Saturday, August 8

এক্সক্লুসিভ

ঢাবি’র শিক্ষার গুণগত মানোন্নয়নে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণে সভা অনুষ্ঠিত

ঢাবি’র শিক্ষার গুণগত মানোন্নয়নে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণে সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, পড়ালেখা
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যথোপযুক্ত দক্ষ মানব সম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনঃনির্ধারণ বিষয়ে ডিন্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জানুয়ারি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও সামর্থ এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনঃনির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট ও অনুষদসমূহের চাহিদা বা প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ভর্তির যৌক্তিক আসন সংখ্যা নির্ধারণ ব...
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমি প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...
আইসিইউতে জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ

আইসিইউতে জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ

এক্সক্লুসিভ, বাংলাদেশ, বিনোদন
জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন। এর আগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য এই চলচ্চিত্র পরিচালক। অবস্থার অবনতি হওয়ার কারণে তখন ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচা...
গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ৮৯২ জনের করোনা শনাক্ত

এক্সক্লুসিভ, জাতীয়, বিনোদন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৯২ জন। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে, এতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ ও রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।...
বিদায়বেলায় ৬ বছর আগের সেই কষ্ট সামনে আনলেন হাফিজ

বিদায়বেলায় ৬ বছর আগের সেই কষ্ট সামনে আনলেন হাফিজ

এক্সক্লুসিভ, খেলা
বিতর্কের সমান্তরালে হাঁটে পাকিস্তান ক্রিকেট। যুগ যুগ ধরে সেটিই দেশে আসছে ক্রিকেটবিশ্ব। ক্রিকেট বোর্ড যেমন হুটহাট সিদ্ধান্ত নেয়। তেমনি প্রতিভাবান ক্রিকেটারদেরও বিতর্কে জড়াতে দেখা যায়। ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধে জড়িতে দেশটির বহু ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সাবেক কিংবদন্তিদের মধ্যে কারও কারও বিরুদ্ধেও এ অভিযোগ রয়েছে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বরাবরই ক্রিকেটারদের দুর্নীতির বিষয়ে সোচ্চার। ফিক্সিংয়ে জড়িতদের খেলায় সুযোগ দেওয়ায় ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন হাফিজ। এ নিয়ে তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের রোষানলে পড়তে হয়েছিল। বিদায়বেলায় সেই কষ্টের কথা সামনে এনেছেন মোহাম্মদ হাফিজ। ৪১ বছর বয়সি এই অলরাউন্ডার সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়েছে— লাহোরে সোমবার সংবাদ সম্মেলনে হাফিজ ঘোষণা দেন ১৮ বছরের আন্তর্জাতিক ক...
মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

এক্সক্লুসিভ
মাদারীপুর সদরের খাগডি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসটি পুড়িয়ে দিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দিদার পরিবহণ নামে একটি বাস বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে মাদারীপুর সদরের খাগডি এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন। মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।...
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে, যুবক নিহত

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে, যুবক নিহত

এক্সক্লুসিভ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গ্যারেজে ঢুকে গেছে। এ সময় চাপা পড়ে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-হিলি পাকা রাস্তার বাগজানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। নিহত আব্দুল মুমিন (৩৮) উপজেলার সীমান্ত এলাকা ত্রিপুরা গ্রামের ইউসুফ মণ্ডলের ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি আরিফ হোসেন বলেন, দুপুরে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-০০৭২) নিয়ন্ত্রণ হারিয়ে বাগজানা এলাকার আমিনুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজের ভেতরে ঢুকে যায়। নিহত ও আহতরা গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য অপেক্ষা করছিলেন। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।...
বিষখালী নদী থেকে আরও একটি পোড়া লাশ উদ্ধার

বিষখালী নদী থেকে আরও একটি পোড়া লাশ উদ্ধার

এক্সক্লুসিভ
ঝালকাঠির বিষখালী নদীর ডহরশংকর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির বয়স ৪৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দলনেতা মো. শহিদুল ইসলাম। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহ সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম সোহাগ। এর আগে সকাল ৯টার দিকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হলো। গত ৬ দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে। বুধবার থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় বরিশাল নৌপুলিশ। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বিষখালী নদীর মোহনায় মৃতদেহ...
সুদানে সোনার খনিধসে নিহত ৩৮

সুদানে সোনার খনিধসে নিহত ৩৮

এক্সক্লুসিভ
সুদানে মঙ্গলবার একটি সোনার খনিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিধসে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল অ্যারাবিয়ার। সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানাননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আগত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খনি ধসের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।...
ইবাদতের জায়গায় ইবাদত, কাজের জায়গায় কাজ: আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি

ইবাদতের জায়গায় ইবাদত, কাজের জায়গায় কাজ: আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি

এক্সক্লুসিভ, বিনোদন
পবিত্র ওমরাহ করে এসে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে শোবিজে গুঞ্জন ছড়িয়েছে, অভিনয় ছেড়ে দিচ্ছেন মাহি! এমন গুঞ্জন চাউর হলে বিব্রত বোধ করেন এ নায়িকা। ভক্তদের আশ্বস্ত করলেন - না, অভিনয় ছাড়ছেন না তিনি। গুজবে কান দিতে মানা করেছেন। বিষয়টি যে স্রেফ গুজব তার প্রমাণ মিলল গত সোমবার। এদিন ‘বুবুজান’ ছবির শুটিংয়ে অংশ নিতে এফডিসিতে হাজির হন মাহি। সেখানে সম্প্রতি মুরাদ হাসান ইস্যুর পাশাপাশি নিজের অভিনয় ক্যারিয়ার নিয়েও কথা বলেন মাহি। মাহিয়া মাহি বলেন, ‘আমি তো কোথাও বলিনি সিনেমা বা শোবিজ ছেড়ে দেয়ার কথা। সিনেমা কেন ছাড়ব? সিনেমা ছাড়ার তো প্রশ্নই আসে না। এমন খবরে খুবই বিব্রত আমি। কেনো এমন কথা ছড়ানো হচ্ছে জানি না। এফডিসিতে আসার পর সবাই একই প্রশ্ন করছে। সিনেমা আমার ভালো লাগার জায়গা। এটা আমার পেশা। এটা আমার রিজিকের জায়গা। ওমরাহ তো ইবাদতে...