Saturday, June 13

ক্রাইম

ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার-

ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার-

ক্রাইম
নড়াইল প্রতিনিধি: সোমবার (১৬ এপ্রিল) ২৭৪ ॥ অভিযানে জেলায় মাদক নিমূলে প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নযনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। শুরু থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণকারী, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্থ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এর অংশ হিসাবে এক মাদক বিরোধী অভিযানে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, এর একটি অভিযানিক দল এসআই সেলিম রেজা, এএসআই হাবিব, এএসআই মাহফুজ, বায়েজিদকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ এপ্রিল) নড়াইলের মুলিয়া ইউনিয়নের সীতারামপুর ব্রীজের উপর থেকে অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী চাচড়া...
আবার ও বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ ।

আবার ও বাগেরহাটে কিশোরীকে ধর্ষণ ।

ক্রাইম
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ায় গেল শনিবার এক এতিম কিশোরী (১২) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে রোববার রাতে মেয়েটির ফুফা রফিকুল ইসলাম দিদার তিনজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত নিজাম শেখ (৫০)বারুইপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। মেয়েটির ফুফা জানান, ধর্ষণের শিকার মেয়েটির বাবা প্রায় ১০ বছর আগে ঢাকায় একটি কারখানায় কাজ করা অবস্থায় নিখোঁজ হন। জীবন বাঁচাতে মেয়েটির মা দুই কন্যা সন্তানকে দাদির কাছে রেখে ঢাকায় চলে যান। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হলে বড় মেয়েটিকে তার কাছে নিয়ে যান। নির্যাতনের শিকার মেয়েটি এলাকাবাসীর আর্থিক সহায়তায় দাদির কাছে থেকে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। শনিবার বিকেলে মেয়েটি দাদির ঘরে ঘুমাচ...
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  প্রধান শিক্ষকের রিমান্ড ।।

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের রিমান্ড ।।

ক্রাইম, নারী ও শিশু, বাংলাদেশ
ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে ফেনীর আমলি আদালত-৩-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরান এ আদেশ দেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, আজ সকালে ওই প্রধান শিক্ষককে ফেনীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। তাঁকে ৫ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। তাঁর উপস্থিতিতেই রিমান্ডের শুনানি হয়। এর আগে গত রোববার একই আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৫ এপ্রিল ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ মো. আবদুল করিম খান বাহাদুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।...
মিরসরাইয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মিরসরাইয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ক্রাইম
মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম আজিজুল হক (৪৮)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিয়াদী গ্রামের আব্দুল হকের পুত্র। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮ টার সময় জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, গত ২৪ ডিসেম্বর ধান কিনতে ফেনীর ফুলগাজী আসে আজিজুল হক। ফুলগাজীর বিশ্বরোড এলাকার ইব্রাহীমের সাথে তার ব্যবসায়ীক সর্ম্পক ছিল। কিন্তু ইব্রাহীম ধান বিক্রি করার কথা বলে আজিজুলের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তিন দিন পর্যন্ত ভাইয়ের খোঁজ না পেয়ে গত ২৭ ডিসেম্বর আজিজুলের ভাই ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ত্রিশাল থানা পুলিশ বৃহস্পতিবার ফুলগাজী থানার সহযোগিতায় ইব্রাহীমকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার সকালে মিরসর...
ভৈরব থানায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী কাউছার আটক।

ভৈরব থানায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী কাউছার আটক।

ক্রাইম
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||কিশোরগঞ্জ ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের বৃত্তিতে বেলাব ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল রাতে এস.আই মোঃরাসেল মিয়া ও এ.এস.আই ইসমাইল সঙ্গীয়ফোর্স নিয়ে কাউছার মিয়া ( ৩২) পিতা:আবুল খায়ের সাং মুসলিমের মোড়,গাছতলাঘাট গ্রেফতার করা হয়। এস.আই মোঃরাসেল মিয়া বলেন কাউছার এর বিরুদ্ধে ভৈরব থানায় ৫ টি গ্রেফতারি পরোয়ানাসহ ১০ টি মামলা রয়েছে।সে চুরি,ছিনতাই, ডাকাতি,দস্যুতা,মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার আসামী। ...
চুয়াডাঙ্গায় নিখোঁজের এক মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার

চুয়াডাঙ্গায় নিখোঁজের এক মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার

ক্রাইম, বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের এক যুবক বাড়ী থেকে নিখোঁজের এক মাস তিনদিন পর গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বাগানের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যুবকের নাম জিয়ারুল ইসলাম জিয়া(৩৮)। পুলিশ কঙ্কাল উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত যুবকের পারিবারিক সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক আজিজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ছোট শিশু পুত্রকে মারপিট করার ঘটনায় স্ত্রীর সাথে গন্ডগোল করে বাড়ী থেকে বের হয়ে যান। পরবর্তীতে বাড়ীতে জিয়া ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও তার হদিস পান না। এক পর্যায়ে গতকাল সকালে হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাগানের ভিতরে জিয়ার লাশের কঙ্কাল ও তার গায়ের জামা এবং লুঙ্গী দ...
এসএ গ্রুপের কর্নধর শাহাবুদ্দিন গ্রেফতার

এসএ গ্রুপের কর্নধর শাহাবুদ্দিন গ্রেফতার

ক্রাইম, বাংলাদেশ
ব্যাংক এশিয়ার দায়ের করা একটি জালিয়াতির মামলায় এসএ গ্রুপের কর্নধর শাহাবুদ্দিন আলমকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৭ অক্টোবর) সকালে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএ গ্রুপের মালিক শাহাবুদ্দীনের বিরদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে। ব্যাংক এশিয়ার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রিমান্ড আবেদনের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।...
শেখেরচরে সোয়াটের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত

শেখেরচরে সোয়াটের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত

ক্রাইম
গতকাল সোমবার রাত থেকে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে নব্য জেএমবির আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে একটিতে চালানো অপারেশন ‘গর্ডিয়ান নট’-এ দুই ‘জঙ্গি’ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়ে অপারেশন সমাপ্ত ঘোষণা করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের একজন নারী ও একজন পুরুষ। শেখেরচরের ভগিরথপুরের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুইশ মিটার দূরে পাঁচতলা ওই বাড়ির পাশাপাশি মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাততলা একটি বাড়ি সোমবার রাত ৯টা থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেখেরচরের ‘জঙ্গি আস্তানায়’ শুরু হয় সোয়াটের চূড়ান্ত অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’। বেশ কিছু সময় গোলাগুলির পর বিকাল ৪টার পর মনিরুল ইসলাম সাংবাদিকদের সামনে এসে দুইজনের মৃতদেহ পাওয়ার কথা জানান। ...
অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও করে ফের…

অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও করে ফের…

ক্রাইম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামী বাহিরে থাকার সুযোগে এক গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনায় স্থানীয় থানায় ওই গৃহবধূ মামলা করেছে বলে জানা যায়। ওই গৃহবধূর করা মামলায় আসামি হলেন, গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বার্ণা চন্দ্রশিখর (মোগলটুলি) গ্রামের বাসিন্দা আবদুল ওয়াহেদ ওরফে ডিপটি মিয়াকে (৪৭)। মামলা অভিযোগ সূত্রে জানা যায়, এর আগে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন ডিপটি মিয়া। এতে রাজি না হলে ডিপটি মিয়া অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা হয়। এর পর থেকে বিভিন্ন সময় সেই ভিডিওটি ওই গৃহবধূর স্বামীকে দেখানো সহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরই এক পর্যায়ে শনিবার (১৩ অক্টোবর) দুপুরে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ডিপটি মিয়া। ভূক্তভোগী ওই গৃহব...
কিশোরগঞ্জে চাচা-ভাতিজা হত্যায় ৪ জনের ফাঁসি

কিশোরগঞ্জে চাচা-ভাতিজা হত্যায় ৪ জনের ফাঁসি

ক্রাইম
কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ১৬ অক্টোবর দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল। ২০১২ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই কৃষক কুবেদ আলী ও জাকারিয়া খুন হন। একটি মোবাইলকে কেন্দ্র করে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে কুবেদ মারা যান ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারিয়ারও মৃত্যু হয়। এ ঘটনার পরদিন করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আজ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলার রায় ঘোষণা করা হয়। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্...