নায়িকার প্রথম সিনেমা। গত মাসেই সোনার চর সিনেমার শুটিং শুরু হয়েছে। আর মঙ্গলবার থেকে এফডিসিতে ‘সোনার চর’ ছবির ১টি গানের শুটিং হয়। সেখানে অবিকল গ্রাম বানিয়ে শুটিং হয়। বানানো হয় বেদেপল্লী। এই সিনেমার একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। নায়িকার পাশিপাশি গানের দৃশ্যে অংশ নেন এই ছবির নায়ক অভিনেতা জায়েদ খান। শুটিংয়ের ফাঁকে নবাগতা চিত্রনায়িকা স্নিগ্ধা স্বদেশ কন্ঠকে জানান, আমি খুবি ভাগ্যবতী'সোনার চর’ সিনেমার মত একটি সিনেমার মাধ্যমে আ...