এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
১৬ই এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর আয়োজন, ৫ম বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ। মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা এই গ্রুপের প্রায় ৯ শতাধিক সদস্য। এদিন, পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চলে বাৎসরিক ক্রিকেট ট্যুর্নামেন্টের পুরষ্কার বিতরনী। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল ৯৬৯৮ বিশেষ সম্ভাবনা, যাতে সাতজন কীর্তিময় বন্ধুকে দেয়া হয় সম্মাননা। এছাড়াও সারাবছর গ্রুপের নানান উদ্যোগে নিবেদিত প্রাণ বন্ধুদের ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষনে সাহায্যকারী বন্ধুদের ও দেয়া হয় সম্মাননা। ৯৬৯৮ গ্রুপের প্যানেল ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ কমিটির সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এই অনুষ্ঠানে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ আর ছবির ক্লিকে স্মৃতিধারণ করার মধ্যে দিয়...








