Thursday, June 4

আন্তর্জাতিক

আসন্ন বৈশ্বিক মন্দার প্রথম শিকার শ্রীলংকা

আসন্ন বৈশ্বিক মন্দার প্রথম শিকার শ্রীলংকা

আন্তর্জাতিক
একটু একটু করে বৈশ্বিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। দেউলিয়া হওয়ার খাতায় নাম উঠেছে বিশ্বের নানা দেশের। পুঁজিবাদ বিশ্বের এই চরম অর্থনৈতিক অস্থিরতার প্রথম শিকার হলো শ্রীলংকা। ‘বৃষ্টির দিনে ছাতা সরিয়ে নেয় ব্যাংক’-লংকার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। বিশ্বব্যাংক, আইএমএফ, আন্তর্জাতিক দাতা সংস্থা কেউই পাশে দাঁড়ায়নি শেষ বেলায়। কারণ সর্বস্বান্ত হতে বসা রাষ্ট্রগুলোর আগাম লাইফ সাপোর্টের কোনো নীতি থাকে না। থাকলে রিজার্ভের শেষ ৫০ মিলিয়ন ডলার আঁকড়ে পড়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি সবার প্রথমে লাইনে দাঁড়াত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই সপ্তাহে কাজ করা শুরু করেছে লংকান কর্মকর্তাদের সঙ্গে। শোনা যাচ্ছে, এর মাধ্যমে কঠোর কিছু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে শ্রীলংকাকে। অর্থনৈতিক সাহায্যও আসবে তার সঙ্গে। কিন্তু লংকাকে নিয়ে শঙ্কায় আছে বিশ্বব্যাংক। শুধু অব্যবস্থাপনা নয়, একটি রাষ্ট্র ধসের পেছনে দায়ী আরও অনেক ক...
রেস্টুরেন্টের পরোটায় মিলল সাপের খোলস!

রেস্টুরেন্টের পরোটায় মিলল সাপের খোলস!

আন্তর্জাতিক
রেস্টুরেন্ট থেকে পরোটা অর্ডার করেছিলেন মা-মেয়ে। ছিলেন খাবারের অপেক্ষায়। কিন্তু রেন্টুরেন্ট থেকে খাবার আসার পর প্যাকেট খুলে পরোটার সঙ্গে সাপের খোলস পেযে তাদের চোখ কপালে ওঠে। ভারতের কেরালার তিরুবন্তপুরমে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার বাসিন্দা প্রিয়া স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে দুইটি পরোটা অর্ডার করেন। বাড়িতে খাবার আসার পর প্রথমে তার মেয়েকে খেতে দেন প্রিয়া। খাওয়া শেষ হলে খেতে বসেন প্রিয়া। পরোটাটি যে কাগজ দিয়ে মোড়ানো ছিল, তা খুলতেই দেখা যায়, সেই কাগজের মধ্যে আধা আঙুল লম্বা সাপের খোলস। সাপের খোলসের কিছু অংশ পরোটায়ও লেগে রয়েছে। এর পরই প্রিয়া পুলিশে অভিযোগ করেন। পুলিশ বিষয়টি খাদ্য সুরক্ষা দপ্তরকে জানায়। খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মকর্তারা পৌরসভার কর্মীদের সঙ্গে ওই রেস্টুরেন্টে যান। সেখানে গিয়ে অপরিচ্...
শাহরুখের বাড়ির সামনে বহুতল ভবনে আগুন

শাহরুখের বাড়ির সামনে বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক
ভারতের মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো মান্নতের অদূরে একটি ২১তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা ওই আগুনে নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৮টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার। শাহরুখের বাংলোর কাছে ওই বহুতলটির ১৪তলায় সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে আগুন দেখতে পাওয়া যায়। এ সময় বহুত ভবনটির ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলবাহিনীর কর্মীরা। পশ্চিম বান্দ্রায় বলিউড তারকার বাংলোর কাছেই ওই বহুতলে আগুন নেভাতে দমকল বাহিনীর আটটি ইউনিটের পাশাপাশি সাতটি বিশাল ট্যাঙ্কারও পৌঁছায়।...
ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো হচ্ছে: পেন্টাগন

ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো হচ্ছে: পেন্টাগন

আন্তর্জাতিক
রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন থেকে পালিয়ে আসা বেসামরিক লোকজনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়া পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া ইউক্রেনীয়দের জোর করে রাশিয়া পাঠানো 'বিবেকবর্জিত' কাজ। তিনি বলেন, এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন ক্যাম্পে ১২ লাখ ইক্রেনীয়কে জোর করে পাঠানো হয়েছে। তাদের এ ধরনের আচরণকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত এপ্রিল থেকে বেসামরিক লোকদের নিরাপদ আশ্রয়ের নামে জোর করে রাশিয়ায় পাঠানো শুরু করেছে রুশ বাহিনী।...
হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

হাসপাতালে সৌদি বাদশাহর কোলনোস্কপি সম্পন্ন

আন্তর্জাতিক
শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। জেদ্দার বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালটিতে প্রাথমিক পর্যবেক্ষণের পর তার কোলনোস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। স্থানীয় সময় রোববার হাসপাতালটিতে সৌদি বাদশাহর এ পরীক্ষা করা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়, কোলনোস্কপির ফল ভালো এসেছে। বাদশাহকে হাসপাতালে কিছু সময় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে কোলনোস্কপির ফল ভালো আসায় সালমানকে অভিনন্দন জানিয়েছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের বার্তায় স...
ভারতের কাশ্মিরের স্কুলে হিজাব নিষিদ্ধ

ভারতের কাশ্মিরের স্কুলে হিজাব নিষিদ্ধ

আন্তর্জাতিক
হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত। জম্মু-কাশ্মিরে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করা হয়েছে একটি স্কুলে। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সে জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা। সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার...
ভাড়া নেই, মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা!

ভাড়া নেই, মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা!

আন্তর্জাতিক
অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে বাইকের পেছনে বসে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক অসহায় বাবা। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে ভারতবর্ষে। অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ১০ বছর বয়সি ওই ছেলের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাইকের পেছনে বসে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন হতভাগ্য বাবা। অভিযোগ উঠেছে, প্রাইভেট অ্যাম্বুলেন্সচালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার রুপি ভাড়া চেয়েছিলেন, যা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। অনেক আকুতি-মিনতি করলেও ওই হতভাগ্য বাবার কথা শোনেনি চালক। কম ভাড়ায় যেতে রাজি হয়নি ওই চালক। এমন বিপদে কেউই ওই অসহায় বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। বাধ্য হয়েই এক পরিচিত ব্যক্তির বাইকে উঠেন ওই বাবা। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে...
পাকিস্তানের আগামী নির্বাচন কবে, জানালেন জারদারি

পাকিস্তানের আগামী নির্বাচন কবে, জানালেন জারদারি

আন্তর্জাতিক
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনিয়র নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে পর্যন্ত বর্তমান সরকারই দেশের ক্ষমতায় থাকবে। বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। খবর জিও নিউজের। আসিফ আলি জারদারি বলেন, বর্তমান সরকার ‘উত্তরাধিকার সূত্রে’ অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জ পেয়েছে। জাতীয় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দেশ নানা সমস্যায় জর্জরিত, জনগণ মূল্যস্ফীতিতে অতিষ্ঠ এবং বিগত সরকার বৈদেশিক সম্পর্ক বিনষ্ট করেছে। পাকিস্তানের সাবেক এ রাষ্ট্রপতি বলেন, এসব সমস্যা সমাধানে বর্তমান সরকারের অনেক কাজ করতে হবে। এ দুর্দশা থেকে দেশকে উদ্ধারে সরকার-জনগণ উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। এদিকে পাকিস্তানের প্রধ...
প্রেসিডেন্ট থাকলে পুতিনকে ‘সেই শব্দ’ উচ্চারণও করতে দিতেন না ট্রাম্প!

প্রেসিডেন্ট থাকলে পুতিনকে ‘সেই শব্দ’ উচ্চারণও করতে দিতেন না ট্রাম্প!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের অনুষ্ঠান ‘পিয়ার্স মরগান আনসেনন্সর্ড’এ কথা বলেন। এই অনুষ্ঠানটিতে ট্রাম্প জানান, যদি তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে তিনি কি করতেন। সোমবার সেই অনুষ্ঠানে ট্রাম্পের দেওয়া বিতর্কিত বক্তব্যটি প্রকাশ করা হয়। এটির উপস্থাপক পিয়ার্স মরগান পুতিনের সঙ্গে থাকা সম্পর্ক নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন তিনি যদি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে কি করতেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে পুতিন যেন আর কখনো ‘এন’ শব্দটি (নিউক্লিয়ার) ব্যবহার না করেন সে ব্যবস্থা নিতেন। ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিউক্লিয়ার অস্ত্রের কথা বলে আসছেন। ট্রাম্প মূলত এটির সমালোচনাই করেছেন। এ ব্যাপারে য...