Saturday, June 13

ক্রাইম

নড়াইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদের অবস্থান কর্মসূচিতে বাধা,

নড়াইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদের অবস্থান কর্মসূচিতে বাধা,

ক্রাইম, বাংলাদেশ
নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদেশ কুমার মল্লিকে অভিভাবক কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ছাত্রদের ওপর পিস্তল দিয়ে গুলি করারও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। প্রতিবাদে ছাত্ররা নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতায় রাস্তা থেকে ছাত্রদের স্কুলে ফিরিয়ে নেয়া হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বলথেকে রায় জানান, রোববার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সব কর্মসূচি পালন করে। জানা যায়, শনিবার (১৫ জুন) সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদেশ কুমার মল্লিক তার প্রাইভেট কোচিং সেন্টারে ৯ম শ্রেণীর ছাত্রী সানজিদা এরিনাকে একটি চড় মারেন। এ ঘটনায় ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবার কাছে কেঁদে পড়েন। ...
১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ক্রাইম, বাংলাদেশ
ভৈরব-ময়মনসিংহ রুটে ১০ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরব থেকে ছেড়ে আসা একটি ট্রেন ময়মনসিংহ যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের আগে সেটার ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ১০ ঘণ্টা এ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার আবারও পৌনে সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। iframe width="1195" height="672" src="https://www.youtube.com/embed/xJUhou3bT_Y" frameborder="0" allow=...
ডিআইজি মিজান কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী, প্রশ্ন আপিল বিভাগের

ডিআইজি মিজান কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী, প্রশ্ন আপিল বিভাগের

ক্রাইম, বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে থাকা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিষয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ওই পুলিশ কর্মকর্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ডিআইজি মিজান গ্রেফতার না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, 'ডিআইজি মিজানকে এখনো গ্রেফতার করছেন না কেন? সে কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী?' এ সময় দুদকের আইনজীবী বলেন, 'তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে।' আদালত বলেন, 'দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হওয়ার বিষয়টি অ্যালার্মিং।' এদিন দুদকের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি ছিল। শুনানিতে ডিআইজি মিজানের প্রসঙ্গেও কথা বলেন আদালত। এসময় জেসমিনের জামিন বাতিল কর তাকে আত্মসমর্পণের নির্দে...
আটকিয়ে পুলিশের চাঁদা দাবি

আটকিয়ে পুলিশের চাঁদা দাবি

ক্রাইম, বাংলাদেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাশবাহী গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করেছে পুলিশ। টাকা না দেয়ায় চালককে মারধরও করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদের ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ শ্রমিক ও এলাকাবাসী। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে অবরোধের ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে শ্রীমঙ্গল থানার ওসি ও শ্রমিক নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জানা যায়, উপজেলার মতিগঞ্জ এলাকার রুবেল নামে এক চালক গতকাল রাতে সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি একটি পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো ন ১৫৭৩৮১) করে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে মতিগঞ্জের বটেরতল এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী নেয়ার অপরাধে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নান্নু মন্ডল যানটি আটক করে। পরে ...
১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

১০ বছরের সাজা ১ বছর খেটেই মুক্ত রোহিঙ্গা গণহত্যাকারী সেনারা!

ক্রাইম, বাংলাদেশ
সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের লাইন ধরে বসিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত মিয়ানমারের সাত সেনাসদস্য আগাম মুক্তি পেয়েছেন। রয়টার্স জানায়, সাজার মেয়াদ এক বছর না যেতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ওই সাত সেনাসদস্যকে। অথচ ওই নৃশংসতার অনুসন্ধানী খবর প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে কথিত সরকারি গোপন তথ্য ফাঁসের দায়ে সাত বছরের কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার। পরে অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে ১৬ মাস পর গত ৬ মে ওয়া লোন এবং কেয়াও সোয়েও নামে রয়টার্সের ওই দুই সাংবাদিককে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়। জানা গেছে, রাখাইনের ইন দিন গ্রামে গণহত্যা চালানো সেই সেনাসদস্যদের গত বছরের নভেম্বরেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে বিষয়টি চেপে রেখেছিল দেশটির সরকার। সম্প্রতি রাখাইনের সেই কারাগারের দুই কারারক্ষী ওই সেনাসদস্যদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। প...
নড়াইলে গভীর রাতে ডিবি এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান ইয়াবা ও বিদেশি মদসহ মাদকব্যবসায়ী গ্রেফতার!!

নড়াইলে গভীর রাতে ডিবি এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান ইয়াবা ও বিদেশি মদসহ মাদকব্যবসায়ী গ্রেফতার!!

ক্রাইম, বাংলাদেশ
, নড়াইল জেলা প্রতিনিধি■ (২৫,মে) ২৭৪॥ গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র নেতৃত্বে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকা থেকে ৪০ পিস ইয়াবা, এক বোতল ও বিদেশি মদসহ মাদক কারবারি কুশল কুন্ডুকে (৩০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। কুশল নড়াইল শহরের কুড়িগ্রামের কিশোর কুন্ডুর ছেলে। এ সময় ইয়াবা সেবন করার বিভিন্ন সরাঞ্জামও জব্দ করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি আশিকুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই সেলিম রেজা নেতৃতে মাদক কারবারি কুশল কুন্ডু ভওয়াখালীস্থ শাহাজাহান মোল্যার বাড়িতে ভাড়া থেকে এলাকায় দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছে। এ খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘট...
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ক্রাইম, বাংলাদেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর ইউনিট। আজ মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মো. রাজিব দেওয়ান। আটক হওয়া ৬৫টি স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ ৪৪৬, রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানে আসা যাত্রী মো. রাজিব দেওয়ানকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। পরবর্তীতে রাজিব গ্রিন চ্যানেল অতিক্রমের পর তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন। এরপর তার দেহ তল্লাশি করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান ও উদ্ধত আচরণ করেন। তিনি আরও বলেন, পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে রাজিবের পরিহিত প্যান্টের মধ...
বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা !!!  বান্দরবানে

বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা !!! বান্দরবানে

ক্রাইম, বাংলাদেশ
বান্দরবান সদর উপজেলায় ক্যচিংথোয়াই মারমা (২৯) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে । গতকাল শনিবার গভীর রাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী ৮ নম্বর রাবারবাগানপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসীর ভাষ্য, রাত পৌনে একটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যচিংথোয়াই মারমাকে খুঁজতে থাকে। পরে বাড়িতে পেয়ে তাঁকে ধরে নিয়ে যায়। পাড়া থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ক্যচিংথোয়াইকে প্রথমে গুলি করা করা হয়। পরে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। এলাকাবাসীর ভাষ্য, নিহত ক্যচিংথোয়াই মারমা রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেছেন, ক্যচিংথোয়াই মারমা হত্যাকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় রাতে লাশ উদ্ধার কর...
আশাশুনিতে ঘের কর্মচারীকে কুপিয়ে হত্যা !!!

আশাশুনিতে ঘের কর্মচারীকে কুপিয়ে হত্যা !!!

ক্রাইম
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোনায়েম গাইন (৪০)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাঁইহাটি গ্রামের বাসিন্দা। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলামের ভাষ্য, উপজেলার বালিয়াপুর গ্রামে তাদের নিজস্ব জমিতে ১৫ বিঘার একটি চিংড়ি ঘের আছে। আজ সকাল আটটার দিকে শোভনালী ইউপির চেয়ারম্যান মোনায়েম হোসেন সানার নেতৃত্বে সাবেক ইউপি সদস্য হারুন উর রশিদ, নাজমুস সাকিব লিটন, আক্তার হোসেন, শাহাদত হোসেন, হাবিবুর রহমান হবি, আকবার আলীসহ ২০-২২ জন দা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘের দখল করতে যান। এ সময় ঘেরে অবস্থানরত কর্মচারী মোনায়েম হোসেন গাইন বাধা দিলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপা...
বন্দুকযুদ্ধ, আটক ও মামলার মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার !!!!!!

বন্দুকযুদ্ধ, আটক ও মামলার মধ্যেও থেমে নেই ইয়াবা পাচার !!!!!!

ক্রাইম
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে মাদক ও অস্ত্রবাজদের সঙ্গে বন্দুকযুদ্ধ, আটক ও মামলা হওয়া সত্ত্বেও থেমে নেই ইয়াবা পাচার। একদিকে ইয়াবা পাচার অন্যদিকে তাদের সঙ্গে পুলিশের কথিত বন্দুকযুদ্ধ, আটক ও মামলায় রীতিমতো আতঙ্ক ও উদ্বেগের মাঝে রয়েছে টেকনাফবাসী। তবে সীমান্ত উপজেলার পুলিশ, র‌্যাব, ও বিজিবি বলছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর থেকে কঠোরতর অভিযানের কারণে প্রায় ৭০ ভাগ ইয়াবা ব্যবসা কমে আসছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি শত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু বন্ধ হয়নি ইয়াবার পাচার। টেকনাফ থানা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে মাদক, জঙ্গি, সন্ত্রাসবিরোধী সভা সেমিনার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৮ এপ্রিল হোয়াইক্যংয়ে মাদকবিরোধী সভার মাধ্যমে শেষ করা হবে এ সভা। পাশাপাশি ওয়ার্ড পর্যায়েও কমিট...