ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য পদ নির্ধারণ ও বেতন স্কেল দাবি
বেসরকারি পর্যায়ে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সম্মানজনক পদ নির্ধারণ এবং বেতন স্কেল প্রবর্তনসহ ৮ দফা দাবি জানিয়েছে 'প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন'।
সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন পাটোয়ারী ও মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী পারভীন আক্তার ময়ন এক বিবৃতিতে এ দাবি জানান।
আট দফা দাবিগুলো হলো :
১) বেসরকারি পর্যায়ে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য কোনো পদ-পদবি নির্ধারিত নেই। ফলে মালিকপক্ষ যে যার ইচ্ছা অনুযায়ী নিম্ন পদ ও বেতন নির্ধারণ করেন। যা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চরম অবমাননাকর। এই অবস্থা উত্তরণের জন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে, বেসরকারি পর্যায়ে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সরকার নির্ধারিত উপসহকারী প্রকৌশলী বা জুনিয়র প্রকৌশলী পদ নির্ধারণ এবং ১৬ হাজার টাকা বেতন স্কেল প্রবর্তনের ব্যবস্থা করতে হবে।
...









