Friday, July 3

বিনোদন

আবারো সিনেমার গানে মমতাজ

আবারো সিনেমার গানে মমতাজ

বিনোদন
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়া পর মঞ্চে ফিরেছেন শিল্পীরা। দেশ-বিদেশে গান করতে উড়াল দিচ্ছেন অনেকে। পিছিয়ে নেই ফোক সম্রাজ্ঞী মমতাজও। সংগীত পরিবেশন করতে ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই মাতিয়ে তিনি যাবে সৌদি আরবে। তবে দেশের বাইরে যাওয়ার আগেই হাতের কাজগুলো সম্পন্ন করছেন তিনি। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে মমতাজ কণ্ঠ দিলেন মুক্তিযুদ্ধকালীন এক মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘মা’র একটি গানে। চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। ক্লোজআপ তারকা মাহাদী ও মুনতাসীর তুষারের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। অরণ্য আনোয়ারের পরিচালনায় ‘মা’ সিনেমায় অভিনয় করছেন অভিনেতা আবুল কালাম আজাদ, সাজু খাদেম, চিত্রনায়িকা পরীমনি, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবন্য, শাহাদাত হোসেন প্রমুখ। নভেম...
নভেম্বরে দেশে ফেরা হচ্ছে না শাকিব খানের

নভেম্বরে দেশে ফেরা হচ্ছে না শাকিব খানের

বিনোদন
ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্র গেছেন। ২৫ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও তা আর হচ্ছে না। আগামী মাসের শুরুর দিকে ফেরার কথা ভাবছেন তিনি। জানা গেছে, ৪ ডিসেম্বর নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসবে। ওই অনুষ্ঠানে শাকিব খানের অংশ নেওয়ার কথা আছে। যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে শাকিব খান বলেন, দেশে থাকলে কাজের চাপে বিশ্রামের সুযোগ কম পাই। কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেহেতু আমেরিকায় এসেছি, পরিচিত পরিজন আছেন, তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় না অনেক দিন। সবার সঙ্গে দেখা হচ্ছে। তাছাড়া নতুন নতুন জায়গায় ঘুরছি। ভাবলাম আরও একটু সময় কাটিয়ে যাই। এ সুযোগে একটা রিফ্রেশমেন্টও হয়ে যাবে। তাছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন দুটি ছবির ঘোষণা দিয়েছি। ছবির বেশির ভাগ কাজ যুক্তরাষ্ট্রেই হবে। সেই কাজের প্রস্তুতিও এ সময় নিয়ে রাখছি।...
অল্পের জন্য প্রাণে বাঁচলেন আফিদ্রির ‘প্রেমিকা’ সেই ভারতীয় অভিনেত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন আফিদ্রির ‘প্রেমিকা’ সেই ভারতীয় অভিনেত্রী

বিনোদন
সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আফগানিস্তান বংশোদ্ভূত ভারতী মডেল-অভিনেত্রী আরশি খান। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন তিনি। দিল্লির মালব্য নগরের শিবালিক রোডে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও বুকে আঘাত পেয়েছেন আরশি। গাড়িতে থাকা এক সহযোগীও আহত হয়েছেন। দু’জনকেই দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনয় দিয়ে জনপ্রিয়তা না পেলেও আরশি খান ভারতে ব্যাপক পরিচিত অভিনেত্রী। ২০১৫ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে বলে দাবি করে তুমুল বিতর্ক বাধিয়ে দেন আরশি। নিজেকে আফ্রিদির প্রেমিকা দাবি করে সে সময় টুইটারে তিনি লিখেছিলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে সম্পর্কটা ছিল ভালবাসার।’ এ...
বিয়ের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা?

বিয়ের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা?

বিনোদন
কদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ খবর এখন ভারতজুড়ে টক অব দ্য টাউন। ভারতীয় গণমাধ্যমের খবরে তাদের বিয়ের প্রস্তুতির সব আপডেট জানানো হচ্ছে। ডিসেম্বরে বিয়ে সামনে রেখে অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামা। সম্প্রতি রিলিজ পাওয়া সুরাইয়াভানশি ছবি দিয়ে প্রশংসায় ভাসছেন ক্যাট। যেটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। চলচ্চিত্রটি মুক্তির পর ফুরফুরে মেজাজে থাকা ক্যাটরিনা কাজ থেকে এক মাস বিরতি নিয়েছেন। মূলত ডিসেম্বরে বিয়ের প্রস্তুতির কথা মাথায় রেখেই নায়িকা এ বিরতি নিয়েছেন বলে খবর। ভিকি-ক্যাটরিনা এখন তাদের বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। জুলুতে নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন। বিয়ের পর নাকি সেখানেই উঠবেন তারা। ...
প্রিয়াংকা-নিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন!

প্রিয়াংকা-নিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন!

বিনোদন
বলিউড তারকা প্রিয়াংকা বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবিজুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বল জ্বল করছিল ‘প্রিয়াংকা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’। কিন্তু হঠাৎ ফিরে গেলেন নিজের নামে। এই নাম পরিবর্তন কেন? ভক্ত-অনুরাগীদের মনে পড়ে যাচ্ছে, মাস কয়েক আগে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু তার এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের ঘোষণার আগে ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের নাম পরিবর্তন করেছিলেন। তবে কি প্রিয়াংকাও সেই ইঙ্গিতই দিচ্ছেন? বলিউড তারকা ও আমেরিকার গায়কের বিয়েও কি ভাঙার পথে? খবর দ্য সানের। ইতোমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামে ভিড় জমিয়েছেন ভক্তরা। নানা প্রশ্ন করছেন তারা। তবে প্রিয়াংকার মা এই খবর ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভুয়া তথ্য রটাবেন না। এসব আজগুবি!’ মাস কয়েক আগে পরিচালক-প্রযোজক-অভিনেতা কমল আর খান ‘ভবিষ্যদ্বাণী’ করে...
ট্রাব অ্য়াওয়ার্ড পেলেন সাবরিনা বশির

ট্রাব অ্য়াওয়ার্ড পেলেন সাবরিনা বশির

বাংলাদেশ, বিনোদন
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান, স্বদেশ কন্ঠঃ গত ২১ নভেম্বর, ২০২১ বাংলাদেশের প্রখ্যাত ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বর্ণিল আলোর ঝলকানি। মঞ্চের আলোর ঝর্ণাধারা উপচে পড়ছিল মিলনায়তনে উপস্থিত তারকাদের মাঝে। তারপর এক এক করে সম্মাননা পেলেন অনেক বিশিষ্ট গুণীজন। গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছিল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এওয়ার্ডের আসরে। ২৭তম বর্ষের এই আসরে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনকে সম্মানিত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর হাত থেকে ট্রাব অ্য়াওয়ার্ড গ্রহণ করেন কন্ঠশিল্পী সাবরিনা বশির। সাবরিনা বশির পপুলার গায়িকা ও দেবদ্যূত, প্রযোজক হিসেবে এই অ্যাওয়ার্ড গ্রহন করেন। আধুনিক কিংবা ফোক সব ধারায় তার কন্ঠের বিচরণ। কন্ঠের যাদুতে শ্রোতাদের মুগ্ধ কর...
নায়িকা মুনমুনের সঙ্গে সিনেমা করছেন হিরো আলম

নায়িকা মুনমুনের সঙ্গে সিনেমা করছেন হিরো আলম

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার আলোচনায় এসেছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুনকে নিয়ে। এই চিত্রনায়িকাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন হিরো আলম। সিনেমার নাম ‘বউ জামাইয়ের লড়াই’। হিরো আলম নিজেই এটির প্রযোজক। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা। সিনেমাটির পরিচালক হলেন বাবুল রেজা। হিরো আলম ও মুনমুন ছাড়াও সিনেমায় অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ। অভিনেতা ডিপজলের সাভারের বাড়িতে গতকাল (২০ নভেম্বর) থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘পরিচালক মালেক আফসারী সাহেবের আমন্ত্রণে আমি ও মুনমুন আপা একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’...
জহির খানের একক নাটক “আমার বাড়ি মেঘের বাড়ি”

জহির খানের একক নাটক “আমার বাড়ি মেঘের বাড়ি”

বিনোদন
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ ঃ নির্মিত হলো রাজধানী উত্তরায় একক নাটক “আামার বাড়ি মেঘের বাড়ি” রচনা- ডাঃ রিয়াদ আশরাফ পরিচালনায় জহির খান। দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী নিয়ে ফজলে আলির পরিবার বড় ছেলে রিয়াদ ইউনিভার্সিটি শেষ করে এখন চাকুরীর চেস্টা করছে ছোট ছেলে রাশেদ মেডিকেল এডমিশন এ ট্রাই করছে আর একমাত্র মেয়ে বিয়ে করে সংসার করছে। আজ ফজলে আলি আবসরে গেছেন অনেক টাকা পেয়েছেন এক সাথে রিয়াদের ইচ্ছে বাবা কিছু টাকা তাকে দিলে জব পেতে সুবিধা হতো মেয়ে চায় বাবা মেয়ে জামাই কে কিছু টাকা দিক মা চায় এই টাকা দিয়ে ছোট ছেলে কে প্রাইভেট মেডিকেল এ পড়াতে কিন্তু ফজলে আলি বলে দেয় সে কিছুই করতে পারবেন না কারন তার কাছে কোন টাকা নেই এ প্রশ্নের উত্তর খুজতে ই এগিয়ে যায় নাটকটি। নাটকে অভিনয় করেছেন এলেন শুভ্র, সামিয়া অথই ,আব্দুল্লাহ রানা, রিয়াদ আশরাফ, নুসরাত রুহী, সুজাত শিমুল, আহমেদ জিসান, দীপ দীপ্তি সহ অনেকে। নাটকটি খু...
ট্রাব অ্যাওয়ার্ড পেলেন বিনোদন সাংবাদিক আল কাছির

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন বিনোদন সাংবাদিক আল কাছির

বিনোদন
নিউজ ডেস্ক, স্বদেশকন্ঠঃ বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে পুরস্কৃত হলেন তরুণ বিনোদন সাংবাদিক আল কাছির। তিনি পেয়েছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড। ১৯ নভেম্বর জমকালো আয়োজনে প্রদান করা হয়েছে ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ নাটক, সাংবাদিকতায় ৫০ জনকে এই সম্মাননা দিয়েছে ট্রাব। বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য এবার এই অ্যাওয়ার্ড পেয়েছেন সময় মিডিয়া লিমিটেডের প্রতিবেদক আল কাছির। রাজধানীর ঢাকা ক্লাবে তার হাতে সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাংসদ অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সাংসদ ফাখরুল ইমাম প্রমূখ। সম্মাননা গ্রহণ করে আল কাছির বলেন, যে কোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত, আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানে...
আসছে কন্ঠশিল্পী নাজু আখন্দ’র “গুটিবাজি”

আসছে কন্ঠশিল্পী নাজু আখন্দ’র “গুটিবাজি”

বাংলাদেশ, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুর ঃ আসছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন আখন্দের নতুন গান গুটিবাজি। গুটিবাজী গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সঙ্গীত আয়োজন করেছেন তুহিন আহমেদ। মিউজিক ভিডিও পরিচালনায় করেছেন শুভব্রত সরকার। গানে অভিনয় করেছেন নাজু ও নোমান সজীব। গুটিবাজি গানের ভিডিওটি সিনেআট প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হয়েছে। গানটির ডিওপি করেছেন এসকে সোহাগ, ড্রেস ডিজাইন করেছেন নাজু আখন্দের মা তাহমিনা আখন্দ। ভিডিওর ডান্স ডিরেক্টর ছিলেন সাইফুল ইসলাম সাব্বির। উল্লেখ্য নাজু আখন্দ ১৯৯৫ সালে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গানের ভুবনে দেখতে দেখতে পেশাগতভাবে তিনি ১৮ বছর অর্থাৎ দেড় যুগ সময় বেশ সফলতার সঙ্গেই পার করেছেন। নাজুর ভাষ্যমতে, এখনো প্রতিনিয়ত গানের প্রতি সেই প্রথম দিনের মতোই পরম ভালোলাগা নিয়ে গান গেয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে প্লে-ব্যাক ক...