রোজা আফরোজার ডিজাইনে লোরাটো’র জাঁক-জমক ফ্যাশন শো অনুষ্ঠিত
গত ২ জুলাই রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড লোরাটো’র জাঁক জমক ফ্যাশন শো।
লোরাটো একটি আন্তর্জাতিক ফ্যাশন হাউস। জনপ্রিয় ব্র্যান্ড লোরাটো’র চেয়ারপারসন আফরোজা সিদ্দিকা রোজা, জার্মানি এবং বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বসহ একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার।
তিনি ইউনাইটেড কিংডমে তার ফ্যাশন ডিজাইন অধ্যয়ন সম্পন্ন করেন এবং জার্মানিতে ডিজাইনার হিসাবে আট বছরেরও বেশি সময় কাটিয়েছেন। তিনি বিশ্বব্যাপী বাংলাদেশী ব্র্যান্ড গড়ে তুলতে এই ব্যবসা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যেই লন্ডনে লোরাটো একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেছে। বিশ্বব্যাপী লোরাটো একটি বাংলাদেশী ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। তাদের ডিজাইনার গাউন তাদেরকে বিশ্বব্যাপী বিখ্যাত করেছে। এই বহুজাতিক বাংলাদেশী ব্র্যান্ডকে একটি গ্লোবাল ব্র্যান্ড করাই তাদের লক্ষ্য।
লোরাটো যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশ...








