Sunday, August 9

এক্সক্লুসিভ

আবারো সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

আবারো সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
কোভিড ১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার (২৮শে জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। গণমাধ্যম-এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। ...
৩৯ ঘন্টা পর “আমি নারী আমি সাহসী” বাই বেনজির’স ডাইরি গ্রুপের জিটুজি

৩৯ ঘন্টা পর “আমি নারী আমি সাহসী” বাই বেনজির’স ডাইরি গ্রুপের জিটুজি

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি, নারী ও শিশু, বাংলাদেশ
আগামি ২৭ জুন সারাদিন ব্যাপি আমি নারী আমি সাহসী by Benjir’s Diary গ্রুপের গেট টুগেদার প্রোগ্রাম। আয়োজক বেনজির মুন্নি স্বদেশ নিউজকে জানান- আমাদের প্রোগ্রাম শুরু হবে ১১ টা ৩০ মিনিট থেকে। মৌচাক ইউরো গার্ডেন রেস্টুরেন্টে গেট টুগেদার অনুষ্ঠিত হবে। এখানে আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মেকওভার মাসুদ খান। যার মাধ্যমে আমাদের গ্রুপের আপুদের ফ্রী একটা মেকাপ ক্লাস করনো হবে। Benjir’s Diary এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে ক্লাস শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া Benjir’s Diary কিন্তু পুরো প্রোগ্রামের স্পন্সর করেছেন। যার পক্ষ থেকে একটা করে গিফট পাচ্ছেন সব আপুরা। আমাদের সাথে থাকবেন একজন গুনি শিল্পী যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত।আমাদের কেক স্পন্সর করছেন কেকের হাট থেকে। মিডিয়া পার্টনার হয়ে কাজ করছেন স্বদেশ টিভি। যারা রেজিষ্ট্রেশন করে আমাদের প্রোগ্রামের সাথে আছেন সব আপুদের স্বা...
বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সম্মাননা হস্তান্তর

বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন সম্মাননা হস্তান্তর

এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
প্রতিবছরের মতো ধারাবাহীকভাবে বিশ্বব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন এওয়ার্ড ২০২১ আয়োজন করেছে বাংরাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম। সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাও স্কাই ভিউ রেস্টুরেন্টে শুধুমাত্র এওয়ার্ড বিজয়ী ও বিশেষ অথিতির উপস্থিতিতে এই এওয়ার্ড বিতরনী আয়োজন সম্পন্ন হয়। পুরো আয়োজনটি অনলাইন লাইভের মাধ্যমে সম্প্রচার করা হয়। উল্লেখ্য গত জুন মাসে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮ টি আবেদন গ্রহন করা হয়। এর মধ্যে ১৪২ জনকে প্রাথমিক নমিনেশন প্রদানের মাধ্যমে মোট ১৫ জনকে ৭টি ক্যাটাগরীতে বিজয়ী ঘোষনা করা হয়। বিডিএসআইএফের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি মো. আলী আকবর আশা জানান, আমাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যাবহার করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডকে বিশ্ব্যব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা ...
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মধ্যপ্রদেশে একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মধ্যপ্রদেশে একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকার অভয় দিলেও সাধারণ মানুষের ভিতর দেখা দিয়েছে আতঙ্ক। কারণ, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতকে তছনছ করে দিয়েছে। ডেল্টার চেয়ে অধিক শক্তিসম্পন্ন এবং সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এই ভ্যারিয়েন্টে মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় এক নারী মারা গেছেন। তিনিসহ সেখানে আক্রান্ত হয়েছিলেন দু’জন। এর আগে প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয় জম্মু ও কাশ্মীরে। স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৩ শে মে পতিদ্বার হাসপাতালে মারা গেছেন ওই নারী। তিনি সহ অন্য ১৪ জনের জিনোম নমুনা পাঠানো হয় ভুপালের একটি গবেষণাগারে। এই ১৫ জনের নমুনা পরীক্ষা করে তার মধ্যে দু’জনের দেহে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এই দু’জনের মধ্যে ওই মৃত নারী র...
চুয়াডাঙ্গায় ভয়ংকর অবস্থা! শতভাগ করোনা শনাক্ত!

চুয়াডাঙ্গায় ভয়ংকর অবস্থা! শতভাগ করোনা শনাক্ত!

এক্সক্লুসিভ, বাংলাদেশ, স্বাস্থ্য
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার শতভাগ। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তথ্যটি নিশ্চিত করেন এবং বলেন, একই সময়ে জেলায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন। বর্তমানে রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন তিনজন। উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল বুধবার সকাল ৬টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। গত রোববার সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য লকডাউন শুরু হয়। ১৫ই জুন মঙ্গলবার লকডাউন করা হয় ...
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর মতলব উত্তর উপজেলা শাখার কমিটি গঠন

আইন ও আদালত, এক্সক্লুসিভ, বাংলাদেশ
মতলব উত্তর প্রতিনিধি : জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাড. মোঃ মনির হোসেন ও মহাসচিব বিশিষ্ট সাংবাদিক লায়ন মোঃ মফিজুর রহমান খান বাবু উক্ত ১০১ সদস্য কমিটি অনুমোদন দেন। পরে কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কার্যকরি কমিটির সাথে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ হলো, প্রধান উপদেষ্টা এম. ইসফাক আহসান, সম্মানিত উপদেষ্টা অ্যাড. শামীমুল ইসলাম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ফখরুল ইসলাম সরকার, মোঃ ফারুকুল ইসলাম পাটোয়ারী, প্রভাষক মেহেদী মাসুদ, রজ্জব আলী মাস্টার, কবি ও লেখক খোরশেদ আলম বিপ্লব। ...
বসিলায় ছিনতাইকারীর কবলে পথচারী

বসিলায় ছিনতাইকারীর কবলে পথচারী

এক্সক্লুসিভ, ক্রাইম
বসিলায় ছিনতাইকারীর কবলে পথচারী সোমবার (১৪জুন) রাত পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর বসিলা চৌধুুরী মসজিদ কমপ্লেক্স এর সামনে ৪/৫ জন ছিনতাইকারী একপথচারীকে হঠাৎ আক্রমন করে তার কাছ কাছে থাকা মোবাইল, ঘড়ি ও নগদ টাকাসহ মানিব্যাগ নিয়ে গেছে। রাস্তায় রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধারকরে বসিলা ওয়েষ্ট ধানমন্ডি সামিয়া মেডিকেল হলে চিকিৎসা দেওয়া হয়।...
ফ্রেন্ডস ভিউ’র ব্যানারে নির্মিত হচ্ছে “ফ্যাশন ফর লাইফ” সিজন ২

ফ্রেন্ডস ভিউ’র ব্যানারে নির্মিত হচ্ছে “ফ্যাশন ফর লাইফ” সিজন ২

এক্সক্লুসিভ, ফ্যাশন, বাংলাদেশ, বিনোদন, লাইফস্টাইল
বহুল আলোচিত ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান "ফ্যাশন ফর লাইফ" অনুষ্ঠান টি গত বছর করোনা পরিস্থিতিতে নির্মান করা হয়। ৭ দিনের ঈদের বিশেষ আয়োজনে এশিয়ান টেলিভিশনে সম্প্রচার হয়। এতে সকল মিডিয়াতে আলোচনা সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় এই বছর নির্মাণ করা হচ্ছে আরো নতুন চমক নিয়ে। এই অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন মেকার আটিষ্টদের অংশ গ্রহণে ব্রাইডাল মেকওভার, বিভিন্ন ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা ড্রেসের ফটোশোট ও ফ্যাশন শো।এতে অংশ গ্রহণ করেছে একঝাক নতুন মুখ। যারা ফ্রেন্ডস ভিউ'র হাত ধরে তাদের স্বপ্ন পূরন করতে চাই। ফ্রেন্ডস ভিউ সব সময় নতুন দের সুযোগ দিয়ে থাকে। এই অনুষ্ঠানে প্রথম শুটিং এ ব্রাইডাল মেকওভার শোট করা হয় উত্তরার দ্য বিউটি স্টেশন হেয়ার এন্ড মেকওভার পার্লারে, ৬ টি ব্রাইডালে বিউটিশিয়ান হিসেবে ছিলেন শেখ শান্তা,অপরাজিতা নিশা,সাদিয়া হোসাইন মৌ,সালমা ইসলাম। মডেল ছিলেন পুষ্প, নিঝুম, রেশমি,মারিয়া,রিয়া,তাহমিনা। প্...
“পুরান ঢাকার মাঞ্জা পাখিদের খাবার নিয়ে নিসর্গের পাশে দাঁড়ালো”

“পুরান ঢাকার মাঞ্জা পাখিদের খাবার নিয়ে নিসর্গের পাশে দাঁড়ালো”

এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাংলাদেশের আবাসিক পাখির প্রজনন মৌসুম গ্রীষ্মকাল। বেশির ভাগ পাখিই এ সময় ডিম দেয় ও বাচ্চা ফোটায়। শহুরে পাখির সবচেয়ে বড় সমস্যা বাসা এবং খাবার। পুরান ঢাকা্র দায়রা জর্জ কোর্ট, ভিক্টোরিয়া পার্ক ( বাহাদুর শাহ পার্ক), সেন্ট থমাস গীর্জা, জগন্নাথ বিশ্ব্যবিদ্যালয়, পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বাংলা বাজার সরকারি মহিলা স্কুল, মুসলিম গভর্নমেন্ট স্কুল, কবি নজরুল কলেজ এবং পাটুয়াটুলিতে অবস্থিত ব্রাহ্ম সমাজ জুড়ে থাকা গাছাপালায় পাখি এবং জীববৈচিত্র্য রক্ষার্থে কাজ করছে নিসর্গ। শুরুতে পাখিদের উদ্দেশ্য প্রতিদিন ১কেজি খাবার দেয়া হত। এখন প্রতিদিন ৫কেজি খাবার দিতে হচ্ছে। নিসর্গের পাখির প্রতি প্রেম দেখে পাশে দাঁড়িয়েছে পুরান ঢাকার মাঞ্জা সংগঠন। মাঞ্জা সংগঠনের সদস্য আরমান হোসেন বলেন, আপাতত এক মাসের খাবার আমরা নিসর্গের হাতে পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম আমারা চলমান রাখবো। তিনি আরও বলেন করোনাকালে ঢাকায় পাখ...
নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি

নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, বিনোদন
আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম অজ্ঞাত রাখা হয়েছে। সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানান, পরীমনি বাদী হয়ে ৬ জনের নামে এ মামলাটি দায়ের করেছেন (মামলা নম্বর ৩৮)। উল্লেখ্য, ৯ই জুন (বুধবারে) রাতে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়। গতকাল প্রথম ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন আলোচিত এ অভিনেত্রী। প্রধানমন্ত্রীর কাছে বিচার চান তিনি। পরে রাতে সংবাদ সম্মেলনে ও পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেন তিনি। এসময় তিনি বারবা...