জেনে নিন কালােজিরার উপকারিতা, চাষাবাদ ও সংরক্ষণ – ডা. আলমগীর মতি
সাধারণত কালােজিরা নামে পরিচিত হলেও এর আরাে কিছু নাম আছে, যেমন কালাে কেওড়া, রােমান করিয়েন্ডার বা রােমান ধনে, নাইজেলা, ফিনেল ফ্লাওয়ার, হাব্বাটুস উডা ও কালঞ্জি ইত্যাদি। যে নামেই ডাকা হােক না কেনো এই কালাে বীজের স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালােজিরা। কালােজিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারী। প্রত্যেকের রান্নাঘরেই কালােজিরা থাকে যা খাবারকে সুবাসিত করে। ভারতবর্ষসহ সমগ্র স্থানেই পাওয়া যায়। ব্যবহার্য অংশ বীজ।
উপকারিতা: ভিন্ন প্রকার চর্মরােগ সারাতে; শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে; স্বাস্থ্য ভালাে রাখতে; হজম সমস্যা দূরীকরণে; লিভারের সুরক্ষায়; দেহের সাধারণ উন্নতি; রুচি বাড়াতে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, যকৃতের বিষক্রিয়া নাশক, রােগ প্রতিরােধ ক্ষমতা বৃদ্ধি করে। টিউমার এবং ক্যান্সার প্রতিরােধক হিসেবে কালােজিরা...








