Friday, August 14

বিনোদন

জমকালো আয়োজনে কালোজিরার যাত্রা শুরু

জমকালো আয়োজনে কালোজিরার যাত্রা শুরু

বিনোদন, লাইফস্টাইল
সম্পাদনায়-আরজে সাইমুর: সর্বস্তরের রুচিশীল, ভোজন রসিক আর বিনোদন প্রিয় মানুষের জন্য রাজধানীতে আরও একটি নান্দনিক রেস্টুরেন্টের শুভ সূচনা হয়ে গেলো। নাম: "কালোজিরা"- Testy & Joy Together। নামে যেমন চমক এর ভেতরটা আরও সুদৃশ্যমান। রেস্টুরেন্টের দেয়ালে চোখে পড়বে বাঙালি শিল্প ও সাহিত্যের জগত বিখ্যাত সব মহাপুরুষ লালন শাহ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলসহ কবি-সাহিত্যিকদের অমর বানী সম্বলিত প্রতিচ্ছবি। এ ছাড়াও "কালোজিরা"র প্রতিটি পরদেই রয়েছে নির্মল কারুকার্য আর শৈল্পিকতার ছোঁয়া। বৃহস্পতিবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল মোহাম্দপুরের রিং রোডে (টোকিও স্কয়ারের বিপরীতে দিকে) শত রকম খাবারের বহর নিয়ে এটির যাত্রা শুরু হয়েছে। আর এরই সঙ্গে আত্মনিয়োগ করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। তিনি ব্যস্ত জীবনের বাইরে ছোট বেলার শখের বশে এই ব্যবসায় মনোনিবেশ করেছেন বলে জানিয়েছেন। আরও আছেন দূরবীন ব্র্যান্ডের ভোকাল আ...
জবাব দিলেন ফারুকী

জবাব দিলেন ফারুকী

বিনোদন
এ বছরের মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। ছবিটিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার এই চলচ্চিত্রের নামে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে যেগুলো সম্পর্কে একেকজন একেকরকম মন্তব্য করছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এইসব বিভ্রান্তির ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র সম্পর্কে ফারুকী লিখেছেন, আমি ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবো না, যেমনটা চলছে চলুক। কিন্তু এখন মনে হচ্ছে দাবানলের চেয়েও বিভ্রান্তি দ্রুত ছড়ায়। ‘শনিবার বিকেল’ ছবির বিষয়ে অনলাইনে যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে তার বিষয়ে আমাদের অফিসিয়াল বিবৃতি ‘ছবিয়াল’ পেজে দেখুন। তিনি যুক্ত করেন, 'তার সঙ্গে আরও বলতে চ...
সংসদে যেতে চান কণ্ঠশিল্পী শিউলি

সংসদে যেতে চান কণ্ঠশিল্পী শিউলি

বিনোদন
শিউলী আহমেদ, বিটিভির দেশের গানের জনপ্রিয় গায়িকাদের একজন। নবম শ্রেণিতে পড়াঅবস্থায় গান গাওয়া শুরু করেন। ৫০ টির বেশি গান ও পাঁচটি অ্যালবাম রয়েছে। সবগুলোই দেশত্ববোধক ও বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গান। পচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে এদেশে তিনি প্রথম গান গাওয়া শুরু করেন। কিশোরী শিল্পী হিসেবে পেয়েছেন 'বঙ্গবন্ধু পুরস্কার।' যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তার হাতে তুলে দেন। ৯০ এর নির্বাচনে নৌকার পক্ষে গান নিয়ে ছোট শিউলি পথে নামেন। যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। যুক্ত রয়েছেন বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠীর সাথে। এবার শিউলি দেশের কল্যাণে কাজ করতে সংসদে যেতে চান। শিউলি বলেন, বাবা বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ আলি। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা। বঙ্গবন্ধুকে নিয়ে গান করার জন্য সবসময় আমি একটা শ্রেণির চক্ষুশূল ছিলাম। এখন দেশে মুক্তিযুদ্ধের সরকার রয়েছে। আমিও মানুষের কল্...
কণ্ঠশিল্পী আকবর শয্যাশয়ী, প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

কণ্ঠশিল্পী আকবর শয্যাশয়ী, প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

বিনোদন
গায়ক আকবর অসুস্থ, নানা রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশয়ী। দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে কিন্তু পরিবারের সে সামর্থ নেই বলে জানালেন স্ত্রী কানিজ ফাতেমা সীমা। সোমবার তিনি কালের কণ্ঠকে বলেন, পূর্ব থেকেই আকবর ডায়াবেটিসে আক্রান্ত, এখন বেড়েছে। কিডনিতে সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে। নেমে এসেছে জিরোর কোঠায় ইলেক্ট্রোলাইট। রক্তে জার্ম পুরো শরীরে ছড়িয়ে পড়ায় এখন পুরো শরীর অবশ। ' তিনি বলেন, 'ইলেক্ট্রো লাইটের সমস্যা আগে থেকেই, এর আগে হানিফ সংকেত স্যার বিদেশ থেকে চিকিৎসা করিয়ে আনেন। এরপর আবার অসুস্থ হয়ে পড়লে গত দুই বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাচ্ছি। কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে গেছে হাতে কোনো টাকা পয়সা নেই, পারছি চিকিৎসা করাতে। রক্তে জার্মা আসায় পুরো শরীর অবশ হয়ে বিছানায় পড়ে আছে। কিডনির চিকিৎসা না হলে তাঁকে বাঁচানোই হয়তো যাবে না। কানিজ ফাতেমা সীমা প্রধান...
অহনাকে হত্যাচেষ্টা ট্রাক চালকের? গুরুতর আহত হয়ে হাসপাতালে

অহনাকে হত্যাচেষ্টা ট্রাক চালকের? গুরুতর আহত হয়ে হাসপাতালে

বিনোদন
টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা ‘সড়ক দুর্ঘটনায়’ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় পুরান ঢাকা থেকে বাসায় ফেরার পথে ‘ট্রাকের ধাক্কা’য় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরান ঢাকায় পরিবারের সাথে একটি বিয়েতে অংশ নিয়ে সেখান থেকে ফেরার পথে রাত সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের ব্রিজের কাছে পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অহনা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাকচালককে নামতে বললে তিনি তা না শুনে তর্ক শুরু করেন। এ সময় অহনা গাড়ি থেকে নেমে নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন। কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখে ট্রাক চালিয়ে নেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় বয়ে নিয়ে একটি পিলারের সাথে চারবার বাড়ি...
সৃজিতের সিনেমায় প্লেব্যাক করলেন নোবেল!

সৃজিতের সিনেমায় প্লেব্যাক করলেন নোবেল!

বিনোদন
ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা'য় গান গেয়ে বিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের তরুণ সঙ্গীতশিল্পী নোবেল। তার গান মানেই বিচারকদের উচ্ছসিত প্রশংসা আর সোশ্যাল সাইটে তুমুল আলোচনা। দুই বাংলাতেই নোবেল বর্তমানে তুমুল জনপ্রিয়। সারেগামাপা'র সিজন শেষ হওয়ার আগেই নোবেলকে ঘিরে তৈরি হলো নতুন খবর। ওপার বাংলার চলচ্চিত্রে প্লেব্যাক করে ফেলেছেন নোবেল! সিনেমার নাম 'ভিঞ্চি দা'। পরিচালক কিন যে সে নয়; একেবারে সৃজিত মুখার্জী! কলকাতার বিখ্যাত এই পরিচালকের মনে ধরেছে নোবেলকে। গানটির সঙ্গে আরও এক জনপ্রিয় শিল্পীর নাম জড়িত। তিনি তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায়; যিনি একাধারে গানটি লিখেছেন, পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন। যদিও গানটি নিয়ে কোনো পক্ষই এখনই কিছু বলতে চাননি। উল্লেখ্য, সারেগামাপা রিয়েলিটি শোটি সম্প্রচার করা হয় জি বাংলা টিভি চ্যানেলে। এতে দুই বাংলার শিল্পীদেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে। নোবেল তার অসাধা...
‘মিউজিক স্টেশন’ এ গাইবেন সাবরিনা সাবা

‘মিউজিক স্টেশন’ এ গাইবেন সাবরিনা সাবা

বিনোদন
আরটিভির জনপ্রিয় সরাসরি গানের অনুষ্ঠান 'মিউজিক স্টেশন' অনুষ্ঠানে এবারের পর্বের শিল্পী সাবরিনা সাবা এবং মেহরাব। তরুণ প্রজন্মের এই দুই শিল্পীকে নিয়ে অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন শিবলি জিয়া। 'মিউজিক স্টেশন' এ গান গাওয়ার পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সরাসরি ফোনালাপে নানান জানা-অজানা বিষয়ে নিয়ে কথাও বলবেন সাবা-মেহরাব। এ সম্পর্কে সাবরিনা সাবা বলেন, সরাসরি গানের অনুষ্ঠানে গাইতে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ একজন শিল্পীর যোগ্যতা প্রমাণের আসল জায়গা সরাসরি গানের অনুষ্ঠানগুলো। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো কিছু সময় উপহার দিতে পারব।' আজ বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি।...
টিআরপি সেরা মীর সাব্বির

টিআরপি সেরা মীর সাব্বির

বিনোদন
দেশীয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর কাছে মীর সাব্বির মানেই টিআরপি। ২০১৮ সালে বিভিন্ন চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক যেগুলো আলোচনায় এবং টিআরপিতে ছিলো তার বেশির নাটকের প্রধান চরিত্রে ছিলেন মীর সাব্বির। টিআরপি নিয়ে সমালোচনা থাকলেও চ্যানেলগুলো 'দর্শক ভিউ'র থেকেও টিআরপিকেই গুরুত্ব দিচ্ছে। তার প্রমাণ মীর সাব্বিরের নোয়াশাল। আরটিভিতে অনেক জনপ্রিয় তারকা পরিচালক নাট্যকারদের ধারাবাহিক নাটকগুলো অনেক মানসম্মত হওয়ার পরেও শুধুমাত্র টিরআরপির কারণেই নোয়াশালকে টপকাতে পারেনি। সাব্বির বলেন, 'কমেডি ঘরানার যেসব নাটক নির্মিত হচ্ছে-তা দর্শকদের চাহিদা অনুযায়ী হচ্ছে। দর্শক কী চাচ্ছেন তার উপর নির্ভর করেই এসব নাটক নির্মিত হচ্ছে। কমেডি নাটকে নানারকম ভাগ আছে, কমেডি নাটক এক রকমের নয়। যেমন-কান্নার মধ্যে কমেডি আছে, রাগারাগির মধ্যে কমেডি আছে, উচ্চস্বরে কথা বলার মধ্যে কমেডি আছে, সিচুয়েশনাল কমেডি আছে। আসলে কমে...
সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বিনোদন, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিকলীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে গতকাল ৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলিম ঢালি, মোস্তাফিজুর রহমান মন্টু, আন্তর্জাতিক সম্পাদক ফারুক মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরজে সাইমুর রহমান, মহানগর দক্ষিনের সভাপতি অন্তর, উত্তরের সভাপতি আশরাফ, যুগ্ম সা: সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক চয়ন, মেহেদি হাসান, সহ-সম্পাদক এ্যাড. জেরিন খান, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হানিফ, জিতু, সহ-সম্পাদক সাথি। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি,...
নতুন বছরে পূজার নয়া চমক  ‘প্রেম আমার ২

নতুন বছরে পূজার নয়া চমক ‘প্রেম আমার ২

বিনোদন
পূজা চেরী নামটির সাথে দর্শক এখন ভালোভাবেই পরিচিত। দেশীয় টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নবীন এক প্রতিভা। ঢালিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পূজা। খুব কম সময়ে মডেল থেকে নায়িকা হওয়ার সৌভাগ্যবান ব্যক্তির কাতারে উঠে আসে তার নাম। আসলেন দেখলেন জয় করলেন দর্শকের হৃদয়। খুব অল্প বয়সেই পেয়েছেন নায়িকা খেতাব। পুরোটাই তার কাছে স্বপ্নের মত। চলতি বছরের মাঝামাঝিতে ‘নুরজাহান’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকের মুখোমুখি হন পূজা চেরি। প্রথম চলচ্চিত্রেই নিজের জাত চিনিয়েছিলেন এই ঢালিউড সুন্দরী। এরপর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ চলচ্চিত্র দুটি মুক্তির মাধ্যমে এ বছরেই হ্যাট্টিক করেন পূজা। একই সঙ্গে প্রতিটি চলচ্চিত্রেই তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এবার নতুন বছরে আসছে পূজার ‘প্রেম আমার ২’ নামে একটি চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রটির মাধ্যমে হালি পূরণ করতে যাচ্ছেন ঢালিউডের তরুণ ...