উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া ৫ উপায়
লাইফ স্টাইল ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: আমাদের সবারই উজ্জ্বল হতে বেশ লাগে। আর তাই একটু উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। কিন্তু কেমিক্যাল আমাদের কোমল ত্বকের অনেক ক্ষতি করে। আর সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য আমরা অনেক সময় কেমিক্যালের আশ্রয় নিই। কিন্তু কেমিক্যালের আশ্রয় না নিয়েও উজ্জ্বল থাকা সম্ভব। কিভাবে জানতে চান? তাহলে আপনার জন্য রইল সাধারণ কিছু উপাদান দিয়ে নিরাপদে ফর্সা হওয়ার কিছু টিপস-
১. দুই চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন৷ ভালো করে ফেটিয়ে ঘন পেস্ট তৈরি করুন৷ তারপর সেই পেস্ট মুখে লাগিয়ে আধ ঘণ্টার মতো রেখে দিন৷ এর মধ্যেই আপনার পেস্টটি একেবারে শুকিয়ে যাবে৷ তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ এতে আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়বে এবং নরমও হবে৷
২. কফি কিংবা কোকো পাউডার অল্প করে একটি পাত্রে নিয়ে নিন৷ কোকো পাউডারের সঙ্গে এক-দুই...









