জমকালো আয়োজনে কুইনস ওয়াল্ডের মেকআপ ওয়ার্কশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল অনুষ্ঠিত
গত ২২ ডিসেম্বর ২০১৮ রাজধানীর ধানমন্ডি একটি রেস্টুরেন্টে জনপ্রিয় ফেসবুক গ্রুপ কুইনস ওয়াল্ড (উইমেনস পাওয়ার অফ সাকসেস) ও ট্যালেন্টেড শোকেস এর জমকালো ও বনাঢ্য আয়োজনে মেকআপ ওয়াকশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রায় ৩০০ মেম্বারের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গ্রীন চাষী কামরুজ্জামান মৃধা। মেকআপ ওয়ার্কশপ ও ফ্যাশন রানওয়ে কার্নিভাল এর আয়োজক কুইনস ওয়াল্ড ও ট্যালেন্টেড শোকেস এর প্রতিষ্ঠাতা উম্মে হাবিবা নিসা ও ইসমাইল হোসেন সুমন স্বদেশ কন্ঠকে জানান- আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নারীদেরকে স্বাবলম্বী করা, নারীরা যাতে নিজের পায়ে দাড়াতে পারে এবং সমাজ উন্নয়ন এর লক্ষে প্রতিষ্ঠা করা। তরুন সমাজ উন্নয়নের লক্ষে ৩০০ জনের এই ওয়াকশপ ফুল ফ্রি করানো হয়েছে এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে । আর সুযোগ পেলে ভবিষ্যতে এমন আয়োজন বার বার করবো।
দিনব্যাপি আয়োজনে ছিল নাচ...






