Friday, July 3

বিনোদন

মাতৃভাষা দিবস আমার কাছে একইসঙ্গে শোকের ও গর্বের: মিথিলা

মাতৃভাষা দিবস আমার কাছে একইসঙ্গে শোকের ও গর্বের: মিথিলা

বিনোদন
বাংলাদেশের জনপ্রিয় মডেল ও নাট্যাভিনেতা রাফিয়াত রশিদ মিথিলা মাতৃভাষার দিবসে তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের বরাত দিয়ে মিথিলা বলেন, ১৯৫২ সালে প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। সেই কারণে মাতৃভাষা দিবস আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার ভাষা আমার অহংকার। এই ভাষা দিবস আমার অহংকার, আমার কাছে গর্বের একটা দিন। তিনি আরও বলেন, বাংলাদেশে এই দিনে সূর্যোদয় থেকেই প্রভাতফেরি শুরু হয়। এই দিন সবাই মিলে শহিদ মিনারে ফুল দিতে যায়। মিথিলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই শহিদ মিনার অবস্থিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেখানেই আমার পড়াশোনা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেই ছাত্রজীবন থেকেই ভাষা দিবস আমার জীবনের একটা অংশ। তখন ভাষা দিবসের দিন শহিদ মিনারে যাবই। এই সময় ঢাকায় বইমেলা হয়, এই দিন অবশ্যই বইমেলায় যাব। সাদা কালো শাড়ি পরেন সকলে, আমিও প...
ঈদে আসছেন অপু-জয়

ঈদে আসছেন অপু-জয়

বিনোদন
বিনোদন ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার | সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন নতুন জুটি। নতুন কেমিস্ট্রি। ভিন্ন ও বড় আয়োজনে চলছে ছবিটির শুটিং। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। এরইমধ্যে প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে ছবিটির। আর এই ছবির মাধ্যমে নতুন জুটি পেতে যাচ্ছে ঢালিউড। যদিও অভিনয়শিল্পীরা পুরনো। ছবিটির নায়িকা অনেক ব্যবসা সফল ছবি উপহার দেয়া অপু বিশ্বাস। আর তার নায়ক চলতি প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। ছবি মুক্তির আগেই নেট দুনিয়ায় তাদের জুটির কেমিস্ট্রি জমে ক্ষীর! সেটা কীভাবে! এরইমধ্যে সিনেমার বেশকিছু দৃশ্য সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে অপু ও জয়ের। সেগুলো নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ ও কৌতূহল দেখা গেছে। বিভিন্ন ধরনের মন্তব্যও চোখে পড়েছে। এ ছবির পরিচালক ও প্রযোজক সোলাইমান লেবু। দুই কোটিরও বেশি টাকা এরইমধ্যে ব্যয় হয়েছে এ ছবিতে। আসছে ঈদেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এখন দেখার বিষয় জয়-অপু জুট...
একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডে: শুভশ্রী

একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইন্স ডে: শুভশ্রী

বিনোদন
সপ্তাহ খানেক আগে ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বজুড়ে প্রেমিক যুগল নানা আয়োজনে উদযাপন করেছেন বিশেষ এই দিনটি। তবে তাদের মধ্যে ব্যতিক্রম শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই টালিউড সুন্দরীর ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারী নয়, বরং ২১ ফেব্রুয়ারি। নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে সোমবার এ খবর জানিয়েছেন শুভশ্রী নিজেই। শুভশ্রী জানান, ২১ ফেব্রুয়ারি তার মনের মানুষ রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উল্লেখ করেছেন শুভশ্রী। এদিন ইনস্টাগ্রামে রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক। পোস্টের শেষে ভালবাসার ইমোজি দিতেও ভোলেনি তিনি। কানাঘুষা আছে, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুর...
আঠারো বছরে হৃদয়ে মাটি ও মানুষ

আঠারো বছরে হৃদয়ে মাটি ও মানুষ

বিনোদন
২১ ফেব্রুয়ারি ১৮ বছরে পদার্পণ করছে শাইখ সিরাজের কৃষি কার্যক্রম অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি থেকে চ্যানেল আইতে প্রচার হয় অনুষ্ঠানটি। দেশের কৃষির বহুমুখী উন্নয়ন, অগ্রযাত্রা ও সাফল্যের পেছনে রয়েছে এ অনুষ্ঠানটির প্রভাব। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের অগণিত শিক্ষিত তরুণ যুক্ত হয়েছেন কৃষিতে। খাদ্যশস্য ও ফল ফসল উৎপাদনে তারা রেখে চলেছেন অসামান্য অবদান। শখের পরিচালনা থেকে শুরু করে নীতি-নির্ধারণী পর্যায়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে এ অনুষ্ঠানটি রেখে চলেছে অসামান্য অবদান। হৃদয়ে মাটি মানুষ শুধু দেশের কৃষি সাফল্য নয়, তুণমূল কৃষকদের অধিকার সুরক্ষা, তাদের কণ্ঠস্বরকে জাগ্রত করার ক্ষেত্রে রেখেছে অবদান। হৃদয়ে মাটি ও মানুষের প্রতি বছরের অর্থনৈতিক গবেষণাধর্মী আয়োজন ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ দেশের কৃষি অর্থনৈতিক গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ...
মেজবা শরীফের  নতুন গান “দূর কোন দেশে “

মেজবা শরীফের নতুন গান “দূর কোন দেশে “

বিনোদন
চ্যানেল ১১ এর ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবা শরীফের নতুন গান "দূর কোন দেশে"। গানটির কথা সুর মেজবার নিজেরই এবং সঙ্গীত করেছেন আহমেদ সজীব। মডেল হয়েছেন সাবরিন। ভিডিও পরিচালনায় ফিডেল নাঈম এবং ক্যামেরায় আলামিন হোসাইন। নতুন গানটি নিয়ে মেজবা বলেন "গানটি খুবই ভালো হয়েছে। আশা করি শ্রোতা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাবো। সবার ভালোবাসা এবং দোয়া চাই"। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখা "ঝরছে বৃষ্টি", "ফটো" এবং "মনের স্মার্টফোন"। সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান "প্রিয়া", এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে "ভালোবাসি", বাধন রাজের লিখা ও সুরে "কত সুখে আছি আমি", সালাহ উদ্দীন সা...
‘পাগল মন’এর এক মিনিটের পেছনে খরচ ৩ লাখ টাকা

‘পাগল মন’এর এক মিনিটের পেছনে খরচ ৩ লাখ টাকা

বিনোদন
দীর্ঘ দিন ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ের কাজ চলছে। এই সিনেমার একটি গানের মাত্র এক মিনিটের দৃশ্যের জন্য ৩ লাখ টাকা খরচ করা হয়েছে। সিনেমার নায়ক জয় চৌধুরী গণমাধ্যমে জানান, এফডিসির ঝরনা শুটিং স্পটে দীর্ঘদিন কাজ না হওয়ার ফলে এটি অযত্নে পড়ে ছিল। আমাদের সিনেমায় ‘পাগল মন’ শিরোনামে একটি গান রয়েছে। সেটির এক মিনিটের দৃশ্য ধারণের জন্য নতুনভাবে সাজানো হয়েছে স্পটটি। সেখানে থাকা কৃত্রিম গাছগুলো রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। কৃত্রিম ঘাসও লাগানো হয়েছে। ফলে রঙ্গিন আলোয় ঝলমঝ করছে চারপাশ। দেখতেও বেশ সুন্দর লাগছে। জয় বলেন, মাত্র ১ মিনিটের দৃশ্যের জন্য এই সেটটি বানানো হয়েছে। সব মিলিয়ে এর পেছনে খরচ হয়েছে ৩ লাখ টাকা। এমন দৃশ্যে অপু দি আর আমি অভিনয় করেও শান্তি পেয়েছি। এফডিসিতে এর মধ্যে যারা আসবেন তারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আশা করি দর্শকেরও দৃশ্যটি ভালো লাগবে। ‘প্রেম প্রীতির ...
নকল গানে কোনাল কি করে পুরস্কার পায়? আমি খুব বিব্রত  : প্রযোজক ইকবাল

নকল গানে কোনাল কি করে পুরস্কার পায়? আমি খুব বিব্রত : প্রযোজক ইকবাল

বিনোদন
২০২০ সালে শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি প্রেক্ষাগৃহ মুক্তি পায় । বেশ ইউনিক গল্প ও অভিনয়শৈলী দিয়ে ছবিটি দর্শকের মনে দাগ কেটেছিলো। আশা করা হচ্ছিলো ছবিটি দিয়ে আবারও সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলবেন সুপারস্টার শাকিব। সেইসঙ্গে সেরা নির্মাতা বা সংলাপ রচয়িতার স্বীকৃতি পেতে পারেন কাজী হায়াত। এটাই মনে করছিলেন তার ভক্তকূল। তবে দেখা গেলো ভিন্ন। দেখা গেলো ছবিটি জাতীয় পুরস্কারের তালিকায় আছে গানের সৌজন্যে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা কোনাল। তার নাম তথ্যমন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা গেছে। এরপর থেকেই শুরু হয় বিতর্ক। বেশ কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই গানের জন্য কোনালের পুরস্কার পাওয়ার বিষয়টিকে সমালোচনা দৃষ্টিতে দেখা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, একটি পুরনো জন...
সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

সিয়াম–পূজার ‘শান’: ঈদে মুক্তির সিদ্ধান্ত

এক্সক্লুসিভ, বিনোদন
আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। ছবিটি এ বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। গতকাল শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলা হলো আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’–এর পর আবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল ছবিটির বেলায়। তবে বারবার মুক্তি পেছানোয় কমছিল আগ্রহ। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে আবার দর্শকদের প্রস্তুত হতে বলল ‘শান’ টিম। ‘শান’-এর নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ...
এবার ‘সুপারম্যান’ বনির বিপরীতে কৌশানি

এবার ‘সুপারম্যান’ বনির বিপরীতে কৌশানি

বিনোদন
টালিউডের বড় পর্দায় ফিরছেন কৌশানি মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তর হাত ধরে ফিরছেন তিনি। রিনো দত্তের ‘সুপারম্যান’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বনি-কৌশানি এর আগেও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ছবিতে সুপারম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। যার জীবনে সুপারম্যান হয়ে ওঠার পিছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ। এই দুই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশানী ও কৌশানি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমায় কৌশানিকে দেখা যাবে রিপোর্টারের চরিত্রে। একজন সাধারণ ছেলের সুপারম্যান হয়ে ওঠার পিছনে থাকবে যার গুরুত্বপূর্ণ অবদান। প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অমিত আচার্যকে। সম্প্রতি মন্দারমণি গিয়েছিলেন বনি-কৌশানি। সমুদ্রে গিয়ে দুজনে সেখানেই ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনকে নকল করতে গিয়ে পায়ের স্লিপারও খুললেন বনি-কৌশানি। এই নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ...
ভিন্ন রীতিতে আজ বিয়ে করছেন ফারহান-শিবানী

ভিন্ন রীতিতে আজ বিয়ে করছেন ফারহান-শিবানী

বিনোদন
অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। ভিন্ন রীতিতে বিয়ে করছেন তারা। শপথবাক্য পাঠ করে বিয়ে হবে তাদের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের অনুযায়ী তাদের এক ঘনিষ্টজন জানান, ওরা খুব সাধারণভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ওরা। ইতোমধ্যে শপথবাক্য লেখা হয়ে গেছে দুজনের। শপথবাক্য পাঠ করে বিয়ে হবে তাদের। প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে মাত্র ৫০ জন অতিথি নিয়ে বিয়ে করছেন এই জুটি। তবে তাদের ব্যবস্থাপনায় কোনো কমতি পড়ছে না। বিবাহ অনুষ্ঠানে আত্মীয়-স্বজনরা তো থাকবেন, এছাড়াও আমন্ত্রিত রয়েছেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। তাদের জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্...