Saturday, July 4

বিনোদন

ভ্যালেন্টাইনে তৌসিফ-নুসরাত তিশা

Uncategorized, বিনোদন
বিনোদন প্রতিবেদক এবার ভালবাসা দিবসে ব্যাতিক্রমধর্মী একটি রোমান্টিক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘লাভ স্টোরি ৩৬০’। পরিচালক জানান, ‘নাটকটি রোমান্টিক ঘরানার। কিন্তু নাটকটি যেভাবে শেষ হবে বলে মনে হবে সেভাবে শেষ হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে নাটকটির গল্প বোঝা যাবে না।’ইতিমধ্যেই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। এই নাটকে তৌসিফ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ। নাটকটির প্রযোজক এবং ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্টের কর্ণধার মোঃ হাবিবুর রাহমান খান জানান, ‘এনআর মিডিয়ার ব্যানারে নির্মিত ভালবাসা দিবসের ব্যাতিক্রমধর্মী এই নাটকটি আগামী ১৩ই ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। আর এর পরপরই রাত ১১ টায় ন...
নিরাপদে চলি সোসাইটির আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত

নিরাপদে চলি সোসাইটির আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
গত ৭ ফেব্রয়ারি মগবাজার শাহ নুরী মডেল হাই স্কূলে অনুষ্ঠিত হয়েছে নিরাপদে চলি সোসাইটির “পিঠা মেলা ২০২০” এই সংগঠন এর মূল উদ্দেশ্য নাগরিকের নিরাপত্তা ও নাগরিক সচেতনতা সৃষ্টি করা,  উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন সংগীত শিল্পী কণিকা রায় ,মোহাম্মদ ইশরাক আলিম আপন, ফেরদৌসি রাজ্জাকি “কাকলি” এবং জুয়েল মাহমুদ, নিরাপদে চলির চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্যাহ খোকন ,অর্গানাইজার খাতিব মোহাম্মদ, ইলা জাহান নদীর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সফলতা পেয়েছে । অনুষ্ঠানে অন্তরঙ্গ থিয়েটার এর প্রযোজনায় ও আমিনুল ইসলাম বাচ্চুর রচনায় "কালো বনাম আলো " নাটকটি প্রদর্শিত হয় । জমজমাট উৎসব এ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার মোক্তার সরদার, এবং  উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা মিলি। অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় ছিলেন শাহিদ ভাষানী...
স্নেহার জন্য পাগল হলেন সানি

স্নেহার জন্য পাগল হলেন সানি

বিনোদন
শিগগিরই বাজারে আসছে কণ্ঠশিল্পী এবং সাংবাদিক সানি আজাদের নতুন বছরের প্রথম গান ‘আমার যেদিন মরণ হবে’। গতবছর অনেকগুলো গান প্রকাশ হয় এই কন্ঠশিল্পীর। এর মধ্যে ‘দুই জীবন’ এবং ‘আধাঁর’ শিরোনামের গান দুটি বেশ আলোচনায় ছিল। নতুন এই গানটির সুর ও কথা লিখেছেন কণ্ঠশিল্পী মাসুম ও মিউজিক করেছেন আহমেদ সজিব। স¤প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হলো মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে। আর এর মাধ্যমে অনেকদিন পর নিজের গানে নিজেই মডেলিং করলেন সানি। এতে তার সহ-মডেল হিসেবে কাজ করেছেন স্নেহা, নিলয় ও জাহিদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ‘সিডি চয়েস মিউজিক’ টিম। গানটি নিয়ে সানি বলেন, এটি আমার নতুন বছরের প্রথম গান। গানের কথাগুলো খুবই সুন্দর। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। গানটিতে আমি পাগল চরিত্রে পারফর্ম করেছি। অচিরইে গানটি ‘সিডি চয়েস মিউজিক’ থেকে প্রকাশ হবে। ধন্যবাদ সিডি চয়েসের কর্ণধার এমদাদ স...
মেকআপ আর্টিস্ট জাহিদ খানের জন্মদিন আজ

মেকআপ আর্টিস্ট জাহিদ খানের জন্মদিন আজ

বিনোদন
বিনোদন ডেস্ক|| আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট জাহিদ খানের জন্মদিন আজ। এ উপলক্ষে প্রতিবারের মতো এবার বড়ভাবে কোন আয়োজন না থাকলেও ঘরোয়া ভাবে তার জন্মদিন সেলিব্রেশন করা হয়েছে বলে জাহিদ খান জানিয়েছেন। তিনি বলেন, জন্মদিনের দিনটিতে সবার কাছে আমার ও আমার পরিবারের সকলের জন্য দোয়া চাই। আমি যেন আগামীতে মেকআপ আর্টিস্ট হিসেবে কেবল দেশেই নয়, দেশের বাইরেও নিজেকে ও নিজের কাজকে সকলের নিকট তুলে ধরতে পারি। প্রসঙ্গত, ব্রাইডাল মেকআপকে জাহিদ খান নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। ফলশ্রুত তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম- ভারতে ‘পঞ্চকবি সম্মাননা-২০১৮’-তে বাংলাদেশ থেকে ‘সেরা মেকআপ আর্টিস্ট’-এর সম্মাননা, মুম্বাইয়ে ‘বেস্ট এন্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’, থাইল্যান্ডের ব্যাংককে ‘মিল...
ফেসবুকে আবারও উষ্ণতা ছড়ালেন নুসরাত ফারিয়া

ফেসবুকে আবারও উষ্ণতা ছড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন
অনলাইন ডেস্ক ||গেল বছরের সেপ্টেম্বরে ‘সুইম স্যুট’ পরে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফেসবুক, ইনস্টাগ্রামে যারা তাকে ফলো করেন তাদের অনেকেই তাকে নিয়ে নিন্দা করেছিলেন। যদিও তিনি সর্বদা সমালোচনা বা বিতর্কের এড়িয়ে চলেন।পহেলা ফেব্রুয়ারি দুপুরে তার ভেরিফাইড ফ্যান পেজে নিজের একটি ছবি শেয়ার করে আবারও সমালোচনা শিকার হলেন ‘আশিকী’ খ্যাত তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফারিয়া তার নিজের অফিসিয়াল ফেসবুক, ইনস্টাগ্রামে জিন্স ও শর্ট টপস পরে একটি খোলামেলা ছবি দেন। আর এই ছবি দিতেই সেখানে তার সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এ কাজ করছেন নুসরাত ফারিয়া। এক দফায় শুটিং শেষ করেছেন, চলতি মাসে হওয়ার কথা বাকি শুটিং। এছাড়া সম্প্রতি শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’-এর জন্যও চুক্তিবদ্ধ ...
বিয়ের পীঁড়িতে কন্ঠশিল্পী উপমা

বিয়ের পীঁড়িতে কন্ঠশিল্পী উপমা

এক্সক্লুসিভ, বিনোদন, লাইফস্টাইল
সম্পাদনায়-আরজে সাইমুর: বিয়ে করলেন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। গত ২২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টন্মেন্ট এলাকায় কনের বাড়িতে পারিবারিকভাবে উপমা ও সালমানের আকদ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বরের নাম সালমান কামাল। সালমান বর্তমানে ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতোকোত্তরে পড়ছেন। তাঁর গ্রামের বাড়ি পাবনাতে। উপমা  বলেন, ‘আকস্মিকভাবেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের দুই পরিববারের লোকজন উপস্থিত ছিলেন। সালমান এখন ডেনমার্ক চলে যাবে। বিয়ের অনুষ্ঠান করবো আগামী জুলাই মাসে। সে সময়ে কাছের মানুষ, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ করবো। আমাদের জন্য সকলের কাছে দোয়া চাইছি।’ কণ্ঠশিল্পী উপমা বেশকিছু গান করেছেন। প্লেব্যাকেও অভিষিক্ত হয়েছেন, শ্রোতা প্রিয়তাও পেয়েছে বেশ ক’টি গান। আর অর্জন করেছেন বা...
মার্চে ঢাকায় বসবে সবচেয়ে বড় ‘টিকটক ফেয়ার’

মার্চে ঢাকায় বসবে সবচেয়ে বড় ‘টিকটক ফেয়ার’

বিনোদন
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুর: সোস্যাল মিডিয়াতে ব্রাউজ করলেই শুধু টিকটক এর ভিডিও দেখা যায়। কিশোর-কিশোরী, তরুণ তরুণীদের কাছে নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় ‘টিকটক’ ভিডিও। যারা টিকটকে কাজ করেন তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ‘টিকটক ফেয়ার’। সেখানেই বসবে টিকটক ব্যবহারকারীদের মিলন মেলা। মার্চের মাঝামাঝি সময় ঢাকার আশাপাশে যেকোনো একটি রিসোর্টে জমজমাট এই ফেয়ার বসতে যাচ্ছে। আসন্ন টিকটক ফেয়ার যারা আয়োজন করতে যাচ্ছেন তাদের একজন রিয়াজ আহমেদ। সম্প্রতি ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ‘টিকটক ফেস্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চিত্রনায়ক নিরব, কণ্ঠশিল্পী ধ্রুব গুহ, জুয়েল মোরশেদ, তানজিব সারোয়ার, পড়শীদের উপস্থিতি বাড়তি আনন্দ যোগ করে। উপস্থাপনা করেন আর জে উদয়। টিকটক ফেস্ট-এ বিভিন্ন ধরনের পরিবেশনা তুলে ধরেন টিকটক তারকারা। পাশাপাশি অনুষ্ঠানে দেশের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশ...
আজ মডেল অভিনেত্রী মৌ শ্রাবন্তীর শুভ জন্মদিন

আজ মডেল অভিনেত্রী মৌ শ্রাবন্তীর শুভ জন্মদিন

বিনোদন
আজ মডেল ও সম্ভাবনাময়ী অভিনেত্রী মৌ শ্রাবন্তীর শুভ জন্মদিন।স্বদেশ পরিবারের পক্ষ থেকে এই মডেল অভিনেত্রী মৌ শ্রাবন্তীর শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, প্রতিটি দিন কাটুক জন্মদিনের মত সুন্দর| লাস্যময়ী এই মডেল আজকের এই দিনে পুরান ঢাকায় জন্ম গ্রহন করেছিলেন, তিনি ২০১৬ সালে বিটিভিতে উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করেন। মৌ শ্রাবন্তীর জন্ম পুরান ঢাকায়। তার শৈশব, কৈশর সব কিছু পুরান ঢাকায়। তিনি ঐতিহ্যবাহী আজিমপুুর গার্লস স্কুল এন্ড কলজে থেকে এস.এস.সি ও এইচ.এস.সি সম্পন্ন করনে। বর্তমানে মৌ ইউল্যাব ইউনিভার্সিটিতে-তে পড়াশুনা করছেন। পড়াশুনার পাশাপাশি নিজেকে মিডিয়াতে কাজ করছেন ও স্বপ্ন একজন সফল ও দক্ষ অভিনেত্রী হওয়া। তিনি নিজেকে ধীরে ধীরে নিজেকে তৈরী করছেন। ইতিমধ্যে মৌ অনেক কাজ করেছেন- কোকোলা চ্যাম্পিয়ন বিস্কুট, কোকোলা তেতুল চাটনীর বিজ্ঞাপনচিত্র, ইলেক্ট্রা কোম্পানির ফ্...
স্ত্রী দীপিকার পোশাকে রণবীর সিং-এর ফ্যাশন!

স্ত্রী দীপিকার পোশাকে রণবীর সিং-এর ফ্যাশন!

বিনোদন
গৎবাঁধা স্টাইলে বিশ্বাস করেন না এই বলিউড অভিনেতা। আর ফ্যাশনের  ক্ষেত্রে লিঙ্গভেদ মানতেও নারাজ তিনি। তাইতো কখনও স্কার্ট আবার কখনও ঘাগরা পরেও ক্যামেরার সামনে আসছেন কপিল দেব চরিত্রের রূপকার রণবীর সিং। আর এজন্য ট্রোলের শিকারও হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক  যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রণবীর সিং এমন কিছু ছবি শেয়ার করেছেন যা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে নেতিবাচক মন্তব্যই পড়েছে বেশি। বাহারি এক পোশাকের ছবিতে দেখা যায়, রণবীরের পরনে কালো রঙের ডট শার্ট এবং মাল্টিকালারড স্ট্রিপ লুজ প্যান্ট। মাথায় ম্যাচিং টুপি। চোখে রোদ চশমাও মানানসই। তবে এই স্টাইলিশ ছবি প্রকাশ  করে ট্রলিংয়ের শিকারও হয়েছেন ‘খিলজি’খ্যাত অভিনেতা। অনেকে তাকে নিয়ে ঠাট্টা-তামাশাও করছেন। এক ব্যক্তি তাকে লেখেন, বউয়ের পোশাক পরে চলে এসেছেন নাকি? কমেডিয়ান গৌরব গেরাও ওই পোস্টের কমেন্টে লিখ...
উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া ৫ উপায়

উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া ৫ উপায়

বিনোদন, লাইফস্টাইল
লাইফ স্টাইল ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: আমাদের সবারই উজ্জ্বল হতে বেশ লাগে। আর তাই একটু উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। কিন্তু কেমিক্যাল আমাদের কোমল ত্বকের অনেক ক্ষতি করে। আর সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য আমরা অনেক সময় কেমিক্যালের আশ্রয় নিই। কিন্তু কেমিক্যালের আশ্রয় না নিয়েও উজ্জ্বল থাকা সম্ভব। কিভাবে জানতে চান? তাহলে আপনার জন্য রইল সাধারণ কিছু উপাদান দিয়ে নিরাপদে ফর্সা হওয়ার কিছু টিপস- ১. দুই চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন৷ ভালো করে ফেটিয়ে ঘন পেস্ট তৈরি করুন৷ তারপর সেই পেস্ট মুখে লাগিয়ে আধ ঘণ্টার মতো রেখে দিন৷ এর মধ্যেই আপনার পেস্টটি একেবারে শুকিয়ে যাবে৷ তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ এতে আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়বে এবং নরমও হবে৷ ২. কফি কিংবা কোকো পাউডার অল্প করে একটি পাত্রে নিয়ে নিন৷ কোকো পাউডারের সঙ্গে এক-দুই...