Friday, July 3

বিনোদন

দর্শকের মন কেড়েছে বাপ্পী-অপুর রসায়ন

দর্শকের মন কেড়েছে বাপ্পী-অপুর রসায়ন

বিনোদন
করোনাকালে ধুঁকছে চলচ্চিত্রাঙ্গনও। অসংখ্য প্রেক্ষাগৃহ এখন বন্ধ। তারপরও যেসব প্রেক্ষাগৃহ চালু আছে সেগুলোতে দর্শকের উপস্থিতি কম। কারণ নতুন ছবি সেভাবে মুক্তি পাচ্ছে না এখন। এই বৈরী পরিবেশেই সম্প্রতি মুক্তি পেয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এবং বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। মুক্তির অল্প সময়ের মধ্যেই এটি দর্শক টানতে সক্ষম হয়েছে। যে কটি প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হচ্ছে তার প্রায় প্রতিটিতেই আশানুরূপ দর্শক আসছেন। এতে ছবি সংশ্লিষ্টরা স্বস্তিতে আছেন। বিশেষ করে এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা বাপ্পী ও অপু বিশ্বাসের অভিনয় রসায়ন দর্শকের মন কেড়েছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যদিও ছবিটির কাজ করেছিলাম অনেক আগেই। কিন্তু গল্প ও নির্মাণশৈলীর কারণে এটি যে দর্শকপ্রিয়তা পাবে তা আগে থেকেই ভাবতাম আমি। দর্শক যখন আগ্রহ নিয়ে ছবি দেখতে প্রেক্ষাগৃহে যায়, তখন এটাই সে...
সারা ও অনন্যার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

সারা ও অনন্যার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া

বিনোদন
বলিউডের তারুণ্যদীপ্ত তিন নায়িকা আলিয়া, সারা ও অনন্যা পান্ডে। বর্তমান সময়ে বলিউড কাঁপাচ্ছেন এই তিন সেনসেশন। হাল প্রজন্মের তিন জনপ্রিয় নায়িকার মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা আছে। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কটা যে চমৎকার, সেটি আবারও প্রমাণ পাওয়া গেছে। তারা একে অপরকে সম্মান দেন, প্রশংসা করেন। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সারা আলি খান ও অনন্যা পান্ডে বলেছিলেন, আলিয়া ভাট হচ্ছেন তাদের অনুপ্রেরণা। তাকে নিয়ে দুই নায়িকার প্রতিক্রিয়ায় আলিয়া ভাটের প্রতিক্রিয়াটা আরও জোরালো। তিনি সারা আর অনন্যার ভূয়সী প্রশংসা করেছেন। ‘এটি (সারা-অনন্যার প্রশংসা) খুবই মিষ্টি। আমি খুবই পুলকিত অনুভব করছি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সারা ও অনন্যাকে খুবই ভালোবাসি। তারা দুজনে আমার খুবই প্রিয়।’ আলিয়া যোগ করেন, ‘সারা ও অনন্যা চমৎকার, অপ্রতিদ্বন্দ্বী ও বিশেষ কিছু। অনন্যার অভি...
তালাক না দিয়ে বিয়ে, পরীমনি-রাজকে উকিল নোটিশ

তালাক না দিয়ে বিয়ে, পরীমনি-রাজকে উকিল নোটিশ

বাংলাদেশ, বিনোদন
প্রায় ১০ বছর আগে বিয়ে করা স্বামীকে তালাক না দিয়ে অবৈধভাবে ফের বিয়ে করার অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমণি এবং অভিনেতা রাজকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে কুমিল্লা থেকে এ আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিশ দাতা বলেন, পরীমনির কাছে যদি নথিপত্র থাকে, তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়। বুধবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমনি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন। নোটিশ দাতার দাবি- ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। ওই সময় এক লাখ টাকার কাবিনে বিয়েটি নিবন...
ঘুম থেকে উঠে আজ স্তম্ভিত হয়ে গেলাম: প্রসেনজিৎ

ঘুম থেকে উঠে আজ স্তম্ভিত হয়ে গেলাম: প্রসেনজিৎ

বিনোদন
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টালিউডের অভিনেতা প্রসনেজিৎ। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন অনুযায়ী প্রসেনজিৎ বলেছেন, সকালে ঘুম থেকে উঠে আজ স্তম্ভিত হয়ে গেলাম। এত খারাপ খবর দিয়ে যে দিনটা শুরু হবে, ভাবতে পারছি না। সত্যিই বলার ভাষা পাচ্ছি না। বাপ্পি দা চলে যাবে, সত্যিই ভাবতে পারছি না। বিশ্বাস করতে পারছি না। বাপ্পি দা শুধু একজন সংগীতশিল্পী-সুরকার নয়, একজন বড়মাপের মানুষ ছিলেন। খুব কেয়ারিং করত আমায়। যখনই মুম্বাই যেতাম, খুব যত্ন করত। সেই মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে সত্যিই বিশ্বাস করতে পারছি না। তিনি আরও বলেন, পেশাদার সম্পর্কের বাইরেও বাপ্পি দা আমার পরিবারের একজন ছিল। মানুষ হিসেবে আমার আত্মীয় ছিল। আমায় খুব কেয়ার করত। ওর স্বভাব খুবই কেয়ারিং। ওর পরিবারের সবাইকে আমার সমবেদনা। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। বাপ্পি দার প...
বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টে যা ছিল

বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টে যা ছিল

বিনোদন
মৃত্যুর মাত্র দুদিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট দিয়েছিলেন ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। ৬৯ বছর বয়সে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে নিজের সংগ্রহে থাকা পুরনো একটি ছবি শেয়ার করেন। ছবিতে সানগ্লাস আর স্বর্ণের চেইন পরা ওই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন— ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’। তিনি ১৯৭০-৮০ দশকের শেষের দিকে চলতে চলতে, ডিস্কো ড্যান্সার এবং শারাবির মতো বেশ কয়েকটি ছবিতে আইকনিক গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার শেষ বলিউড গান ছিল ২০২০ সালের বাঘি ৩ ভঙ্কাস। সংগীত জগতে একের পর এক তারকা পতন, লতা মঙ্গেশকরের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই শোক কাটতে না কাটতেই প্রয়াত সুরকার, গীতিকার বাপ্পি লাহিড়ী। হিন্দি গান থেকে শুরু করে বাংলা গানের জগতে একের পর এক হিট গান উপহার দিয়ে সাধারণের মনে যার সদা উপস্থিতি। চিকিৎসারত ডা. দীপক ...
তোমার সঙ্গে রোজই ভালোবাসার দিন, ক্যাটরিনাকে ভিকি

তোমার সঙ্গে রোজই ভালোবাসার দিন, ক্যাটরিনাকে ভিকি

বিনোদন
কয়েক মাস হলো বলিউড তারকা ক্যাটরিনা-ভিকি বিয়ে করেছেন। গতকালই ছিল তাদের প্রথম ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে দিন দুপুরে কিছুটা মন খারাপ ছিল ক্যাটরিনা কাইফের। সেটি উপলব্ধি করে স্ত্রীর সঙ্গে ভালোবাসাময় ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন ভিকি। তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা হয়তো এই বছর রোমান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু এই কঠিন পরিস্থিতিটাকেও তুমি যেভাবে সহজ করে তুললে, তাতে তোমার জবাব নেই।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভিকির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে তাদের পরস্পরকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে। কোথাও আবার স্ত্রীর কপালে চুম্বন দিয়েছেন ভিকি। ক্যাটরিনা কাইফের এই পোস্টে কমেন্ট করেছিলেন ভিকি কৌশল। তিনি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের ভ্যালেন্টাইন।’ এবার নিজের সোশ্যাল মিডিয়ায় নববিবাহিত স্ত্রী ক্যাটরি...
শাবনূর আপার কারণেই আজ আমি অপু বিশ্বাস

শাবনূর আপার কারণেই আজ আমি অপু বিশ্বাস

বিনোদন
শাবনূর অভিনীত ব্লকবাস্টার হিট ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিকুয়েলে অভিনয় করলেন আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামের ছবিটি মুক্তির পর কয়েকটি হলে হাউসফুল যাচ্ছে বলে খবর। এ খবরে উচ্ছ্বসিত ছবির নায়িকা অপু বিশ্বাস। কলকাতা থেকে জানালেন, তিনি খুব খুশি। ছবিটিতে অভিনয় করতে গিয়ে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে আলোচনা করেছেন কিনা প্রশ্নে অপু বিশ্বাস জানালেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি দেখেই এর সিকুয়েলে অভিনয়ে নিজেকে প্রস্তুত করেন। এ বিষয়ে শাবনূরের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এ চিত্রনায়িকা বললেন, শাবনূর আপার কারণেই আমি আজ অপু বিশ্বাস। একমাত্র সিনেমায় শাবনূরের অভিনয় দেখেই ঢাকাই ছবিতে তিনি নায়িকা হয়েছেন বলে জানালেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু করার কথাবার্তা চূড়ান্ত হলো, এর পরই ওই ছবিটি দেখেছি। শাবনূর আপা নায়িকা ছিলেন। ছবিটি দেখার পর শ...
শুভ জন্মদিন প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল

শুভ জন্মদিন প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল

বিনোদন
শুভ জন্মদিন বিখ্যাত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল।‘বীর’, ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ এর মতো সফল ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল হোসেন। গত বছরেই ইকবাল প্রযোজক থেকে পরিচালক হিসেবেও আত্নপ্রকাশ করেছেন। তিনটি ছবির ঘোষণা দিয়ে সম্প্রতি তিনি ‘রিভেঞ্জ’ ছবির এক লটের শুটিং শেষ করেছেন। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন শবনম বুবলী ও রোশান। ফিল্ম ক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল। উল্লেখ্য গত বছরের মে মাসে গুলশানের একটি রেস্তরাঁয় মহরতের মধ্য দিয়ে শুরু হয় ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের কার্যক্রম। সম্প্রতি দিবাগত রাতে এফডিসিতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় এ চলচ্চিত্রের শুটিং। এই চলচ্চিত্রে বুবলী ও জিয়াউল রোশান জুটি বাঁধেন। শুটিংয়ের শেষ দিনে এসে পরিচালক মোহাম্মদ ইকবাল জানালেন, এ জুটিকে নিয়ে নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। রোশানের সঙ্গে চুক্তিপত্রে সই হয়ে গেলেও বুবলী মৌখিকভাবে সম্মত...
অঙ্কুশের জন্মদিনে ভালোবাসার যে বার্তা দিলেন ঐন্দ্রিলা

অঙ্কুশের জন্মদিনে ভালোবাসার যে বার্তা দিলেন ঐন্দ্রিলা

বিনোদন
ভালোবাসা দিবসে ছিল অঙ্কুশের জন্মদিন। বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার আবেগঘন বার্তা দিলেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। প্রেমিকের বিশেষ দিনে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেয়ালজুড়ে ফেস্টুন, হলুদ-কালো বেলুন, পেছনে বেলুন দিয়ে বড় বড় করে লেখা— ‘হ্যাপি বার্থ ডে অঙ্কুশ’। বার্থ ডে বয় অঙ্কুশকে আদর করে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। প্রেমিকার কপালে আদর চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা। ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঐন্দ্রিলা লিখেছেন— শুভ জন্মদিন আমার জীবনের সেই মানুষটাকে যে চিরকালের জন্য আমার হৃদয় অধিকার করে রেখেছে। যতটা সম্ভব, ততটাই ভালো কাটুক জন্মদিন। তুমি আমার কাছে হীরের মতো অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অঙ্কুশকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তারা। ছবিতে টালিউড তারকা জুটিকে ঘরোয়া...
বুস্টার নিয়ে জ্বরে আক্রান্ত নিপুণ

বুস্টার নিয়ে জ্বরে আক্রান্ত নিপুণ

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি কার, নিপুণ নাকি জায়েদ খানের? আজ পর্যন্ত তার কোনো মীমাংসা হয়নি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি নিজের দখলে নিতে লড়ছেন দুজনই। সোমবারও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ছিল। এরই মধ্যে জ্বরে আক্রান্ত হয়েছেন নিপুণ। সোমবার আদালতের শুনানির পর দুপুরে করোনার তৃতীয় ডোজ বুস্টার নিয়েছেন নিপুণ। এর পর থেকেই তাঁর জ্বর। নিপুণ বলেন, ‘বুস্টার নেওয়ার পর থেকে আমার অবস্থা খারাপ। প্রচণ্ড জ্বর। বাঁ হাত পুরোটা ব্যথা, সেই সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা। বমিও হয়েছে একবার। গরম পানির সেঁক দিয়েও কাজ হচ্ছে না।’ আরও তিন দিন আগে তৃতীয় ডোজ নেওয়ার কথা ছিল নিপুণের। এই অভিনেত্রী বলেন, ‘এত ব্যথা, এত যন্ত্রণা হবে বুঝিনি। বাঁ হাত তো নড়াচড়া করতেও পারছি না। মনে হচ্ছে বাঁ হাত অবশ হয়ে আছে। আগে জানলে আদালতের কাজ শেষ করেই টিকা নিতাম। কারণ, কালও শুনানি আছে। এখন জ্বর আর ব্যথা নিয়েই আদালতের কাজে অংশ ...