Saturday, June 13

ক্রাইম

সাভারে ধর্ষণের শিকার শিশু !!!

সাভারে ধর্ষণের শিকার শিশু !!!

ক্রাইম
ঢাকার সাভারে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে সাভার পৌর এলাকার কাতলাপুরে এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বড়বোন। ঢাকার সাভারে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে সাভার পৌর এলাকার কাতলাপুরে এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বড়বোন। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান (৩০) পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির বড় বোন ফাতেমা আক্তার , শুক্রবার রাতে ইমরান হোসেন নামের কাছের এক আত্মীয় তার ছোট বোনকে তার বাসায় নিয়ে যায়। এসময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ঘটনা জানাজানি হলে ইমরান বাসা থেকে পালিয়ে যান। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাভার মডেল...
সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা !!

সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা !!

ক্রাইম
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ফিল্ড কমান্ডারদের (এসপি/ডিসির মতো মাঠ পর্যায়ের কর্মকর্তা) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। যদিও আগে থেকে ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করার নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর নতুন করে আজ এ নির্দেশনা দেয়া হয়। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হবে। সেখানে সন্দেহজনক মনে হলে যে কাউকে তল্লাশি করা হবে। তবে স্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে কোনও হামলার আশঙ্কা নেই বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাসহ সারাদেশের ফিল্ড কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। শবে বরাত ও ইস্টার সানডেকে সামনে রেখে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য পুলিশ বাহিনী প্রস্তুতি রয়েছে। গুরুত্...
” শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার !!!!

” শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার !!!!

ক্রাইম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার রাতে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ঢাকা কাস্টমসের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান অথেলো চৌধুরী। এর আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের টয়লেট ও ২টি সিট থেকে মোট ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ...
”ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় গ্রেপ্তার করেন অধ্যক্ষ ওলিয়ার !!!

”ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় গ্রেপ্তার করেন অধ্যক্ষ ওলিয়ার !!!

ক্রাইম
বাগেরহাটের রামপাল উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। লুৎফর রহমান বলেন, মাদরাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শরাফপুর কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানসহ চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদাউস মোল্লাকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি ফেরদাউস মোল্লাকে শুক্রবার দুপুরে উপজেলার শরাফপুর গ...
নড়াইলে পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!

নড়াইলে পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!

ক্রাইম
নড়াইলে পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!! উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (২০ এপ্রিল) ২৭৪ ॥ নড়াইলে থানা পুলিশ অভিযান চালিয়ে কামরুজ্জামান (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। সে নড়াইলের কালিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে শনিবার সকালে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, ২০০২সালে বাগেরহাট জেলার মংলাবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় কামরুজ্জামান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১৯এপ্রিল) রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াইলের কালিয়া পৌরসভার সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াইলের কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্...
নড়াইলের সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ ইউপি’র বিরুদ্ধে দুর্নীতি ও চাল আত্মসাতের অভিযোগ!!

নড়াইলের সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ ইউপি’র বিরুদ্ধে দুর্নীতি ও চাল আত্মসাতের অভিযোগ!!

ক্রাইম
(২০ এপ্রিল) ২৭৪ ॥ ভিজিডি’র চাল আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসি বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে। শুক্রবার দুপুরে সিঙ্গাশোলপুর-পেড়লী সড়কের শোলপুর ও তারাপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি সদস্যরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিঙ্গাশোলপুর ইউপি’র ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ শরিফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সদস্য শেখর বিশ্বাস, মহিলা সদস্য শেফালি বেগম প্রমুখ। বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান উজ্জল শেখ ভিজিডি কার্ডধারী মানুষদের প্রতি মাসে ৩০কেজি করে ভিজিডির চাল দেওয়ার নিয়ম থাকলেও তিনি কাউকে এক বস্তা (৩০ কেজি), কাউকে দু’বস্তা চাল দিচ্ছেন। ইউপি সদস্যদের জমা দেওয়া তালিকা অনুযায়ী বয়স্কভাতা, ভিজিডি কার্ড প্রদান না করে আত্মীয়-স্বজনদের মধ্যে কা...
নড়াইলে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা!!

নড়াইলে দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা!!

ক্রাইম
■ (১৮ এপ্রিল) ২৭৪ ॥ নড়াইল পৌরসভার বেনাডোব গ্রামে শম্পা বেগম (২৬) নামে এক দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শম্পা ওই গ্রামের মুসাম শেখের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা যায়, নড়াইলের নলদী ইউনিয়নের ব্রহ্মনীনগর গ্রামের ফসিয়ার মোল্যার মেয়ে শম্পার সাথে ৮বছর আগে নড়াইল পৌরসভার বেনাডোব এলাকার আফসার শেখের ছেলে মুসাম শেখের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ফাহিমার বয়স ৪বছর এবং ছোট মেয়ে মাহিয়ার বয়স দেড় বছর। শম্পার শম্পার ভাই মনির মোলা বলেন, বুধবার (১৭ এপ্রিল) রাত ১টার দিকে ফোন করে আমাদের জানানো হয়েছে যে শম্পা মারা গেছে। আমরা খবর শুনে গিয়ে জানতে পাই বুধবার রাত ১০টার দিকে মারা গেছে। এসময় শম্পার কান দিয়ে রক্ত পড়তে দেখা যায়...
চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ক্রাইম
চাঁপাইনবাবগঞ্জে আয়েশা খাতুন নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গা গ্রামের শ্যামাপদ রবিদাসের ছেলে নয়ন রবিদাস (২৮), সোনাপট্টি গ্রামের বীরেন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (২২), চাকপাড়া গ্রামের রতন রবিদাসের ছেলে নিতাইচন্দ্র রবিদাস (২৬), সুচেন দাসের ছেলে সুভাষ দাস (৪২) ও খোকন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (২৪)। রায় ঘোষনার সময় আসামিদের মধ্যে নয়ন কুমার রবিদাস ও প্রশান্ত রবিদাস (২২) উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তিনজনকে বেকসুর খালাস দেন। মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি আঞ...
নুসরাত হত্যাকারী সিরাজ-এর কুশপুত্তলিকা দাহ ও সমাবেশে বক্তারা জাহেলিয়াতে ডুবছে চেতনা আর ধর্ম ব্যবসায়ীরা

নুসরাত হত্যাকারী সিরাজ-এর কুশপুত্তলিকা দাহ ও সমাবেশে বক্তারা জাহেলিয়াতে ডুবছে চেতনা আর ধর্ম ব্যবসায়ীরা

ক্রাইম, বাংলাদেশ
অনলাইন প্রেস ইউনিটি আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ১৬ এপ্রিল বেলা ১১ টায় অনুষ্ঠিত নুসরাত হত্যাকারীদের বিচারের দাবীতে ঘাতক সিরাজ-এর কুশপুত্তলিকা দাহ ও সমাবেশে বক্তারা বলেছেন, জাহেলিয়াতে ডুবছে চেতনা আর ধর্ম ব্যবসায়ীরা। এদেরকে এখনই প্রতিহত করা না হলে লম্পট-খুনি এই মানুষগুলো আমাদের মা বোনদেরকে কেড়ে নিতেই থাকবে। কেননা, এদের মধ্যে ধর্মের লেবাস, চেতনার শ্লোগান ব্যতিত কিছুই নেই। এরা একদিকে ইংলিশ মিডিয়াম, অন্যদিকে মাদ্রাসা আরেকদিকে বৃহ্নলা চর্চায় ব্যস্ত। তারা না বাংলা শিক্ষাকে সম্মান করে, না মাদ্রাসাকে সম্মান করে; না নিজের দেশকে। এরা কেবল নিজেদের লোভ লালসা আর আরাম আয়েশকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের ক্ষতিসাধন করে। এদেকে এখনই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ইংলিশ বা আরবী নয় একমূখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ এডুকেশন সোসাইটির সভাপতি ও সেভ দ্য রোড-এর মহাসচিব শা...
রংপুরে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার পুলিশের হাঁতে।

রংপুরে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার পুলিশের হাঁতে।

ক্রাইম
রংপুরের পীরগাছা উপজেলায় ২৫০ ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় রেপ্তার এসআই ইজ্জত আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম সদরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের পঞ্চানন গ্রামে। গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন পীরগাছা উপজেলার জাদুলস্কর এলাকার মামুন মিয়া (২৫), আরিফ হোসেন (২৮), জিয়াউর রহমান (২৭), পিয়াল (৩০) ও অন্নদানগর এলাকার পিংকু (২৭)। এসআইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অন্নদানগরে অভিযান চালানো হয়। গতকাল মধ্যরাতে হাতবদল হওয়া ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।...