Saturday, July 4

বিনোদন

এবার ব্যারিস্টার সুমন-নিশো-মেহজাবিনের বিরুদ্ধে মামলার আবেদন

এবার ব্যারিস্টার সুমন-নিশো-মেহজাবিনের বিরুদ্ধে মামলার আবেদন

এক্সক্লুসিভ, বিনোদন
নাটক এবং টেলিভিশনের একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে দুটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালতে বশির আল হোসাইন নামে এক প্রতিবন্ধী অধিকার কর্মী মামলা দুটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য রেখেছেন। প্রথম মামলাটি দায়ের করা হয় ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। এ মামলায় আসামি করা হয়েছে-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্...
আবারো বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর

আবারো বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর

বিনোদন
ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। গত ৭ জুলাই পারিবারিকভাবে তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কনে ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী। বুধবার (১১ আগস্ট) দুপুরে বিয়ের বিষয়টি নিলয় নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। তবে করোনার কারণে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারব। ’ নিলয়ের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০১৬ সালের ৭ জানুয়ারি ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। গুঞ্জন রয়েছে, শখও নতুন ঘর বেঁধেছেন। গাজীপুরের ছেলে ব্যবসায়ী রহমান জনের সঙ্গে ২০২০ সালের ১২ মে এক সময়কার এই জনপ্রিয় অভিনেত্রী বি...
পরীমনি ও একার সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

পরীমনি ও একার সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
এফডিসিতে সংবাদ সম্মেলন করে চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিতের কথা জানিয়েছেন অভিনয়শিল্পী মিশা সওদাগর। আজ শনিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর এই ঘোষণা দেন। এ দুই নায়িকা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, এমন অভিযোগ এনে শনিবার দুপুরে সমিতির সদস্যদের ডেকে ক্যাবিনেট মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, একা ও পরীমনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পীসমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাঁদের মামলা চলমান থাকায় একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো। এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির বক্তব্যে মিশা সওদাগর পরীমনি ও একার সদস্যপদ স্থগিতে...
এবারি পরীমনি পিয়াসা মৌ হেলেনাসহ ৬ জনের বাসায় তল্লাশি

এবারি পরীমনি পিয়াসা মৌ হেলেনাসহ ৬ জনের বাসায় তল্লাশি

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজসহ গ্রেফতার ছয় আসামির বাসায় তল্লাশি অভিযান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (০৭ আগস্ট) বিকেল ৩টা থেকে একে একে সবার বাসায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযান এখনও চলমান রয়েছে। শনিবার সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামি পরীমনি, পিয়াসা, মৌ, রাজ, হেলেনা জাহাঙ্গীরসহ ৬ আসামির বাসায় তল্লাশি করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে এই অভিযান করা হচ্ছে। তবে এখনই কিছু বলার মতো অগ্রগতি হয়নি। বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা। তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের পৃথক ৭টি মামলার তদন্তভার সিআইডিকে ন্যাস্ত করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি। তদন্ত চলমান রয়েছে। বিস্তারিত আসছে... ...
১১টি বিয়ে করেছেন মডেল মৌ

১১টি বিয়ে করেছেন মডেল মৌ

এক্সক্লুসিভ, বিনোদন
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার মডেল মৌ ১১টি বিয়ে করেছেন বলে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। আর সেসব স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন অঢেল সম্পদ। মাদক মামলায় গ্রেফতারের পর মডেল মৌয়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অঢেল সম্পদের উৎস খুঁজে দেখছেন তারা। তার বাসার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ডিবির তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌ ১১টি বিয়ে করেছেন। তার সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। ধনাঢ্যদের ফাঁদে ফেলে তিনি বিয়ে করতেন। বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়ার পর আরেকজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেন। রোববার রাতে আরেক মডেল পিয়াসার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার হয় মডেল মৌ আক্তারকে। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি রয়েছে তার। নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও আছে। মৌ মডেলিং পেশার...
অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ, যা বললেন হাছান মাহমুদ

অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ, যা বললেন হাছান মাহমুদ

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন, রাজনীতি
সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হাছান মাহমুদ বলেন, অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করে এবং অনেকে জীবিকাও নির্বাহ করে। কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তিনি যেই হন, সেই দায় তো তাকে নিতেই হবে। এ ধরনের অভিযোগে গ্রেফতারের প্রেক্ষিতে শিল্পাঙ্গণে কোনো বিরূপ প্রভাব পড়বে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের...
এবার গ্রেফতার পরীমনির বিষয়ে মুখ খুললেন কথিত মা চয়নিকা চৌধুরী

এবার গ্রেফতার পরীমনির বিষয়ে মুখ খুললেন কথিত মা চয়নিকা চৌধুরী

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
ঢাকাই ছবির নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মামলাটি করে র‌্যাব। মামলায় পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলামকেও আসামি করা হয়েছে। এর আগে বুধবার বনানীর বাসা থেকে পরীমনি বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ আটক হন। বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখায় র‌্যাব। পরীমনি এমন দুদর্শায় দেখা মেলেনি নাট্টনির্মাতা চয়নিকা চৌধুরীর। এ নাট্টনির্মাতাকে নিজের ‘মা’ বলে সম্বোধন করে থাকেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমনিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা। কিন্তু বুধবার পরীমনির বাসায় র‌্যাবের অভিযান থেকে শুরু করে গ্রেপ্তারের সময় পর্যন্ত একেবারেই অদৃশ্য চয়নিকা চৌধুরী। বি...
আদালতে পরীমনি-রাজ, রিমান্ড আবেদন

আদালতে পরীমনি-রাজ, রিমান্ড আবেদন

এক্সক্লুসিভ, ক্রাইম, বিনোদন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে নেওয়া হয়। এর আগে বিকালে বনানী থানায় পরীমনি ও রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়। মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা মামলায় পরীমনির ৭ দিন এবং মাদক ও পর্নোগ্রাফি আইনের মামলায় রাজের ৭ দিন রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালতে এ বিষয়ে শুনানি হবে।...
কি করে অঢেল অর্থের মালিক হলেন মাদ্রাসাপড়ুয়া নজরুল রাজ

কি করে অঢেল অর্থের মালিক হলেন মাদ্রাসাপড়ুয়া নজরুল রাজ

ক্রাইম, বিনোদন
পরীমনিকে চিত্রজগতে নিয়ে আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। সিনেমায় নাম লেখানোর আগে দীর্ঘদিন রাজের কাছেই থাকতেন পরীমনি। পিরোজপুরের এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে ঢাকায় এসে রাজের কাছেই থাকেন পরীমনি। গ্ল্যামার জগতে পরীমনির উত্থানে রাজের ভূমিকা ছিল প্রধান ও গুরুত্বপূর্ণ। গ্রেফতার রাজ ১৯৮৯ সালে খুলনার একটি মাদ্রাসায় দাখিল সম্পন্ন করেছেন। যদিও তার দাবি, ঢাকায় এসে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। রাজ ঢাকায় এসে বিভিন্ন ব্যবসাবাণিজ্য শুরু করেন। ঠিকাদারির কাজও করেন রাজ। এরপর মিডিয়া জগতের ব্যবসায় তার অনুপ্রবেশ ঘটে। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজ মাল্টিমিডিয়া নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়েন নজরুল ইসলাম রাজ। এই প্রত...
পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী

পরীমনিকে ৭-৮ মাস আগে হুশিয়ার করেছিলেন মালেক আফসারী

এক্সক্লুসিভ, বিনোদন
ঢাকাই ছবির নায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, এলএসডি, আইস ও বিভিন্ন প্রকার মাদকসহ বুধবার আটক করে র‌্যাব।বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। পরীমনিকে আটকের পর লাইভে আসেন খ্যাতনামা পরিচালক মালেক আফসারী। লাইভে তিনি বলেন, সাত-আট মাস আগে সে কিছু উল্টাপাল্টা ছবি ফেসবুকে দেয়, আমি আবার তাকে একটু হুশিয়ার করছিলাম। এটা ঠিক না, এটা মুসলিম দেশ। সে জবাব দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। বলেছিল, 'আপনি ডিরেক্টর আছেন, ছবি ডিরেকশন দেন। আমাকে ডিরেকশন দিয়েন না।আমি আবার মাইন্ড করি নাই, থাক পোলাপাইন! তারপরও বোর্ড ক্লাবের ঘটনায় তার পক্ষ নিয়ে বলেছি, এটা বিচারের আওতায় আনা উচিত। এটাও জনগণ মেনে নিতে পারেনি। এখন আমি দেখতে চাই কি ঘটনা ঘটে। কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না। পরীর বাসায় অভিযান চলা প্রসঙ্গে লাইভে এই নির্মাতা দাবি করেন, ‘পরী একজন নাটকবাজ’। 'দিনের বেলায় র‍্যাব সদস্যরা এই অভিয...