Thursday, June 4

আন্তর্জাতিক

ইসরাইলকে পরমাণু স্থাপনার ছবি ও ম্যাপ পাঠিয়ে ইরানের হুমকি!

ইসরাইলকে পরমাণু স্থাপনার ছবি ও ম্যাপ পাঠিয়ে ইরানের হুমকি!

আন্তর্জাতিক
ইসরাইলের সব পরমাণু, রাসায়নিক, জীবাণু অস্ত্রের স্থাপনা এবং দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেলআবিবের কাছে পাঠিয়েছে ইরান। তেহরানের এ পদক্ষেপকে ইসরাইলের জন্য বিশেষ হুশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে। খবর তেহরান টাইমসের। ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসনমূলক তৎপরতা চালালে ইসরাইলের এসব স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানো হবে। কয়েকটি ইরানি সূত্রের বরাত দিয়ে আলজাজিরা টেলিভিশন এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইউরোপের একটি দেশের মাধ্যমে ইসরাইলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাপ তেলআবিবের কাছে পাঠিয়েছে তেহরান। এসব ছবির বেশিরভাগই স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয়। এসব ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করার চেয়ে গোয়েন্দা মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে বেশি। ইসরাইল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর...
উত্তেজনার মধ্যে ইউক্রেন যাচ্ছেন দুই মার্কিন মন্ত্রী

উত্তেজনার মধ্যে ইউক্রেন যাচ্ছেন দুই মার্কিন মন্ত্রী

আন্তর্জাতিক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সফররত মার্কিন মন্ত্রীদের সঙ্গে আলোচনায় তিনি ইউক্রেনে ভারি অস্ত্র সরবরাহ নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন। এসব অস্ত্র রাশিয়ান অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জেলেনস্কি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি যুদ্ধবিধ্বস্ত শহর মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয়দের ওপর হামলা করে বা নতুন দখলকৃত ইউক্রেনের মাটিতে আরও বিচ্ছিন্ন প্রজাতন্ত্র তৈরি করতে গণভোট আয়োজন করে তবে কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে না। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে জেলেনস্কি বলেন, তিনি ভেবেছিলেন রাশিয...
দু’একদিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলাওয়াল

দু’একদিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলাওয়াল

আন্তর্জাতিক
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী দু’একদিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। পিপিপি নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গিলজিত বালতিস্তান কামার জামান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। শাহবাজ শরিফের মন্ত্রিসভার শপথের সময় বিলাওয়াল উপস্থিত থাকলেও তিনি শপথ নেননি। কিন্তু তখনই তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব নিশ্চিত করেছিলেন যে, বিলাওয়াল লন্ডন থেকে দেশে ফিরে শপথ নেবেন। লন্ডন সফরে গিয়ে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএলএম-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন পিপিপি চেয়ারম্যান। সেখানে নওয়াজ ও বিলাওয়াল আলোচনার ভিত্তিতে একমত হন যে, পাকিস্তানে সাংবিধানিক গণতন্ত্র সমুন্নত করতে, সংসদের আধিপত্য বজায় রাখতে এবং আইনে শাসন নিশ্চিত করতে তারা একসঙ্গে কাজ করবেন। ওই বৈঠকের পর দুই নেতা যৌথ বিবৃতিতে বলেন, তারা দুজন একসঙ্গে কাজ করে দেশকে...
মার্কিন সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি

মার্কিন সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন। ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওয়েন ব্রুস (৫০) নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর ইয়াহু নিউজের। নিহত ব্যক্তির বাড়ি কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন সেখানেই তিনি মারা যান। তবে কী কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি।...
সেই বান্ধবীকে নিয়ে প্রশ্ন করতেই চলে গেলেন ইমরান খান

সেই বান্ধবীকে নিয়ে প্রশ্ন করতেই চলে গেলেন ইমরান খান

আন্তর্জাতিক
ইমরান খান তার রাজনৈতিক জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর তার স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানকে নিয়ে নানা গুজব ডালপাল মেলেছে। এ নিয়ে কিছুটা বিব্রত পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী। এবার ফারাহ খান বিষয়ে প্রশ্নে সাংবাদিকদের সরাসরি এড়িয়ে গেলেন তিনি। জিও নিউজের খবরে বলা হয়, অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর শনিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন ইমরান খান। ইসলামাবাদের বানিগালা বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে তিনি যখন চলে যাচ্ছিলেন, একজন সাংবাদিক সাবেক এ প্রধানমন্ত্রীকে তার স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেন। ইমরান খানের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে যে প্রচার চালানো হয়েছিল সে বিষয়েও তার মতামত জানতে চান ওই সাংবাদিক। কিন্তু পিটিআই চেয়ারম্যান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এ সময় চলে যান। এসময় উপস্থি...
চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

চড়কাণ্ডের পর হঠাৎ ভারতে উইল স্মিথ

আন্তর্জাতিক
সবাইকে চমকে দিয়ে হঠাৎ ভারতের মুম্বাই বিমানবন্দরে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। শনিবার হঠাৎ এই হলিউড অভিনেতাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখে নিমেষে ছেঁকে ধরেন ভক্তরা। উইল স্মিথও সবার সাথে মিষ্টি হেসে কথা বলেন।খবর এনডিটিভির। গত ২৮ মার্চ অস্কারের মঞ্চে সপাটে চড় মেরেছিলেন কৌতুকাভিনেতা ক্রিস রককে।ওই চড় মারার দায়ে তাকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়।এছাড়া ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। আর এরপরই হঠাৎ ভারতে হাজির হলেন এই অভিনেতা। তবে মুম্বাই বিমানবন্দরে দেখা দেওয়া উইল স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, স্মিথের পক্ষ থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে আধ্যাত্মিক কাজে তার এই সফর হতে পারে। আধ্যাত্মিক নেতা ও ইশা ফাউন্ডেশনের সাধগুরুর ...
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

আন্তর্জাতিক
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শনিবার দেশটির রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে।দেশটির সরকারি কর্মকর্তা এবং বেসরকারি একটি সংস্থার বরাত দিয়ে খবর রযটার্সের। রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বরাত দিয়ে রয়টার্স জানায়, ‌প্রদেশের একটি অবৈধ তেল শোধনাগার স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে।এছাড়া অবৈধভাব...
দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দুদিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুদিনের ভারত সফরে রয়েছেন। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার সকালে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। পরে বিমানবন্দরেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে গুজরাটের ঐতিহ্যবাহী নাচ ও সংগীত পরিবেশন করা হয়। টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রমে যান। গান্ধীর জন্মভূমিতে পা রেখেই ভারতের জাতির পিতার প্রতি নিজের শ্রদ্ধার কথা ব্যক্ত করেন বরিস। তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে চরকা কাটেন। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত বরিস জনসন ভিজিটরস ডায়েরিতে লেখেন, ‘এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভা...
মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে অঙ্গীকার করলেন শাহবাজ

মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে অঙ্গীকার করলেন শাহবাজ

আন্তর্জাতিক
ফেডারেল মন্ত্রিসভা দেশে বেকারত্ব ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করবে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর জিও নিউজের। এর আগে মঙ্গলবার পাকিস্তানে ৩৭ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর পর বুধবার তাদের সঙ্গে বৈঠকে বসেছেন শাহবাজ শরিফ। সেখানে মন্ত্রীরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি এবং আইনশৃঙ্খলা নিয়ে বিবৃতি দেন। বৈঠক শেষে ইমরান খানের সরকারকে গদি থেকে সরানোর জন্য মন্ত্রীদের স্বাগত জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভার সদ্যসরা দক্ষ, তারা অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি আপনাদের (মন্ত্রিপরিষদের সদস্যদের) এই দায়িত্ব দেওয়ার জন্য (জোট দলকে) নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। শাহবাজ জানান, আমাদের দারিদ্র্য, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে হবে কারণ আগ...
লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ

লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক
ফ্রান্সে বুধবার দুই প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেনের মধ্যে টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়। এসময় বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ম্যারিন লা পেন ক্ষমতায় এলে ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন তিনি।খবর আল আরাবিয়ার। কারণ, কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট প্রার্থী কথা দিয়েছেন- নির্বাচনে জিতেই মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করবেন। আর এটা করতে গেলেই দেশজুড়ে একটা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হবে।যা ফ্রান্সকে একটা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে পারে। উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেন প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ও শেষ ধাপের নির্বাচনে লড়বেন। এর আগে গত ১০ এপ্রিল প্রেসিডেন্ট পদে প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন।এদের মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং ম্যারিন লা পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ...