Friday, August 7

এক্সক্লুসিভ

আগামী ৩০ নভেম্বর ফেসবুক গ্রুপ মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮

আগামী ৩০ নভেম্বর ফেসবুক গ্রুপ মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
স্বদেশকন্ঠ: আগামী ৩০ নভেম্বর ২০১৮ রাজধানীর পল্টনে নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ মারমেইড এর ৩য় গ্রান্ড গেট টু গেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  মারমেইড ফেসবুক গ্রুপ এডমিন মোহনা স্বদেশ কন্ঠকে জানান- আগামি ৩০ নভেম্বর আমরা মারমেইড ৩য় গ্রান্ড গেট টু গেদার এর আয়োজন করতে যাচ্ছি। এই গ্রুপে ৩৬ হাজার নারী মেম্বার হয়েছে। মারমেইড গ্রুপ এর এডমিন হলেন- মোহনা পিংকি ও শায়লা আরেফিন । সেদিন মারমেইড এর মেম্বাররা সব ভুলে একটি দিন ইনজয় করবে। আরো থাকবে লাঞ্চ, ডিজে, এডমিন প্যানেলের পক্ষ থেকে বিশেষ চমক স্পন্সরদের জন্য আরো সুযোগ সুবিধা থাকবে । অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার- স্বদেশ টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়া। প্রোগ্রামে থাকছে ওয়েলকাম গিফট,  ক্রেস্ট গিভিং সিরিমনি, র‍্যাফেল ড্র। স্বদেশ টিভির ইন্টারভিউ ও ইভেন্টে থাকছে  ফটোগ্রাফির বিশেষ ধামাকা। মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮ মেইন স্পন্সর হলেন মোহনাস ক্রিয়েশন, প্...
আগামী ২৬ অক্টোবর এলজিএম মিউজিক ফেস্ট এন্ড মেগা গেট টু গেদার ২০১৮

আগামী ২৬ অক্টোবর এলজিএম মিউজিক ফেস্ট এন্ড মেগা গেট টু গেদার ২০১৮

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
স্বদেশ নিউজ২৪.কম: আগামী ২৬ অক্টোবর ২০১৮ রাজধানীর মিরপুরের ডিএসএস কনভেনশন সেন্টারে জনপ্রিয় ফেসবুক গ্রুপ এলজিএম (লেটস গেট মিনগেল) এর গেট টু গেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এলজিএম ফেসবুক গ্রুপ এডমিন লুবনা আহমেদ স্বদেশ নিউজ২৪কে জানান- আগামি ২৬ অক্টোবর আমরা এলজিএম মিউজিক ফেস্ট এন্ড মেগা গেট টু গেদার এর আয়োজন করতে যাচ্ছি। এলজিএম এর এডমিন হলেন- আসিফ হাসান, লুবনা আহমেদ এবং মডারেটর হলেন মুন্না, জয়, স্বর্ণা, সজল, মালিহা, দিপা, মুনতাহা, নাহিন, সাইফুল। মিউজিক প্রোগ্রাম যেখানে এলজিএম মেম্বাররা সব ভুলে একটি দিন ইনজয় করবে। আরো থাকবে বাফেট ফুড, ডিজে, মিউজিক ব্যান্ড বৃত্ত। র‌্যাম্প শো আর এডমিন প্যানেলের পক্ষ থেকে বিশেষ চমক স্পন্সরদের জন্য আরো সুযোগ সুবিধা থাকবে । অনুষ্ঠানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অংশগ্রহন করবে। অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার স্বদেশ টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়া এবং এসএন টিভি । প্রগ্রামে থাকছে ওয়েল...
যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবাল গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবাল গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বাংলাদেশ
গত ১১ জুন ২০১৮ সোমবার যুব উন্নয়ন অধিদপ্তর এর যুব ভবনের সভাকক্ষে বেলা ৩ টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও মডার্ন হারবাল গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক এর ৩য় পর্ব এর মেয়াদ বৃদ্ধি স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠাতে সভাপতিত্ব করেন যুব উন্নয়নের মহাপরিচালক জনাব মো: অানোয়ার হোসেন। স্মারকে স্বাক্ষর করেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আলমগীর মতি। মডার্ণ হারবাল গ্রুপ বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য  দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করে আসছে। মডার্ণ হারবাল শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হারবাল মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আসছে। এ প্রশিক্ষণে যারা সফলভাবে উত্তীর্ণ হয় তাদের যুব উন্নয়ন অধিদপ্তর সনদপত্র প্রদান করে থাকে। উল্লেখ্য এই হারবাল বিষয়ক প্রশিক্ষনের মাধ্যমে সারাদেশে ২৫ হাজারের বেশি বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন।     ...
ঈদে তিথী-সায়মের ‘দহন’

ঈদে তিথী-সায়মের ‘দহন’

এক্সক্লুসিভ, বিনোদন, ভিডিও
বিনোদন প্রতিবেদক: ঈদ উপলক্ষে নির্মিতি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নাম ‘দহন’।এতে অভিনয় করছেন তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী ‌তিথী ও সাইফ সা‌য়েম। তি‌থী ২০১৫ দিকে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন।অল্প সময়ের ক্যারিয়ার বেশ কিছু বিজ্ঞাপন নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করে শোবিজে বেশ আলোচিত এই অভিনেত্রী।তিথী বড়পর্দার নাম লেখান কা‌শেম মন্ড‌লের প‌রিচালনায় সি‌নেমা ‘স্বজনী’‌ মাধ্যমে সিনেনাটির শুটিং শেষ এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।সম্প্রতি সৈকত আহ‌মেদের পরিচালনায় 'দহন'নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি।এ প্রসঙ্গে তিথী বলেন, গল্পটা অ‌নেক ভা‌লো। হিন্দু মুস‌লিম দু‌টি ছে‌লে মে‌য়ের প্রেম কাহিনী এমন টাইপের একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আমার কা‌ছে ম‌নে হয় দর্শক নতুন কিছু দেখ‌তে পা‌বেন গল্পটার মধ্যে। আ‌মি সব সময় বেচে বেচে একটু ভা‌লো কাজ করার চেষ্টা ক‌রি। সাইফ...
লাক্স সুপার স্টার ২০১৮’ টপ ১৫তে সারাকা মজুমদার

লাক্স সুপার স্টার ২০১৮’ টপ ১৫তে সারাকা মজুমদার

এক্সক্লুসিভ, বিনোদন
মডেল সারাকা মজুমদার। ফ্যাশন শোর র‌্যাম্পে তিনি নিয়মিতই অংশগ্রহণ করেন।কাজ করছেন ফ্যাশন হাউজ, টিভিসি। তিনি মিউজিক ভিডিও, টেলিটক, গ্রামীনফোন সহ বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানের কাজ করেছেন। ইন্টারন্যাশনাল ফ্যাশন চেইন গিগল বাংলাদেশ এর মডেল হিসেবে কাজ করছেন। গত বছর রেডিও স্বদেশ ও স্বদেশ মাল্টিমিডিয়ার বৈশাখের বিশেষ শুটে অংশ নিয়েছেন। বৈশাখের বিশেষ আয়োজন করেন আরজে সাইমুর। ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ এমন চিন্তাকে ধারণ করে শুরু হল চ্যানেল আই লাক্স সুপার স্টার সুন্দরী প্রতিযোগিতা। শুধু সুন্দর মুখ নয়, একটি মেয়ে আরো অনেক কিছু। তার প্রতিভা আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয়- সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্য। আর লাক্স সুপার স্টার এর এবারের আয়োজন এই অদেখা সৌন্দর্যের খোঁজেই।   লুকায়িত সৌন্দর্যকে খুঁজে বের করতে ৩ জানুয়ারি ২০১৮, হোটেল ওয়েস্টিন এর বল রুমে এর শুভ উদ্ভোধন করা হয়।...
মিউজিক ডিরেক্টর থেকে এবার ফিল্ম ডিরেক্টর রাকিব মোসাব্বির!

মিউজিক ডিরেক্টর থেকে এবার ফিল্ম ডিরেক্টর রাকিব মোসাব্বির!

এক্সক্লুসিভ, বিনোদন
অনলাইন ডেস্ক।। রাকিব মোসাব্বির এক অঙ্গে যেন বহুরুপ, মিডিয়া সেক্টরের সকল ক্যাটাগরিতেই যেন তার মেধার ছাপ। এবার তিনি তার মেধার মননে নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “স্মাগলার”। আন্ডারওয়ার্ল্ড এর ক্ষুদ্র একটি গল্প নিয়ে তিনি নির্মাণ করেছেন “স্মাগলার” নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে অভিনয় করেছেন ভৈরব থানার ওসি, তদন্ত ওসি, সেকেন্ড অফিসার’সহ ছয়জন এস আই। তারা হলেন- ওসি মোখলেছুর রহমান, ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ, সেকেন্ড অফিসার আজিজুল জয়, এস আই রাসেল, এস আই মোখলেছুর রাসেল, এস আই জাহাঙ্গীর, এস আই মাজহার ও এস আই অভিজিৎ। এছাড়া এতে আরও অভিনয় করেন- নাট্যকার সবুজ সারোয়ার, মডেল/অভিনেতা/সাংবাদিক আশরাফুল আলম, অভিনেতা রাজন প্রিয়ম, ক্যামেরাম্যান আব্দুল মজিদ, মঞ্চাভিনেতা আল-আমিন শুকু, বাদশা মিয়া এবং রাকিব মোসাব্বির নিজেই। রাকিব জানান- “স্মাগলার” তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরপর তিনি “মা...
রাসূল (সঃ)-কে যে যতটুকু ভালবাসে, সে ততটুকু ঈমানদার : দেওয়ানবাগী

রাসূল (সঃ)-কে যে যতটুকু ভালবাসে, সে ততটুকু ঈমানদার : দেওয়ানবাগী

ইসলাম, এক্সক্লুসিভ, বাংলাদেশ
  মামুনুর রশীদ রাজ, স্বদেশ কণ্ঠ  ডটকমঃ  বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে আজ শুক্রবার রাজধানীর মতিঝিলস্থ বাবে রহমত, দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হয় বিশ্ব আশেকে রাসূল (সঃ) সম্মেলন। ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুুরী (রহঃ)-এর ১০৮তম শুভ জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত এ সম্মেলনে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, ইটালী, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাহরাইন ও ওমানের প্রতিনিধিসহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে লাখ লাখ আশেকে রাসূল ও মুক্তিকামী মানুষ যোগদান করেন। সম্মেলনের আহবায়ক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুর বলেন, বিশ্ব আশেকে রাসূল (সঃ) সম্মেলন সারা পৃথিবীর আশেকে রাসূলদের এক মহামিলন মেলা। যারা রাসূল (সঃ)-কে ভালবাসেন তারাই আশেকে রাসূল। হযরত রাসূল (সঃ)-কে ভালবাসার নামই ঈমান। সূফী সম্রাট দেওয়ানবা...
বাংলা সংগীত বাজারে নতুন অডিও কোম্পানী “টোন ফেয়ার”

বাংলা সংগীত বাজারে নতুন অডিও কোম্পানী “টোন ফেয়ার”

এক্সক্লুসিভ, বিনোদন
বিনোদন ডেস্ক।। বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক রাকিব মোসাব্বির এর নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা "টোন ফেয়ার" অফিসিয়ালি আত্মপ্রকাশ করলো। ২০১৪ সালের শেষের দিকে রাকিব মোসাব্বির এর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান "টোন ফেয়ার" এর পথচলা শুরু হয়। কিন্তু সবকিছু গোছাতে প্রায় ২ বছর সময় লেগে যায় বলে জানান রাকিব। টোন ফেয়ার অডিও প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথম প্রকাশিত অ্যালবাম ছিল রাকিব মোসাব্বিরের একক অ্যালবাম "মন পাখি"। এরপর বিগত ২ বছর ধরে ভারতের কলকাতা ও মুম্বাইয়ের আর্টিস্ট নিয়ে কাজ করার সুবাদে তার অডিও কোম্পানী টোন ফেয়ারের ব্যানারে একাধিক শিল্পীর গান মোবাইল কন্টেইনে মুক্তি পেয়েছে। তবে অফিসিয়ালি এখন থেকে টোন ফেয়ারের ব্যানারে ফুল ট্রেক অ্যালবাম, ইপি অ্যালবাম এবং সিঙ্গেল ট্রেক মুক্তি পাবে বলে জানান রাকিব মোসাব্বির। এ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ভারতে শিল্পী রুপকের সিঙ্গেল ট্রেক "তোর আশাতে" গানটি। গানটির কথা,...
ভৈরব থানায় এস.পি’ র লোক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এস.আই মতিউর রহমান

ভৈরব থানায় এস.পি’ র লোক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এস.আই মতিউর রহমান

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
ভৈরব প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত এস.আই মতিউর রহমানের বিরুদ্ধে সিভিলটিমের নামে মানুষকে আটক করে অর্থ আদায়। মাদক ব্যবসায়ীদের সাথে মাসিক মাসোয়ারা আদায়সহ নানা অভিযোগ উঠে। এ ব্যাপারে বিভিন্ন  জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায়  সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। এ ব্যাপারে গত ৩০ নভেম্বর সিভিলটিমের হোতাসহ ৬ এস.আইয়ের বিরুদ্ধে তদন্ত করতে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম ভৈরব আসেন। এ সময় তিনি জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধ শত সাংবাদিকের সাথে কথা বলেন। সকলে এস.আই মতিউরসহ সিভিলটিমে জড়িতদের শাস্তির দাবি জানান। তিনি মতিউরের নানা অনিয়মের খবর শুনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার আনোয়ার হোসেনের সাথে কথা বলেন। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীসহ সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।খোজ নিয়ে জানাগেছে, ভৈরব থানায় কর্মরত এস.আই মতিউর তিন মাস পূ...