Friday, July 3

বিনোদন

‌‘গাঙ্গুবাঈ’ নিয়ে আলিয়ার ওপর চটেছেন কঙ্গনা

‌‘গাঙ্গুবাঈ’ নিয়ে আলিয়ার ওপর চটেছেন কঙ্গনা

বিনোদন
বলিউড নায়িকা আলিয়া ভাটের আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে চারদিকে আলোচনা তুঙ্গে। সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই অনুরাগীরা এর গান ও সংলাপ নিয়ে ভিডিও বানাচ্ছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে— একটি শিশুকন্যা আলিয়া ভাটের সংলাপ নকল করছে। মেয়েটির ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা রানাউত গাঙ্গুবাঈ ছবি নিয়ে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন— ‘এই মেয়েটির মুখে কি বিড়ি এবং অশ্লীল সংলাপসহ একজন যৌনকর্মীর অনুকরণ করা উচিত? ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই বয়সে ওকে এভাবে সেক্সি দেখানো কি ঠিক? আরও শত শত শিশু আছে, যারা একইভাবে তাকে দেখে অনুসরণ করবে।’ তিনি এই ভিডিওটি ভারতের কেন...
‘শাকিব খানকে তেল মেরে সিয়ামের কী লাভ’

‘শাকিব খানকে তেল মেরে সিয়ামের কী লাভ’

বিনোদন
বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে শাকিব সেখান থেকেই নিজের আপডেট জানাচ্ছেন ভক্ত-অনুরাগীদের। গত ভালোবাসা দিবসে নিজের কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেন শাকিব। যেখানে তাকে কালো চশমা চোখে, শীতের রঙিন টুপি পরে বরফের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার আপাদমস্তক জড়িয়ে আছে শুভ্র তুষার। শাকিব খানের সেই ছবি নিজের টাইমলাইনে শেয়ার করেন সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ক্যাপশনে লেখেন— ‘দ্য রিয়েল গুড লুকস।’ কিন্তু সিয়ামের সেই পোস্ট ভালো লাগেনি নেটিজেনদের একাংশের। পোস্টের তলায় নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। পোস্ট শেয়ার করে শাকিব খানকে তেল মারছেন সিয়াম— এমন মন্তব্যই বেশি পরিলক্ষিত। সিয়ামকে উদ্দেশ্য করে কেউ লিখেছেন— ‘ভালোই তেল দিচ্ছেন’। আবার কেউ লিখেছেন ‘সিয়ামও তেল মারে!’ আরও বেশি করে কেউ খোঁচা দিয়ে লিখেছেন, ...
করোনার মধ্যেই দুটি ফ্ল্যাট কিনলেন কাজল, দাম কত?

করোনার মধ্যেই দুটি ফ্ল্যাট কিনলেন কাজল, দাম কত?

বিনোদন
ভারতের মুম্বাইয়ে দামি বাড়িতে থাকেন বলিউড তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। এর বাইরে বিভিন্ন স্থানে তাদের আরও কয়েকটি বাড়ি রয়েছে। করোনার মধ্যে কাজ বন্ধ থাকায় তারকারা যখন অর্থ সংকটে তখন আরও দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন কাজল। তাও আবার মুম্বাইয়ের জুহুর মতো অভিজাত এলাকায়। ‘কুছ কুছ হোতা হ্যায়’খ্যাত নায়িকার ফ্ল্যাট দুটি জুহুর বহুতল আবাসনের দশম তলায় অবস্থিত। ভারতীয় সংবাদমাধ্যম এবিপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাট দুটি কিনতে কাজলকে মোট খরচ করতে হয়েছে ১১ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে একটি ফ্ল্যাটের আয়তন ১০৯২ বর্গফুট। সেটির জন্য মোট পাঁচ কোটি ৮৬ লাখ টাকা খরচ করেছেন অভিনেত্রী। এই ফ্ল্যাট রেজিস্ট্রি করতে কাজলকে কেবল স্টাম্প ডিউটি দিতে হয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্বিতীয় ফ্ল্যাটটি অপেক্ষাকৃত দামি এবং আয়তনে বড়। ১১৫৭.৭৫ বর্গফুটের ওই ফ্ল্যাটের জন্য ছয় কোটি ৯ লাখ টাকা...
‘অশ্লীল সিনেমার বিরুদ্ধে মান্না একাই লড়াই করেছিলেন’

‘অশ্লীল সিনেমার বিরুদ্ধে মান্না একাই লড়াই করেছিলেন’

বিনোদন
জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক এসএম আসলাম তালুকদার মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। মান্নার সঙ্গে অসংখ্য সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ পারভেজ চৌধুরী গাঙ্গুয়া। মৃত্যুবার্ষিকীতে মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করে গাঙ্গুয়া বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি রয়েছে। তিনি আমাকে খুব ভালোবাসতেন। অনেক সময় আমাকে ওস্তাদ বলে ডাকতেন। কখনোই আমাকে শুধু গাঙ্গুয়া বলে ডাকেননি। সবসময় গাঙ্গুয়া ভাই বলেই ডাকতেন। তার সঙ্গে আমার অনেক সুপার হিট ছবি রয়েছে। মৃত্যুদিবসে তাকে খুব মনে পড়ছে। তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তিনি বলেন, মান্না ভাইয়ের বিশেষ গুণ ছিল, ভালো কোনো পরামর্শ দিলে তিনি শুনতেন। তিনি যে মাপের অভিনেতা ছিলেন, তাকে পরামর্শ দেওয়ার সাহস কেউ করতেন না। কিন্তু ভালো পরামর্শ বা গল্প বললে তিনি মনোযোগ দিয়ে শুনতেন। আর নতুনদেরও তিনি যথেষ্ট সহযোগিতা করতেন। একজন সত্যিকারের অভি...
সালমানকে বিয়ে করতে পাকিস্তান ছেড়ে ভারতে আসেন এ নায়িকা

সালমানকে বিয়ে করতে পাকিস্তান ছেড়ে ভারতে আসেন এ নায়িকা

বিনোদন
এখন পর্যন্ত বিয়ে না করলেও বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমিকার সংখ্যা কম নয়। মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় তাদের মধ্যে অন্যতম। সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম ছিল গভীর ও প্রকাশ্য। এর পরও একটি বিষয়ে ঐশ্বরিয়াকে হার মানতে হবে সালমানের আরেক সাবেক ‘প্রেমিকা’ সোমি আলির কাছে। সালমানকে বিয়ে করতে নাকি পাকিস্তান ছেড়ে ভারতে পাড়ি জমান সোমি। পাকিস্তানের করাচিতে জন্ম সোমি আলির। তবে সপরিবারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। সেখান থেকেই স্বদেশে না থেকে সোজা ভারতে চলে আসেন এ অভিনেত্রী। বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের ‘মেয়নে পেয়ার কিয়া’ সিনেমা দেখার পর তার প্রেমে পড়ে যান সোমা আলি। ১৯৯১ সালে পাকিস্তানের এই সুন্দরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সালমান। টানা ৮ বছর প্রেম করেন তারা। প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন এ নায়িকা। তখন বয়স ছিল মাত্র ১৬ বছর। এ বিষয়ে এক সাক্ষাৎকারে স...
বলিউডে পা রাখলেন শাহরুখকন্যা সুহানা

বলিউডে পা রাখলেন শাহরুখকন্যা সুহানা

বিনোদন
বলিউডে পা রাখলেন শাহরুখ-গৌরিকন্যা সুহানা খান। শাড়ির মডেলিং করতে দেখা গেছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বলিউডের বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুহানার একাধিক ছবি। যেখানে সুহানাকে দেখা গেছে ডিজাইন করা শাড়ির মডেলিং করতে। মনিশের পোস্ট যেন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। লাল শিফনের শাড়ি পরা সুহানার ছবি পোস্ট করে মনিশ লিখেছেন— 'সুহানা'। তার সঙ্গে লাল হৃদয় ও আগুনের ইমোজি। যেন বলতে চাইছেন, এবার পর্দায় আসছেন সুহানা খান। বলিউডের নায়িকাদের প্রিয় শিফন শাড়ির সাজে আরও সুন্দর দেখাচ্ছে সুহানাকে। ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সুহানার ছবিতে মা গৌরি খান কমেন্ট করেছেন। তিনি লিখেছেন— 'লাল এটা, দারুণ লাগল মনিশ'। লাল শাড়ির সঙ্গে রুপার কানের ঝুমকা এবং সবুজ ছোট্ট টিপে একেবারে নায়িকাদের মতোই দেখাচ্ছে...
বাপ্পি লাহিড়ীর বিদায় জানাতে শেষযাত্রায় প্রিয়জন ও ভক্তরা

বাপ্পি লাহিড়ীর বিদায় জানাতে শেষযাত্রায় প্রিয়জন ও ভক্তরা

বিনোদন
শেষযাত্রায় পা মিলিয়েছেন বাপ্পি লাহিড়ীর বন্ধু—অনুরাগীরা। ফুলের চাদরে সাজানো শিল্পীর দেহ নিয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশানের উদ্দেশে রওনা হয়েছে শববাহী গাড়ি। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের সান্তাক্রুজের পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বাপ্পি লাহিড়ীর। ফুল, মালা, বাপ্পি লাহিড়ীর ছবি দিয়ে সাজানো একটি ট্রাকে মহাশ্মশানের উদ্দেশে রওনা হয়েছে। চারপাশে উপচে পড়ছে ফ্যানদের ভিড়, রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। শোকস্তব্ধ পরিবারের সদস্যরা; কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে রেমা। এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে। দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পি লা...
১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান জটিলতার মধ্যেই শপথ নিয়েছেন ‘অশিক্ষিত’ সিনেমা খ্যাত অভিনেত্রী অঞ্জনা। বুধবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন কার্যকরী সদস্য পদে জয়ী এ অভিনেত্রী। এ সময় নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ শতাধিক সিনেমার অভিনেত্রী অঞ্জনা। মিশা-জায়েদ প্যানেলের অন্যান্যদের মতো গত ৬ ফেব্রুয়ারির সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অঞ্জনাও। ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন। ১০ দিন পর কেন মত পাল্টে একাকী শপথ নিলেন তিনি? এ প্রশ্নের জবাবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত ইচ্ছা বলেই জানালেন ‘দস্যু বনহুরের নায়িকা। বললেন, ‘শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবার...
ফাহিম ফয়সালের নতুন সূফী গান ‘প্রাণ খুলে ডাকি তোমারে’

ফাহিম ফয়সালের নতুন সূফী গান ‘প্রাণ খুলে ডাকি তোমারে’

বিনোদন
নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল। গানটির শিরোনাম ‘প্রাণ খুলে ডাকি তোমারে’। কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক সাঈদ চৌধুরীর গীতি কবিতায় এ সূফী গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। এ গান প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, আমি সবসময় চেষ্টা করি এমন একটি সুর করতে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অসাধারণ সব বাক্যমালায় সমৃদ্ধ নতুন এই সূফী গানটি। তাই এর বাণী হাতে পাওয়ার পর গানের ভেতর শুরু হয় আমার সুরের ভ্রমণ। সেই ভ্রমণ শেষে শ্রোতাদের জন্য গানটি অবমুক্ত করলাম। সুর, সঙ্গীতায়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দেওয়ার বিষয়েও খুবই গুরুত্ব দিয়েছি। আমার বিশ্বাস শ্রোতারা তাদের পছন্দের শীর্ষে রাখবেন এই সূফী গানটি। গানটি প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল'-এ (‘প্রাণ খুলে ডাকি তোমারে’ লিংক: https:/ww/w.youtube.com/watch?v=kFX8Cs8po7I)। এই গানের আরও একটি বিশেষত্ব হলো- গ...
অন্যরকম নাটক ‘জাহান্নামের ফেয়ারওয়েল’

অন্যরকম নাটক ‘জাহান্নামের ফেয়ারওয়েল’

বিনোদন
বৈশাখী টেলিভিশনে ১৭ মার্চ রাত ১০টায় প্রচার হবে সামাজিক গল্পের নাটক ‘জাহান্নামের ফেয়ারওয়েল’। এতে অভিনয় করেছেন মানসী প্রকৃতি, নয়ন চৌধুরী, আশরাফুল আশীষ, বিমল ব্যানার্জী, ফারজানা জয়া, ডেভোরা কেয়া প্রমুখ। শাহ আলম নূরের রচনায় এটি পরিচালনা করেছেন দেলোয়ার হোসেন দিল। নাটকের গল্পে দেখা যাবে স্বপ্ন ভেঙ্গে যাওয়া এক মেয়ের গল্প। মনিকার স্বপ্ন সে বিয়ে করে সংসারি হবে। কিন্তু বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে এক বখাটে ছেলে কর্তৃক অপহৃত হন। ওই বখাটে ছেলের সঙ্গে যুদ্ধ করে নিজের ইজ্জত নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বিয়ে ভেঙে যায় তার। ভেঙে যায় স্বপ্ন। ঘটনাক্রমে ওই বখাটে ছেলেটি এক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। ওই নির্যাতিত মেয়েটি তার বিয়ের গহনা বিক্রি করে ছেলেটির চিকিৎসা করে সুস্থ করে তোলে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। বিষয়টি ...