Monday, June 15

বাংলাদেশ

করোনায় ১৪ই এপ্রিল নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

করোনায় ১৪ই এপ্রিল নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম করে আসছে ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজন করা যাবে। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ক্রমাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন আগের দিনের রেকর্ড এমনকি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছে। চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিত...
বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরিচ্যুত গার্মেন্ট শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা

বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরিচ্যুত গার্মেন্ট শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা

আন্তর্জাতিক, বাংলাদেশ
করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় এশিয়াজুড়ে যেসব গার্মেন্ট শ্রমিক কারখানা বন্ধ করে দেয়ায় বা চাকরিচ্যুত করায় কাজ হারিয়েছেন তাদের অনেকে এখনও নানা রকম বকেয়া পাওনা পুরোপুরি পাননি অথবা এমনও অনেকে আছেন, তারা বকেয়া পাওনার এক কানাকড়িও পাননি। এর মধ্যে রয়েছে কোম্পানিতে কাজ করার পর বিভিন্ন পাওনা হিসেবে যে টাকা দেয়া হয়- সেটা। তাদের দুর্দশা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমস একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। এলিজাবেথ প্যাটনের লেখা ওই প্রতিবেদনে এসব শ্রমিকের অবর্ণনীয় দুর্দশার কথা ফুটিয়ে তোলা হয়েছে। তিনি লিখেছেন, ভাঙা ভাঙা ফোন লাইনে বাংলাদেশের ৩৫ বছর বয়সী একজন পিতা আশরাফ আলী পরিবারের সদস্যদের মুখে খাবার যোগান দিতে পারেন না। এ কারণে তিনি মাঝে মাঝেই আত্মহত্যার কথা ভাবেন। একই অবস্থা কম্বোডিয়ার সোকুন্থিয়া ই’র। তিনি ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। কিভাবে সেই ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তায় নির্ঘুম রাত কা...
করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি কার্যকরে আইনি জটিলতা

করোনাভাইরাস: স্বাস্থ্যবিধি কার্যকরে আইনি জটিলতা

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজন পুলিশের কার্যকর ভূমিকা। গত বছর করোনার প্রকোপে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এবার মাঠে সেভাবে সক্রিয় নেই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও মহামারি করোনায় সেবা দিতে চান পুলিশ সদস্যরা। কিন্তু আইনি জটিলতার কারণেই কিছু সমস্যা তৈরি হচ্ছে। ওই আইনে বর্ণিত অপরাধসমূহ অধর্তব্য হওয়ায় করোনাসহ অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছেন পুলিশ সদস্যরা। তাই ইতিমধ্যে সংক্রামক রোগ আইন-২০১৮ সংশোধনের আবেদন জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকারও। পুলিশ সদর দপ্তরের সংশোধনী প্রস্তাবে নির্দিষ্ট অপরাধ সংঘটনের ক্ষেত্রে জরিমানা করতে পারবে পুলিশ। সংক্রামক রোগ আইনের ছয় ধারায় উপদেষ্টা কমিটির ক্ষেত্রে মহা-পুলিশ পরিদর্শককে অন্তর্ভুক্ত করার প্র...
বন্ধ গণপরিবহন! সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে নয়

বন্ধ গণপরিবহন! সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে নয়

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
আজ ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার করোনার বিস্তার থামাতে । জন মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করতে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল প্রকার গণপরিবহন ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস ও আদালত জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়া করতে পারবে। শিল্প কারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি অতিপ্রয়োজন ব্যতীত বাইরে বের হওয়া যাবে না। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধ...
ঘরমুখো মানুষের চাপ বাড়ছে বাস টার্মিনালে

ঘরমুখো মানুষের চাপ বাড়ছে বাস টার্মিনালে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন করতে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। ওবায়দুল কাদেরের এমন ঘোষণার পর রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করে। যাত্রীরা জানান, আগামী সোমবার থেকে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তাই এখন বাড়ি না গেলে রাজধানীতে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। শনিবার বিকেল ৩টা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাস, সিএনজি, রিকশায় মহাখালী বাস টার্মিনালে যাচ্ছেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুরসহ উত্তরাঞ্চলের যাত্রীরা। নির্ধারিত ভাড়া দিয়ে টিকিট কেটে নিজ গন্তব্যে বাসে উঠছেন তারা। এর মধ্যে এনা পরিবহনের কাউন্টারের সামনে বেশি ভিড় দেখা যায়। মিরপ...
শিল্পকারখানাসহ জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান লকডাউনে খোলা থাকবে

শিল্পকারখানাসহ জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান লকডাউনে খোলা থাকবে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনার দ্রুত বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। লকডাউনে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানাসহ জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, মানুষের চলাফেরা যাতে কমাতে পারি সেজন্য আমরা আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিচ্ছি। আমাদের জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে।’ তিনি বলেন, লকডাউনের মধ্যে শিল্পকারখানা খোলা থাকবে, সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে যাতে শ্রমিকরা কাজ করেন- সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে তো আবার গত বছরের মতো শ্রমিকদের বাড়ি যাওয়ার ঢল শুরু হয়ে যাবে। এছাড়া সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ থাক...
করোনা পরিস্থিতির অবনতি, সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন

করোনা পরিস্থিতির অবনতি, সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন

এক্সক্লুসিভ, বাংলাদেশ
করোনার বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  শনিবার (৩ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে লকডাউনের ব্যাপ্তি কী হবে, কী কী খোলা থাকবে আর কী কী বন্ধ, তা সরকারের ঘোষণায় বিস্তারিত জানা যাবে। অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে। তবে যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় সেই ধরনের প্রতিষ্ঠানগুলো লকডাউন চলাকালে খোলা থাকবে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উদ্বেগজনকহারে বেড়ে গেছে করোন...
৪৫ হাজার পরিবারের পাশে থাকায় সম্মাননা পেলেন আবু সায়েম শাহিন

৪৫ হাজার পরিবারের পাশে থাকায় সম্মাননা পেলেন আবু সায়েম শাহিন

বাংলাদেশ, রাজনীতি
বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: করোনা পরিস্থিতি মোকাবেলা ৪৫ হাজার পরিবারের পাশে ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব আবু সায়েম শাহিন। তার এই অবদানের জন্য ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড পেলেন। গত ৩০ মার্চ হোটেল ঢাকা রিজেন্সিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০। অনুষ্ঠানে এ্যাওয়ার্ড সিরিমনি, সেলেব্রেটি ড্যান্স, লাইভ সং পারফরমেন্স, র‌্যাম্প ফ্যাশন ও বাফেট ডিনার এর আয়োজন ছিল। চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, নৃত্যু, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের ক্যাটাগরীতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ সি আই পি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব আবু সায়েম শাহিন, কে পি সি এর চেয়ারম্যান জনাব কাজী সা...
৬ই এপ্রিল “আমি নারী আমি সাহসী” বাই বেনজির’স ডাইরি গ্রুপের গেট টুগেদার

৬ই এপ্রিল “আমি নারী আমি সাহসী” বাই বেনজির’স ডাইরি গ্রুপের গেট টুগেদার

তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, বাংলাদেশ, লাইফস্টাইল
৬ই এপ্রিল রোজ মঙ্গলবার সারাদিন ব্যাপি আমি নারী আমি সাহসী by Benjir's Diary গ্রুপের গেট টুগেদার প্রোগ্রাম। আয়োজক বেনজির মুন্নি স্বদেশ কন্ঠকে জানান- আমাদের প্রোগ্রাম শুরু হবে ১১ টা ৩০ মিনিট থেকে। মৌচাক ইউরো গার্ডেন রেস্টুরেন্টে গেট টুগেদার অনুষ্ঠিত হবে। এখানে আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মেকওভার মাসুদ খান। যার মাধ্যমে আমাদের গ্রুপের আপুদের ফ্রী একটা মেকাপ ক্লাস করনো হবে। Benjir's Diary এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে ক্লাস শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া Benjir's Diary কিন্তু পুরো প্রোগ্রামের স্পন্সর করেছেন। যার পক্ষ থেকে একটা করে গিফট পাচ্ছেন সব আপুরা। আমাদের সাথে থাকবেন একজন গুনি শিল্পী যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত।আমাদের কেক স্পন্সর করছেন কেকের হাট থেকে। মিডিয়া পার্টনার হয়ে কাজ করছেন স্বদেশ টিভি। যারা রেজিষ্ট্রেশন করে আমাদের প্রোগ্রামের সাথে আছেন সব আ...
গরমকালে দই ভাত খাওয়া উচিত কেন

গরমকালে দই ভাত খাওয়া উচিত কেন

বাংলাদেশ, স্বাস্থ্য
তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন কী হয়? দেহের অন্দরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বদহজম এবং গ্যাস-অম্বলের প্রকোপ বেড়ে যায়। সেই সঙ্গে পেট খারাপ হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে শরীর ঠাণ্ডা রাখতে এবং নানাবিধ পেটের রোগকে দূরে রাখতে দই ভাত নানাভাবে সাহায্য করে থাকে। হাড় শক্তপোক্ত হয় : দেহের অন্দরে এ খনিজটির ঘাটতি দেখা দিলে হাড় দুর্বল হতে শুরু করে। ফলে অস্টিওপোরোসিসের মতো রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। ক্যালসিয়ামের ঘাটতি যাতে কোনো সময় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর তার জন্য বেশি করে খেতে হবে দই ভাত। কারণ দইয়ে এই খনিজটি প্রচুর মাত্রায় থাকে, যা ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ওজন হ্রাস পায় : দই ভাত খাওয়ার পর অনেকটা সময় পর্যন্ত পেট ভরে থাকে। ফলে স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণ কমে যায়। সেই সঙ্গে কমে শরীরে অতিরিক্ত মেদ জমার আশঙ্কাও। ভিটামিন এবং মিনারেলের ঘাটতি মে...