Saturday, August 8

এক্সক্লুসিভ

ওমিক্রন পরীক্ষায় বেশি কার্যকর গলা থেকে নেওয়া লালারস

ওমিক্রন পরীক্ষায় বেশি কার্যকর গলা থেকে নেওয়া লালারস

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, স্বাস্থ্য
নাক থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, প্রাথমিক পর্যায়ে ওই সংক্রমণ ধরা পড়তে পারে বরং গলা থেকে লালারসের (থ্রোট সোয়াব) নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র‌্যাট) করা হলে। খবর ইউএসএ টুডের। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে প্রকাশিত হতে চলেছে একটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকায়। আমেরিকার হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের এপিডিমিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মিশেল মিনা বলেছেন, সংক্রমিত হওয়ার এক থেকে দুদিনের মধ্যে শুধু নাক থেকে নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে দেখা যাচ্ছে ওমিক্রনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কিন্তু গলা থেকে লালারস নিয়ে পরীক্ষা করা হলে সংক্রমণের এক-দুদিনের মধ্যেও ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ছে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায়। ফলে নাকের নমুনা থেক...
স্বামী-সন্তানের পর মিথিলাও করোনা আক্রান্ত

স্বামী-সন্তানের পর মিথিলাও করোনা আক্রান্ত

এক্সক্লুসিভ, বিনোদন
স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরা তেহরীম খানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তারকা। মিথিলার পরিবারের তিন সদস্যই এখন করোনাভাইরাসে আক্রান্ত। তবে এরমধ্যে স্বামী ও সন্তানের জ্বর কমে এসেছে বলে জানান। চলতি বছরের প্রথমদিনই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও পজিটিভ আসে। মিথিলা বলেন, কদিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। তাই ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকালে পজিটিভ রিপোর্ট আসে।...
দেশে আক্রান্ত বেড়েছে ৪০০ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আক্রান্ত বেড়েছে ৪০০ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমাণ চারশ’ গুণ বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। ওমিক্রণের হানা থেকে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশের অবস্থা ভালো। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনও অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। জাহিদ মালেক বলেন, দেশের নির্বাচন হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানা ...
সংলাপের নামে আবারও ক্ষমতা থাকার কৌশলে সরকার: ফখরুল

সংলাপের নামে আবারও ক্ষমতা থাকার কৌশলে সরকার: ফখরুল

এক্সক্লুসিভ, রাজনীতি
রাষ্ট্রপতির সংলাপের নামে সরকার আবারও ক্ষমতায় থাকার নানা কলাকৌশল শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও বিভিন্ন রকম কলাকৌশল শুরু করেছে। রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন। কীসের সংলাপ?...
‘স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বন্ধুকে খুন করে হৃদয়’

‘স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে বন্ধুকে খুন করে হৃদয়’

এক্সক্লুসিভ, ক্রাইম
রাজধানীর তুরাগে স্ত্রীর (১৭) সঙ্গে বন্ধুকে আপত্তিকর অবস্থায় দেখে মাথা ঠিক রাখতে পারেননি ইমাম হোসেন হৃদয় (২২)। তাই হাতের কাছে পাওয়া ছুরি দিয়ে বন্ধু রাসেলকে আঘাত করে খুন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে এমন তথ্য দিয়েছে আটক হৃদয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজিপুরে খালাতো ভাইয়ের বাড়ি থেকে হৃদয়কে আটক করে পটুয়াখালী র‌্যাবের একটি বিশেষ দল। ঘটনার পর থেকে থেকে ওই বাড়িতে আত্মগোপনে ছিল হৃদয়। আটক হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ময়নামতি এলাকায়। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, তুরাগ থানার বৃন্দাবন বস্তির ১৭ নম্বর সেক্টরে রাসেল ও তার বন্ধু ইমাম হোসেন হৃদয় বসবাস করতেন। বন্ধুত্বের সূত্র ধরে তারা একে অপরের বাসায় যেতেন। গত ৪ জানু...
আইভীর অভিযোগ নিয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

আইভীর অভিযোগ নিয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

এক্সক্লুসিভ, রাজনীতি
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। শনিবার বন্দরের ২৪নং ওয়ার্ডে নির্বাচনি প্রচারের সময় তিনি বলেছেন, গতকাল বন্দরে তৈমুর প্রচারণা চালিয়েছেন, সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। এদিন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সিনামন রেস্টুরেন্টে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে এক মতবিনিময় সভা হয়। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো ব্যক্তিই এ নির্বাচনে কোনো অবস্থাতেই অপরিহার্য নয়। যার কথা বলা...
টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

এক্সক্লুসিভ, খেলা
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। মাউন্ট মঙ্গুইরে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। রোববার দুই দল ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচটিতে ড্র করলেই ইতিহাস রচিত হবে। প্রথমবারের মতো কিউইদের মাঠে যে কোনো ফরমেটে সিরিজ জয়ের স্বাদ পাবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ড্র করে সিরিজ জিততে চায় না। কিউইদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করে তবেই নিজেদের মিশন শেষ করতে চায়। এমনটাই জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ভিডিও বার্তায় তাসকিন বলেন, সামগ্রিকভাবে মানসিকতা ও প্রস্তুতি নিয়ে সবাই ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা দিব, অবশ্যই জয়ের জন্য খেলব। আপনারা সবাই সমর্থন দিবেন, দোয়া করবেন। যাতে আমরা সেরাটা দিয়ে ভালো খেলতে পারি। এই ম্যাচের আগে টাইগারদের অনুশীলনে বৃষ্টি বাগড়া দেয়। ...
টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে টিকা নেয়নি এমন ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশটিতে সংক্রমণ বৃদ্ধির মধ্যে তিনি এমন নির্দেশ দিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় ফিলিপাইনে নতুন করে ২১ হাজার ৮১৯ জনের করোনা ধরা পড়েছে। গত অক্টোবরের পর দেশটিতে সংক্রমণের এই হার সর্বোচ্চ। শুক্রবার দেশটিতে ৭০ হাজার ৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় সংক্রমণের হার ৪০ শতাংশ। করোনার হঠাৎ এই বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট দুতার্তে টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ভ্যাকসিন না নিয়ে বাইরে ঘোরাফেরা করছে এমন ব্যক্তিদের তিনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যদিও তার এমন নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার পূর্ব রেকর্ডকৃত এক বক্তৃতায় প্রেসিডেন্ট দুদার্তে বলেন, এটা জাতীয় জরুরি পরিস্থিতি। আমার অবস্থান হলো- যারা এখনো টিকা নে...
মিনিকেট চাল প্রতারণা বন্ধে আইন চান প্রতিমন্ত্রী

মিনিকেট চাল প্রতারণা বন্ধে আইন চান প্রতিমন্ত্রী

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
‘চাল ছাঁটাই করে আকর্ষণীয় করে মিল মালিকরা প্রতারণা করছেন। চাল পলিশিং করে মিলগুলো চালকে চিকন করে। এতে চাল ছাঁটাই করতে হয়। ফলে অনেক পুষ্টিগুণ চাল থেকে চলে যায়। একটি অগ্রসরমান অর্থনীতিতে এমন প্রতারণা মেনে নেওয়া যায় না। এটা আইন করে বন্ধ করা উচিত।’ ‘বায়োফর্টিফায়েড জিঙ্কসমৃদ্ধ ব্রি ধানের বাজার সম্প্রসারণ ও জনপ্রিয়করণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। শনিবার একটি জাতীয় দৈনিক এই গোলটেবিলের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক কৃষি সচিব ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার, সঞ্চালনায় ছিলেন দৈনিকটির সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিজনেস ইন্টেলিজেন্সের প্রধান নির্বাহী শাকিব কোরেশী। কোন জাতের চাল- এ বিষয়ট...
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে রোববার

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে রোববার

এক্সক্লুসিভ, জাতীয়, পড়ালেখা, বাংলাদেশ
করোনাভাইরাসের সংক্রমণ দেশে ফের বাড়তে শুরু করেছে। উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ বৃদ্ধির প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমাদের মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আলাপ আছে। আগামীকাল (রোববার) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠক আছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘আমাদের ধারণা ...