Thursday, June 4

আন্তর্জাতিক

চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন: জেলেনস্কি

চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক
কিয়েভের উত্তরে চেরনিহিভ অঞ্চলের দেসনা গ্রামে বৃহস্পতিবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। খবর সিএনএনের। বেলারুশের সীমান্ত থেকে ৪০ মাইল দূরে অবস্থিত চেরনিহিভ। তিনি বলেন, ওডেসা অঞ্চলে ক্রমাগত হামলা চলছে, মধ্য ইউক্রেনের শহরগুলোতে, দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ বিষয় রাশিয়ার জন্য কোনো সামরিক ব্যাখ্যা থাকতে পারে না। জেলেনস্কি বলেন, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক প্রচেষ্টা। তিনি বলেন, খারকিভ অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের বাহিনী অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, দোনবাসে, দখলদাররা চাপ বাড়ানোর চেষ্টা করছে। এলাকাটি এখন নরক আছে, এটি কোনো অতিরঞ্জিত নয়। সেভেরোদোনেৎস্কের নৃশংস ও একেবারে বুদ্ধিহীন বোমা হামলা চালাচ্ছে। গত...
পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক
আগামী সপ্তাহ থেকে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন এমন তথ্য। ইউক্রেনে যুদ্ধ ও ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞার কারণে বেড়ে গিয়েছিল এই ভেজিটেবল তেলের দাম। কিন্তু ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় স্বস্তি আসতে যাচ্ছে তেলের বাজারে। নিজেদের চাহিদা পূরণে ১৮ এপ্রিল পাম তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্দোনেশিয়া। এ তেল চকলেট থেকে শুরু করে কসমেটিকস তৈরিতেও ব্যবহার করা হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, পাম তেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ১ কোটি ৭০ লাখ মানুষের কথা চিন্তা করে তিনি এ নিষেধাজ্ঞা তুলে দিচ্ছেন। এদিকে কোনোভাবেই যেন পাম তেল ইন্দোনেশিয়ার বাইরে না যায় সেদিকে কড়া নজর দিয়েছিল তারা। এর পরিপ্রেক্ষিতে তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছিল দেশটির নৌ বাহিনী। প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার কারণে ইন্দোনেশ...
তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন

তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন

আন্তর্জাতিক
রাশিয়ার জ্বালানি তেল সহ ধরনের তেলেও ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার এ প্রস্তাবিত তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার তেল ইন্ডাস্ট্রির প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তেল নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপের দেশগুলোর উদ্দেশে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো তেল ও গ্যাসের ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। এসব কিছু মূদ্রাস্ফীতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু নিজেদের ভুল স্বীকার করার বদলে, তারা অন্য কারও দোষ চাপানোর জন্য খুঁজছে। পুতিন জানান, ইউরোপের দেশগুলো স্বীকার করেছে তারা রাশিয়ার জ্বালানি ছাড়া চলতে পারবে না এবং এখনই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে না। এ ব্যাপারে পুতিন বলেন, ইউরোপিয়ানরা এখন মেনে নিয়েছে তারা রাশিয়ার জ্বালানিকে পুরোপুরি বাদ দিতে পারবে না। আর এটি ...
ওমানের জাহাজ উদ্ধার করল ইরান

ওমানের জাহাজ উদ্ধার করল ইরান

আন্তর্জাতিক
গভীর সাগরে আটকে থাকা ওমানের একটি জাহাজ উদ্ধার করেছে ইরানের নৌবাহিনী। বিকল হয়ে পড়া জাহাজের সব ক্রুকে নিরাপদে উদ্ধার করেছেন তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ওমান সাগরের উত্তরাঞ্চলে এবং ইরানের কৌশলগত মাকরান উপকূলের কাছে ওমানের ওই জাহাজটি কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ইরানের নৌবাহিনীর টহলদল বিষয়টি জানতে পেরে ওই এলাকায় গিয়ে জাহাজটি উদ্ধার করে। খবরে বলা হয়, ওমানি জাহাজের প্রপালশন সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেটি বিকল হয়ে পড়ে। ফলে ইরানের নৌবাহিনীর একটি টাগবোট জাহাজটি টেনে মাকরান উপকূলে নিয়ে যায় এবং ইরানের উপকূল রক্ষী বাহিনীর কাছে সমর্পণ করে। গত শুক্রবার এডেন উপসাগর থেকে ইরানের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে জলদস্যুরা। কিন্তু ইরানি নৌবাহিনীর তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এরপর সোমবার ওমান সাগর থেকে ওমানের বিকল জাহাজটি উদ্ধার ক...
লুহানস্কে চলছে ভারি গোলাবর্ষণ, নিহত ১০

লুহানস্কে চলছে ভারি গোলাবর্ষণ, নিহত ১০

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণ-পূর্ব লুহানস্ক অঞ্চলজুড়ে রাশিয়ার গোলাবর্ষণ চলছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন। সোমবার রাতে থেকে এই গোলাবর্ষণ চলছে বলে নিশ্চিত করেছে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই। খবর আলজাজিরার। সেরহি হাইদাই জানিয়েছেন, গোলাগুলিতে সেভেরোডোনেৎস্ক শহরের একটি বড় হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের নদীর পাশে দাঁড়িয়ে আছেন রুশ সেনারা। গত কয়েক দিন ধরে পার হওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, রুশ বাহিনী লুহানস্কে অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও ১০টি শহর, গ্রামের অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ব্যক্তিগত আবাসন, অনেক দোকানের ওপর গোলাবষর্ণ চালাচ্ছে তারা। প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রসান শুরু করে। তিন মাস পার হলেও এই যুদ্ধ অব্যাহত রয়েছে। এ পযর্ন্ত ৬০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছে...
নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক
নিজ ফ্ল্যাট থেকে এক টালিউড অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ অভিনেত্রীর নাম পল্লবী দে। ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এ অভিনেত্রী। এ ছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। রোববার পশ্চিমবঙ্গের গড়ফার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন তার সঙ্গী। এর পর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একে আত্মহত্যাও বলা যাচ্ছে না। কারণ পল্লবীর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। গড়ফা থানা পুলিশ সূত্রে খবর, গত ...
৮৮ বছর বয়সি নিনার জন্যও নিরাপদ নয় ইউক্রেন!

৮৮ বছর বয়সি নিনার জন্যও নিরাপদ নয় ইউক্রেন!

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ আগ্রাসনের তিন মাস চলছে। গোলা, বারুদ, গুলি, বোমা, ক্ষেপনাস্ত্র, ভারি অস্ত্রের ঝঁনঝঁনানি এখন ইউক্রেনবাসীর নিত্যদিনের সঙ্গী। গুলির শব্দে ঘুম ভাঙে, মৃত্যুর শঙ্কা নিয়ে রাতে বিছানায় যেতে হয় সেখানকার মানুষদের। রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেন ছাড়ছে লাখ লাখ মানুষ। যুদ্ধের শুরুর দিকে অনেকেই ভিটেমাটি ছেড়ে চলে গেছেন অন্যত্র। যারা যেতে পারেননি তাদের জন্যও নিরাপদ নয় নিজ দেশের মাটি। দোনবাস, মারিউপোল, দোনেস্কসহ কয়েকটি শহরে হামলা জোরদার করেছে রুশ সেনারা। দ্য গার্ডিয়ানের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, দোনবাস রুশ সেনাদের বেশি হুমকিতে। এখানকার বৃদ্ধ ও অসুস্থ নাগরিকরা দলে দলে পালাচ্ছে। কিয়েভ ও খারকিভে প্রতিরোধের মুখে পড়ে পূর্বাঞ্চলে নজর মস্কোর। প্রথম দফায় যারা বাড়িঘর ছাড়তে পারেনি তারা এখন দেশ ছাড়ছেন। শিশু, বৃদ্ধ, অসুস্থদের জন্যও এলাকাটি নিরাপদ নয়। তাদেরই একজন দোনেস্কের কোস্টিয়ানটিনিভকা...
আজভ যোদ্ধাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে রাশিয়া

আজভ যোদ্ধাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে রাশিয়া

আন্তর্জাতিক
রুশ বাহিনী লাগাতার বিমান হামলা চালিয়ে ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আভজস্টাল স্টিল কারখানায় আাটকে পড়া আজভ রেজিমেন্টের যোদ্ধাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনী। শুক্রবার তার দৈনিক অপারেশনাল নোটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বিষয়টি নিশ্চিত করে আরও বলেন, রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের একাধিক গ্রামে আক্রমণ চালিয়েছে। তারা সেখানে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করেছে। তবে রুশ বাহিনী সফল হয়নি বলেও জানিয়েছেন তিনি। এদিকে, আটকে পড়া আজভ রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার ওই যোদ্ধাদের নিরাপদে ফিরে আসার জন্য ভরসা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ওপর। মারিউপোলের আজভস্টাল প্ল্যান্টে আটকে থাকা আজভ রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার এরদোগানের কাছে একটি আবেগপূর্ণ আবেদন করেন। ওই আবেদনে যোদ্ধাদের পরিবার এরদোগানকে ‘হিরো হয়ে’ ওই যোদ্ধাদের নিরাপদে সরিয়ে আনার...
করাচিতে বোমা বিস্ফোরণ, টার্গেট নিয়ে প্রশ্ন

করাচিতে বোমা বিস্ফোরণ, টার্গেট নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক
পাকিস্তানের ব্যস্ত শহর করাচিতে একটি ডাস্টবিনে বোমা বিস্ফোরণে একজন পথচারী নিহত এবং ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘনবসতিপূর্ণ সদর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য ডনের। করাচির পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান বলেছেন, ডাস্টবিনটির পাশে পার্ক করা একটি মোটরসাইকেলে বোমাটি পাতা ছিল। তবে হামলাটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে, এটি নিশ্চিত নয় পুলিশ। তবে বিস্ফোরণে একটি নৌবাহনীর গাড়িও পুড়ে গেছে। গত মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের গেটে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী একটি মিনিবাস উড়িয়ে দেন। এতে তিন চীনা নাগরিক প্রাণ হারান।...
সাংবাদিক শিরিনের মৃত্যুতে ফিলিস্তিনে শোক, বিচারের দাবিতে বিক্ষোভ

সাংবাদিক শিরিনের মৃত্যুতে ফিলিস্তিনে শোক, বিচারের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক
ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের নিহতের ঘটনায় শোকাহত ফিলিস্তিন। দেশটির পশ্চিমতীরে নিহতের একদিন পর বৃহস্পতিবার রামাল্লায় আনা হয় তার লাশ। বৃহস্পতিবার দুপুরে ফিলিস্তিন রাষ্ট্রপতি ভবনের সামনে জানানো হয় শেষ শ্রদ্ধা। এত অংশ নেন হাজার হাজার ফিলিস্তিনি। শিরিন আবু আকলেহ বুধবার ভোরে জেনিন শহরে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবনের সামনে শিরিন আবু আকলেহকে শেষ শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘আবু আকলেহের মৃত্যুর জন্য ইসরাইল সম্পূর্ণ দায়ী।’ মাহমুদ আব্বাস শিরিন আবু আকলেহ হত্যার বিষয়ে ইসরাইলের সঙ্গে যৌথ তদন্ত প্রত্যাখ্যান করে বলেন, ‘ফিলিস্তিনি কর্মকর্তারা বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন।’ দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ আবু আক...