Saturday, August 8

এক্সক্লুসিভ

দোকানপাট রাত ৮টার পর বন্ধের চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

দোকানপাট রাত ৮টার পর বন্ধের চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার চিন্তা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমান চারশ’ গুণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় পরিস্থিতি হুমকিস্বরূপ হলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধের চিন্তা ভাবনা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করা হবে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রমণ বাড়ছে। তবে বাংলাদেশে করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে ...
‘বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত’

‘বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত’

এক্সক্লুসিভ, জাতীয়, স্বাস্থ্য
দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিগগিরই নির্দেশনা আসবে বলে জানান তিনি। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সব হাসপাতাল ও নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ‘বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সব পরিবহণে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিগগিরই নির্দেশনা আসবে’। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না।...
আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

এক্সক্লুসিভ, রাজনীতি
সদ্য অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের চেয়ে বেশি চেয়ারম্যান পদে জয় তুলে নিয়েছেন। গত চার ধাপেই আওয়ামী লীগের সঙ্গে হাড্ডাহাডি লড়াই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এবার দলটিকে ছাড়িয়ে গেলেন তারা। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায় থেকে পাঠানো ফলাফল একত্র করে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সমন্বিত প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। এতে দেখা যায়, ৬৯২টি ইউপির ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ১৫টি বিভিন্ন কারণে স্থগিত রাখা হয়েছে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন, যা মোট ইউপির ৫০ শতাংশ। আর আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ৩৪১টি ইউপিতে, যা মোট ইউপির ৪৯ দশম...
‘খালেদা জিয়ার কিছু হলে দলের নেতারাই আসামি হবেন’

‘খালেদা জিয়ার কিছু হলে দলের নেতারাই আসামি হবেন’

এক্সক্লুসিভ, রাজনীতি
খালেদা জিয়া এখন বিএনপি এবং তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার স্বাস্থ্যের যদি কোনো হানি হয় তাহলে দলের নেতারাই আসামি হবেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে এই মতবিনিময় হয়। এতে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাই আসামি হবে’-এ বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী ওই জবাব দেন। বুধবার বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিই গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, পারে নাই। তারা ৫শ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য যেসব বই সংরক্ষিত ছিল সেগুলোও জ্বালিয়ে দিয়েছিল। ওই দিন তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, যাতে ন...
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়া আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। যুগান্তর অনলাইনও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে।...
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে যা বললেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে যা বললেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি

এক্সক্লুসিভ, খেলা
নিউজিল্যান্ড সফরে এই প্রথম জয় পেল বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয়কে বাংলাদেশের ক্রিকেটের ‘সর্বোচ্চ’ জয় বলে উল্লেখ করেছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাংবাদিকদের মাশরাফি বলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে, বলা উচিত এটাই সর্বোচ্চ জয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় দলের সঙ্গে নেই। এখান থেকে ভাবলে, শূন্য থেকে এত বড় জয়- দারুণ ব্যাপার। তিনি আরও বলেন, এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু খেলোয়াড় না, বাইরের অনেকেও চাইলে অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারবে। এখানেই সব লেসন আছে। ঐতিহাসিক জয়ের পর নিউজিল্যান্ড থেকে অধিনায়ক মুমিনুল হক কথা বলার জন্য ফোন করেন মাশরাফিকে। কিন্তু মাশরাফি কল সিরিভ করতে পারেননি। এমনটি জানিয়ে সাবেক অধিনায়ক বলেন...
ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানায় এসে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন তিনি। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সোয়া তিনটার দিকে পরিচয় না দিয়ে একটি নাম্বার থেকে ফোন করে সহায়তা চান ওই নারী। ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে কল পেয়ে ১৫ নম্বর সড়কের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার পরিদর্শক সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, ডা. মুরাদের স্ত্রী দুপুরে ৯৯৯ এ ফোন দিয়ে পারিবারিক কলহের...
আমি খুব ভাগ্যবান তোমার মতো ভালো মনের মানুষ পেয়ে, প্রভার উদ্দেশে ইমরান

আমি খুব ভাগ্যবান তোমার মতো ভালো মনের মানুষ পেয়ে, প্রভার উদ্দেশে ইমরান

এক্সক্লুসিভ, বিনোদন
কদিন আগে প্রচার হওয়া এক অনুষ্ঠানে উপস্থাপকের আসনে থাকা চিত্রনায়িকা পূর্ণিমা এ প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরানকে প্রশ্ন করেন, ‘তোমার কোনো গসিপ নেই, কোনো স্ক্যান্ডাল নেই। কীভাবে সম্ভব?’ তখন ইমরান বলেছিলেন, ‘সবাই আমাকে ভালোবাসে। সবাই আমাকে পছন্দ করে।’ অনুষ্ঠান প্রচারের পর বিনোদন অঙ্গনের অনেকেই বলাবলি করেন, গসিপ আর স্ক্যান্ডালের কি আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন! অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও গায়ক এবং সংগীত পরিচালক ইমরান মাহমুদুল প্রেম করছেন—এই খবর নিয়ে কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনে কানাঘুষা চলছে। তবে দুজনের কেউ তা স্বীকার করেননি। তবে বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়াটা বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসার পর সন্দেহটা আরও বেড়েছে। দুজনের ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্য দুজনের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। এমনকি ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পরও বিষয়ট...
‘আমার পরিচিতি কাজে লাগিয়ে ইলিয়াস আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চায়’-সুবাহ

‘আমার পরিচিতি কাজে লাগিয়ে ইলিয়াস আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চায়’-সুবাহ

এক্সক্লুসিভ, বিনোদন
নির্দিষ্ট করে বললে তাদের বিয়ের বয়স হয়েছে মাত্র ৩৫ দিন। কিন্তু এর মধ্যেই ঘটেছে অনেক কিছু। বাকবিতণ্ডা, মারামারি, লাইভে এসে অভিযোগ-পাল্টা অভিযোগ, এবং শেষ পর্যন্ত মামলা। বিয়ে করে এমন নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ও গায়ক ইলিয়াস হোসাইন। গত ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এর কয়েকদিন পরই শুরু হয় নানা ঝামেলা। ইলিয়াস অভিযোগ করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। এমনকি বিয়ের পর তার গায়ে হাতও তুলেছেন অভিনেত্রী। অন্যদিকে সুবাহর অভিযোগ, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। এছাড়া তার গায়েও নাকি হাত তুলেছেন গায়ক। পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যে সুবাহকে তার বাসায় রেখে চলে যান ইলিয়াস। এখন তাদের মধ্যে সম্পর্ক চরম দুরবস্থায় রয়েছে। এমন অবস্থায় মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেছেন সুবাহ। সাংবাদিকদের কাছে তিনি কাঁদতে কাঁদতে বলেছেন তা...
ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে ভারতে প্রথম মৃত্যু হয়েছে। দেশটির রাজস্থান প্রদেশের উদয়পুর নামক স্থানে ৭৩ বছর বয়স্ক একজন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজস্থান সরকারের তরফ থেকে বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত ব্যক্তি কোভিডের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। তবে তিনি উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসের ১৫ তারিখে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তার সংস্পর্শে এসে নতুন কারো কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি আক্রান্তের পর আইসোলেশনেই ছিলেন। চিকিৎসার পর কোভিড পরীক্ষায় দুইবার নেগেটিভ ফলাফল এসেছিল তার। তারপরেও গত ৩১শে ডিসেম্বর কোভিড পরবর্তী নিউমোনিয়ায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। কোভিডের এই ভ্যারিয়েন্টে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে ম...