Thursday, June 4

আন্তর্জাতিক

শীর্ষ দুই উৎপাদক দেশে সয়াবিন তেলের দাম কমল ৯ শতাংশ

শীর্ষ দুই উৎপাদক দেশে সয়াবিন তেলের দাম কমল ৯ শতাংশ

আন্তর্জাতিক
খরার প্রভাব কাটিয়ে উঠছে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। দেশ দুটি থেকে সয়াবিন তেলের সরবরাহ যেমন বাড়ছে, তেমনি কমতে শুরু করেছে দামও। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্যমতে, লাতিন আমেরিকায় এপ্রিলের শেষের দিকের তুলনায় মে মাসে সয়াবিন তেলের দাম কমেছে প্রায় নয় শতাংশ। ব্রাজিল-আর্জেন্টিনা থেকে সরবরাহ বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় সয়াবিনের দাম কমেছে বলে জানানো হয়েছে। কয়েক মাস আগে লাতিন আমেরিকার দেশ দুটিতে তীব্র খরার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়, কমে যায় সয়াবিনের সরবরাহ। এসময় বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকে দাম, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। নিউইয়র্ক ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানি বন্ধ হওয়ার দিন গত ২৮ এপ্রিল ব্রাজিল-আর্জেন্টিনায় সয়াবিন তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সেসময় প্রতি টন সয়াবিন তেলের দাম হয়েছিল ১ হাজার ৯০০ মার্কিন ডলারের ওপ...
মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১১

মেক্সিকোতে বার-হোটেলে বন্দুক হামলায় নিহত ১১

আন্তর্জাতিক
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর হোটেল ও বারে বন্দুক হামলায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। একটি হোটেল ও দুটি পৃথক বারে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় সিলায়া শহরে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের সেলায়া শহরে দুটি পৃথক বার ও একটি হোটেলে চালানো ওই হামলায় নিহত ১১ জনের মধ্যে আটজন নারী এবং তিনজন পুরুষ। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সেলায়া শহরের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলার খবর পেয়ে ভ্যালে হারমোসোর আশপাশে পৌঁছানোর পর কর্মকর্তারা নিহতদের মৃতদেহগুলো খুঁজে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা স্থাপনায় আগুন দেওয়ার জন্য ...
ইরানে ১০তলা ভবনধসে নিহত ৪

ইরানে ১০তলা ভবনধসে নিহত ৪

আন্তর্জাতিক
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে ১০তলা একটি ভবনধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২৫ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। খবর আনাদোলুর। স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই ভবনধসের ঘটনা ঘটে। সারকারিভাবে নিহতের সংখ্যা চার বললেও স্থানীয় গণমাধ্যম বলছে মারা গেছেন পাঁচজন। ৮০ জন আহত হয়েছেন বলে বলা হচ্ছে। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র মুজতাবা খালেদি বলেছেন, ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, শহরটির ব্যস্ত এলাকা আমিরি স্ট্রিটে অবস্থিত মেট্রোপোল কমার্শিয়াল নামে ভবনটিকে ওই সময় ১৫০ জনের বেশি লোকজন ছিলেন। তবে এটি কী কারণে ধসে পড়েছে এ বিষয়ে এখনও তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ভালিপওর বলেছেন, স্থানীয় গণমাধ্যম ধারণা করছে— এখনও ভবনটির ধ্বংসস্তূপের নিচে ক...
ইরানে বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ইরানে বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

আন্তর্জাতিক
ইরানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের আনারাক শহরে এ ঘটনা ঘটে। আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে— ইস্পাহান প্রদেশের ২০০ কিলোমিটার পূর্বে একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ইস্পাহান প্রদেশের এক কর্মকর্তা ইরনা নিউজকে বলেন, বিমানটি গোলাবষর্ণ করার অনুশীলন করছিল। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে এটি দুর্ঘটনায় পতিত হয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের নিম্ন নিরাপত্তার রেকর্ড রয়েছে। দেশটিতে প্রায়ই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ইরানের অধিকাংশ বিমান ১৯৭৯ সালের বিপ্লবের আগে কেনা এবং মেরামত যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের একটি এফ-৫ বিমান একটি বিদ্যালয়ে আছড়ে পড়ে। এতে দুই পাইলট ও ঘটনাস্থলের এক ব্যক্তি নিহত হন।...
ইউক্রেনের প্রয়োজন মার্শাল প্ল্যান: দাভোস প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রয়োজন মার্শাল প্ল্যান: দাভোস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনরুত্থানের জন্য মার্শাল প্ল্যান ঘোষণা করা হয়েছিল। ইউক্রেনকে ঘুরে দাঁড়াতে তেমনই পরিকল্পনা নতুন করে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (দাভোস) প্রেসিডেন্ট বর্জ ব্রেন্ডের। রোববার তিনি জানান, যুদ্ধে সম্পূর্ণ বিপর্যস্ত ইউক্রেন। গোটা দেশটিকেই কার্যত নতুন করে গড়ে তুলতে হবে। এই পরিস্থিতিতে একমাত্র উপায় হলো ইউক্রেনের জন্য মার্শিল প্ল্যান বা পরিকল্পনা ঘোষণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে নতুন করে গড়ে তুলতে আমেরিকা প্রথম মার্শাল প্ল্যান ঘোষণা করেছিল। প্রেসিডেন্ট বর্জ ব্রেন্ডের আরও বলেন, ইউক্রেন যুদ্ধ এখনও শেষ হয়নি। অদূর ভবিষ্যতে হবে বলেও মনে হচ্ছে না। কিন্তু আর অপেক্ষা করা উচিত হবে না। যে অঞ্চলগুলো ইউক্রেনের হাতে আছে, রাশিয়ার সেনা যেখান থেকে চলে গেছে, সেখানে সংস্কারের কাজ দ্রুত শুরু করে দেওয়া উচিত। গত জানুয়ারি মাসে এই ব...
বেলজিয়ামে এবার মাঙ্কিপক্সের জন্য ৩ সপ্তাহ কোয়ারেন্টিন

বেলজিয়ামে এবার মাঙ্কিপক্সের জন্য ৩ সপ্তাহ কোয়ারেন্টিন

আন্তর্জাতিক
টানা দুই বছরেরও বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারি এখনও শেষ হয়নি। আর এর মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। এখন পর্যন্ত বিশ্বের ১৫ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। রোববার ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ মোকাবিলায় ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বিধি জারি করেছে বেলজিয়াম। খবর দ্য পলিটিকোর। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা এই ভাইরাসে সংক্রমিত হবে, তাদের তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে অবশ্যই থাকতে হবে। বেলজিয়ামে এ পর্যন্ত চারজনের শরীরে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের প্রত্যেকেই ইউরোপের এই দেশটির বন্দরনগরী অ্যান্টওয়ার্পে আয়োজিত এক উৎসবের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অর্থাৎ আক্রান্ত চারজনই ওই উৎসবে অংশ নিয়েছিলেন। আর তাই সেই উৎসব থেকেই বেলজিয়ামে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সন্দেহ করা হচ্ছে। আক্রান্তদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়ে...
ফিলিপাইনে ফেরি ডুবে ৭ জনের মৃত্যু

ফিলিপাইনে ফেরি ডুবে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক
ফিলিপাইনে একটি ফেরিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে অনেকে লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি। এদের মধ্যে কমপক্ষে ৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ১২০ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা। খবর আরব নিউজের। সোমবার ভোরে ফেরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেরিটিতে ১৩৪ যাত্রী ছিল। কোস্টগার্ডের মুখপাত্র আমান্ডো বালিলো জানান, এখন পর্যন্ত আরও সাতজন নিখোঁজ রয়েছেন। নৌযানটির ধারণক্ষমতা ছিল ১৮৬ জনের।...
আশ্রয় দেওয়াই কাল হলো, স্বামীকে নিয়ে পালালেন ইউক্রেন সুন্দরী

আশ্রয় দেওয়াই কাল হলো, স্বামীকে নিয়ে পালালেন ইউক্রেন সুন্দরী

আন্তর্জাতিক
ভালোই চলছিল ব্রিটিশ সুন্দরী লরনা গারনেটের (২৮) সংসার। মানবিক বিবেচনায় ঘরে আশ্রয় দিয়েছিলেন ইউক্রেনীয় ২২ বছরের সুন্দরী সোফি কারকাদিমকে। আর তাতেই সর্বনাশ হলো লরনার। ডেইলি মেইল জানিয়েছে, ইউক্রেনের ওই আশ্রয়প্রার্থীকে ঘরে রাখার মাত্র ১০ দিনের মাথায় ভেঙে গেছে তার ১০ বছরের সংসার। স্বামী টনি (২৯) গারনেটকে নিয়ে পালিয়েছে ইউক্রেনীয় শরণার্থী সুন্দরী। রুশ আগ্রাসনে দিশেহারা হয়ে ব্রিটেনে প্রবেশ করেছিল হাজার হাজার ইউক্রেনীয়। শরণার্থীদের এ প্রবল চাপ ঠেকাতে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্যক্তি উদ্যোগে ইউক্রেনীয়দের আশ্রয় দিতে ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ১২ মার্চের ওই ঘোষণায় বলা হয়েছিল যারা ন্যূনতম ৬ মাসের জন্য কোনো ইউক্রেনীয়কে ঘরে তুলবেন-তারা সরকারের কাছ থেকে পাবেন ৩৫০ পাউন্ডের অনুদান। ঘোষণার পর মে মাসের প্রথম সপ্তাহে সোফিকে পশ্চিম ইয়র্কশায়ারে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন লরনা। ফেসবুক গ্রুপের এ...
এশিয়ার কোন দেশে হজের খরচ কত?

এশিয়ার কোন দেশে হজের খরচ কত?

আন্তর্জাতিক
করোনা সংক্রমণের কারণে গত দুই বছর হজ করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। গত বছর শুধু আরবের লোকজন হজ করতে পেরেছিলেন। চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এ সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ ট...
দোনবাস ধ্বংস করে দিয়েছে রাশিয়া, পরিণত হয়েছে নরকে: জেলেনস্কি

দোনবাস ধ্বংস করে দিয়েছে রাশিয়া, পরিণত হয়েছে নরকে: জেলেনস্কি

আন্তর্জাতিক
পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ দোনবাস এলাকা রাশিয়ার সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে; নরকে পরিণত হয়েছে এলাকাটি। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্স ও এনডিটিভির। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই ভূখণ্ডটি মূলত একটি শিল্প এলাকা এবং বর্তমানে এই অঞ্চলকে ঘিরেই সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে মস্কো। বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, দখলদাররা দোনবাসে আরও চাপ বৃদ্ধি করেছে। এই অঞ্চলটি ‘নরকে’ পরিণত হয়েছে এবং এটি মোটেই বাড়িয়ে বলা নয়।’ তিনি আরও বলেন, ‘ওডেসা অঞ্চলসহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে। আর দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।’ জেলেনস্কির ভাষায়— এটি যতটা সম্ভব ইউক্রেনীয়দের হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা ও উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা।’ কিয়েভে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থে...