Saturday, July 4

বিনোদন

মৃত্যুর ২৫ বছর পরও সালমান শাহর মায়ের একটিই আক্ষেপ

মৃত্যুর ২৫ বছর পরও সালমান শাহর মায়ের একটিই আক্ষেপ

বাংলাদেশ, বিনোদন
‘আমি, ইমন, ইমনের বউ, ইমনের বাবা সেবারই প্রথম একসঙ্গে বের হয়েছিলাম। গাড়ি চালাচ্ছিল ইমনের বাবা। আমি তার পাশে বসে। পেছনে ইমন আর ওর বউ। ঢাকার পাবলিক লাইব্রেরিতে সালমানের একটি পুরস্কার অনুষ্ঠানে যাচ্ছিলাম। ছেলেটার গায়ে ছিল কালো নেটের গেঞ্জি আর অফ হোয়াইট প্যান্ট। তখন ওর চুল বড় ছিল। সেদিন ছেলেটাকে কী সুন্দর যে লাগছিল! বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। আহা রে সেদিন যদি আমি...’ কথাটা আর শেষ করতে পারলেন না প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। ফোনের ওপাশে কণ্ঠ ভারী হয়ে এল। বোঝা যায়, তিনি ফুঁপিয়ে কাঁদছেন। মায়ের কাছে ইমন হয়ে থাকা সন্তান সালমান শাহর জন্য এই কান্না। আজ এই প্রয়াত নায়কের ২৫তম মৃত্যুবার্ষিকী। তরুণ বয়সের ছেলেকে হারাবেন, কখনোই কল্পনা করেননি এই মা। ছেলেকে বেশির ভাগ সময়ই দেখেছেন হাসিখুশি। তবে মন খারাপ থাকলে বুঝতে পারতেন। কিন্তু মাকে কিছুই বুঝতে দিতেন না সালমান শাহ। নিয়মিত শুটিং নিয়েই ব্যস্ত ছ...
গীতিকার নার্গিস আলমগীরের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু

গীতিকার নার্গিস আলমগীরের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু

এক্সক্লুসিভ, বিনোদন
সম্প্রতি যাত্রা শুরু করেছে গীতিকার ও লেখক নার্গিস আলমগীরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Nargis Alamgir Official. বর্তমানে তার ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও গুলো আপলোড করা হচ্ছে। গীতিকার নার্গিস আলমগীরের লেখা গানে কাজ করেছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পী বারি সিদ্দীকি, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদীসহ অনেক বরেণ্য শিল্পীরা। তার লেখা গানে গেয়েছেন বারি সিদ্দীকি, মুহিন খান, নোলক বাবু, নাজুসহ আরো অনেকে। নার্গিস আলমগীর শুধু একজন গীতিকার নন তিনি একজন লেখিকাও। তার লেখা অনেক ছোট গল্পের বই, নাটক ও উপন্যাসও আছে। যা অমর ২১শে বই মেলায় প্রকাশিত হয়েছে। তার গল্পে নির্মিত টিভি চ্যানেলের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীরা কাজ করেছেন। তিনি আমেরিকার প্রবাসী হয়েও প্রাণের চেয়ে বেশি মাতৃভূমিকে ভালবাসেন। ছোট ছোট ঘটনার বর্ণনা অনেক না বলা কথা সহজ ভাষায় তুলে আনেন । বাঙালী আটপৌড়ে জীবনের মমতায় তিনি নিজেকে বেঁধে রেখেছেন । ষড়ঋতুর...
সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পড়শীর নতুন গান

সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পড়শীর নতুন গান

এক্সক্লুসিভ, বিনোদন
ঢাকাই সিনেমার ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সুপারহিট সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। তখন এই সিনেমার ‘সাথী তুমি আমার জীবনে’ শিরোনামের গানটি অগণিত শ্রোতাদের মন জয় করে। জনপ্রিয় এই গানটি এবার কণ্ঠে তুললেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন আয়োজনে গানটি প্রকাশ পাবে ইউটিউবে। ‘সাথী তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। তিনি জানান, গানের সুর ও আবেদন আগের মতো রেখে নতুনভাবে কাজটি করা হয়েছে। পড়শী জানান তিনি সালমান শাহের ভক্ত। যখন থেকে তার সিনেমা দেখেছেন, তখন থেকেই তিনি এই অভিনেতার ভক্ত হয়ে যান। গান নিয়ে গায়িকা বলেন, ‘এর আগে একবার মৃত্যুবার্ষিকীতে একটি টিভি...
আজ ইমরানের শুভ জন্মদিন

আজ ইমরানের শুভ জন্মদিন

বিনোদন
স্বদেশ নিউজ ২৪ ডট কম: আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবীটা তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার……………… হ্যা আজ তরুণ কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল এর শুভ জন্মদিন…. ঘড়িতে ১২.০১ মিনিট বাজার সাথে সাথে জনপ্রিয় সোসাল সা্ইট ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল বন্ধমহল ও শুভাকাঙ্খীরা। তরুণ কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুলের জন্মদিন আজ। ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর এই তরুণ কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জন্মগ্রহণ করেন। জন্মদিনের প্রথম প্রহর থেকে বন্ধুমহল ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সংগীতাঙ্গনে এ সময়ে শীর্ষ তারকাদের একজন ইমরান। দেশ-বিদেশে রয়েছে তার গা...
মুক্তি মিলল পরীমনির

মুক্তি মিলল পরীমনির

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
পরীমনির খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভীসহ পরিবারের একাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া পরীমণির আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্যও তাদের সঙ্গে রয়েছেন। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। শুধু জামিনের জন্য এর আগে তিনবার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি। উল্টো তিন দফায় ৭ দিন রিমান্ডে নেওয়া হয় পরীকে। বারবার জামিন আবেদনের শুনানি পেছানোয় বিড়ম্বনায় পড়েন পরীমনি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে নিয়ে যাওয়ার সময় টানাহেঁচড়ায় পড়েও যান পরী। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরীমনি। কিন্তু শুনানির তারিখ দেরিতে দেওয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। ...
জ্যাকলিনকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জ্যাকলিনকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন, লাইফস্টাইল
মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দিল্লিতে টানা পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয় শ্রীলংকান এই সুন্দরীকে। তবে মামলাটিতে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে জেরা হয়েছে অভিনেত্রীকে। জানা গেছে, চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্যই জ্যাকলিনকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইডি কর্মকর্তা জানান, জ্যাকলিন অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং সেজন্য তাকে একটি চলমান মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাত্র কয়েক মাস আগেই মুম্বাইয়ে ১৭৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন জ্যাকলিন। বর্তমানে প্রেমিকের সঙ্গে সেখানেই থাকছেন তি...
আউয়াল চৌধুরীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’

আউয়াল চৌধুরীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’

বিনোদন
মানবিকতা আর ভালবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আউয়াল চৌধুরী। স্বদেশমাল্টি মিডিয়ার ব‍্যানারে এর প্রযোজক হিসেবে ছিলেন আরজে সাইমুর রহমান। আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা মা বাবার প্রতি সঠিক দায়িত্বটি পালন করতে চায় না। অসুস্থ হওয়ার পর দিনের পর দিন পড়ে থাকলেও দেখার প্রয়োজন অনুভব করে না। অন্যদিকে ডাক্তারদের সঙ্গে থাকতে থাকতে একসময় তারাই হয়ে উঠে আপনজন। এমনই গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান, আকাশ নিবির, কাজী ইফতে খারুল আলম তারেক, নাজমুল হক রাইয়‍্যান। স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্রটি প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘আমি এই প্রথম স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্রে কাজ করলাম। গল্পটি ভাল লাগলো তাই এক কথায় রাজি হয়ে গেলাম। এটি একটি মানবিক গল্প। ডাক্তাররা...
আরজে সাইমুরের স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’

আরজে সাইমুরের স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’

বাংলাদেশ, বিনোদন, স্বাস্থ্য
ডাক্তারদের মানবিকতা আর ভালবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’ আমাদের সমাজে এমন অনেক সন্তান রয়েছে যারা মা বাবার প্রতি সঠিক দায়িত্বটি পালন করতে চায় না। অসুস্থ হওয়ার পর হাসপাতালে দিনের পর দিন পড়ে থাকলেও দেখার প্রয়োজন অনুভব করে না। ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে একসময় তারাই হয়ে উঠে আপনজন। এমন গল্পে স্বল্পদৈর্ঘ‍্যটি প্রোযোজনা করেছেন আরজে সাইমুর রহমান। তার প্রযোজনা প্রতিষ্ঠান স্বদেশমাল্টি মিডিয়ার ইউটিউব চ‍্যানেল স্বদেশ ডট টিভি চ‍্যানেলে মুক্তি দেয়া হবে। সিনেমাটির চিত্রনাট‍্য ও পরিচালনা করেছেন আউয়াল চৌধুরী। অভিনয় করেন, নায়ক জয় চৌধুরী, নায়িকা প্রিয়াঙ্কা জামান, আকাশ নিবির, কাজী ইফতেখারুল আলম তারেক,নাজমুল হক রাইয়‍্যান। আরজে সাইমুর বলেন, আমরা নিয়মিত কিছু ভাল কাজ করতে চাই। এটি একটি মানবিক গল্পের ছবি। এর মাধ‍্যমে ডাক্তারদের মানবিকতার বিষয়টি উঠে আসবে। আবার ...
পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

পূর্ণিমার ১০ সেকেন্ডের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
পূর্ণিমা অভিনয়ে আসেন মাত্র ১৭ বছর বয়সে। দেখতে দেখতে পেরিয়ে গেছে ২০ বছরেরও বেশি। অভিনয়ে না থাকলেও নিজের ভক্তদের মাতিয়ে রেখেছেন তিনি। মিডিয়াতে তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মেলে তার। প্রায়ই নিজের অসাধারণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। আর তার এসব ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ১০ সেকেন্ডের ভিডিও আপলোড করেন তিনি। যেখানে তাকে একটা গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়। সেটাই রীতিমতো নেট দুনিয়া তোলপাড় করে ফেলেছে। অল্প সময়ে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে ফেলে। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই ছবির অন্যতম একজন অভিনেত্রী হিসেবে। তিনি চিত্রনায়িকা পূর্ণিমা। ২০০৩ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজ...
অনুদানের সিনেমায় শাকিব খান

অনুদানের সিনেমায় শাকিব খান

এক্সক্লুসিভ, বিনোদন
প্রথমবারের মতো সরকারি অনুদানের কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি পরিচালক এস এ হক অলিকের ‘গলুই’তে যুক্ত হয়েছেন তিনি। এটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই। তিনি বলেন, ‘‘শাকিব খানকে ‘গলুই’-এর জন্য আমরা চূড়ান্ত করেছি, তবে এখনো চুক্তি হয়নি। বড় আয়োজনে একটি সংবাদ সম্মেলন করে আমরা সিনেমার নায়ক-নায়িকাসহ অন্য শিল্পীদের নাম ঘোষণা করবো। ’’ এস এ হক অলিক আরও জানান, বর্তমানে তিনি জামালপুরে আছেন। সেখানে ‘গলুই’ সিনেমার শুটিংয়ের লোকেশন দেখতে গিয়েছেন। ফিরেই সবকিছু কাগজে-কলমে চূড়ান্ত করবেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘গলুই’ প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। তিনি জানান, শাকিব প্রথমবার অনুদানের সিনেমা করতে যাচ্ছেন। এছাড়া গুঞ্জন আছে, এতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে...