Wednesday, June 3

আন্তর্জাতিক

ইউক্রেনে ১০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনে ১০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক
ইউক্রেনে আরও ১০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আলাদা বিবৃতিতে এ কথা জানায়। খবর আল-আরাবিয়ার। মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়তি এই ১০ কোটি ডলারের অস্ত্রের মধ্যে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটানোর জন্য আরও ১০ কোটি ডলার মূল্যের বাড়তি নিরাপত্তা সহযোগিতা পাঠানোর বিষয়টি আমি অনুমোদন করেছি। কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন সরকার ইউক্রেনকে এই অস্ত্র দিতে যাচ্ছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনে মোট ছয়বার অস্ত্রের চালান পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজেই এই তথ্য জানান। এদিকে পেন্টাগনের মুখপাত্র জানান কিরবি গতকাল জানিয়েছেন, ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী জাভেল...
রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে জবাব দিতে পূর্ব ইউরোপে সেনাঘাঁটি করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক
ইউক্রেনের কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। কিন্তু পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করার সময় মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলে বলেছেন, আপাতত ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্তত এক বছর এই যুদ্ধ চলবে। তিনি বলেন, যে সব দেশ ইউক্রেনের পাশে আছে, তাদের এই লড়াইয়ে আরও দীর্ঘদিন যুক্ত থাকতে হবে। এর পরেই পূর্ব ইউরোপে স্থায়ী সেনাঘাঁটি তৈরির পক্ষে প্রস্তাব করেন মিলে। তিনি বলেন, সেখানে স্থায়ী সেনাঘাঁটি তৈরি করে রোটেশনের মাধ্যমে সৈন্যদের মোতায়েন করা হবে। কারণ ওই অঞ্চল এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র পূর্ব ইউরোপের সেনাঘাঁটিই রাশিয়ার আগ্রাসনের জবাব দিতে পারবে। মিলে আরও বলেন, পোল্যান্ড, রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রগুলো মার্কিন বেস বানানোর আদর্শ জায়গা। ওই রাষ্ট্রগুল...
অতীতের ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে: ইমরান খান

অতীতের ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে: ইমরান খান

আন্তর্জাতিক
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ক্ষমতায় থাকাকালে তার দল পিটিআই কিছু ভুল করেছে। অতীতের এসব ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। মঙ্গলবার লাহোরে দলীয় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর ডনের। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে দলের ‘আদর্শিক’ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পাকিস্তানের সম্প্রতি সংকটের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, বিদেশিদের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে। তিনি বলেন, পিটিআই ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেছে। সেখানে দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে— পার্লামেন্টে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও তাদের কারাগারে পাঠানো উচিত। ইমরান খানের ভাষায়, ‘আজ যদি আমরা এ বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে না দাঁড়াই তা হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’...
ইমরান খানের অভিযোগের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

ইমরান খানের অভিযোগের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনে লু বলেছিলেন, ‘অনাস্থা ভোটে ইমরান টিকে গেলেও পাকিস্তান বিপদে পড়বে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না।’ ভারত সফরে থাকা মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুকে ইমরানের এ অভিযোয়ে বিষয়ে প্রশ্ন করেছিল হিন্দুস্তান টাইমস। তার উত্তরে লু বলেছেন, ‘আমরা পাকিস্তানের দিকে নজর রাখছি। আমরা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।’ এর সম্পূরক প্রশ্ন হিসেবে লুর কাছে আবার ও পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটাই সব, এ প্রশ্নের জবাবে আপনাকে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ বিষয়ে মার্কিন পররাষ...
আন্তর্জাতিক
বিশ্বের ৯৯ শতাংশ মানুষ মারাত্মকভাবে দূষিত বায়ুতে শ্বাস নেয় বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সোমবার জানিয়েছে। প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যুর পেছনে এই বাতাসের খারাপ মানকে দায়ী করেছে সংস্থাটি। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নতুন তথ্যে দেখা গেছে, বিশ্বের প্রতিটি কোণ বায়ু দূষণের সঙ্গে মোকাবিলা করছে। তবে দরিদ্র দেশগুলোতে আরও প্রকট। সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ এখন এমন বাতাসে শ্বাস নিচ্ছেন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মানকে ছাড়িয়ে গেছে। চার বছর আগের এক প্রতিবেদনে ডাব্লিউএইচও জানিয়েছিল, বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষ বায়ু দূষণের শিকার। এতে বর্তমানে এই সংখ্যা মাত্রা ছাড়িয়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ডাব্লিউএইচও আরও জানায়, বায়...
ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর

ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর

আন্তর্জাতিক
ইউক্রেনের বুচা শহরে একটি গির্জার নিচে ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবরের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে এই চিত্র প্রকাশ পেয়েছে। এই শহর থেকে সম্প্রতি রুশ বাহিনী নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে। খবর রয়টার্সের। রয়টার্সের সাংবাদিক শনিবার কিয়েভ থেকে ৩৭ মাইল দূরের বুচা শহর ঘুরে দেখেছেন। সেখানে তিনি বুচার সড়কগুলোতে মরদেহ পড়ে থাকতে দেখেন। একটি গির্জায় গণকরব উন্মুক্ত করে রাখা আছে। সেখানে মৃত মানুষগুলোর হাত-পা বেরিয়ে আছে। রাশিয়া অব শ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এটি ইউক্রেনের এক ধরনের উসকানি বলে দাবি করেছে তারা। বুচার মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। অনেককে গণকবর দেওয়া হচ্ছে। বুচার মেয়র আরও বলেন, এসব মানুষকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে।’ তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়...
মারিওপোলে প্রচণ্ড যুদ্ধ ও বিমান হামলা চলছে: যুক্তরাজ্য

মারিওপোলে প্রচণ্ড যুদ্ধ ও বিমান হামলা চলছে: যুক্তরাজ্য

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ শহর মারিওপোল, যা আক্রমণের সময় তীব্র রুশ বোমা হামলার কেন্দ্র ছিল। এখনও রুশ বাহিনী বিমান হামলার কেন্দ্রস্থলে পরিণত করেছে শহরটি বলে জানিয়েছে যুক্তরাজ্য। রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোলে চলমান এ লড়ায়ে রুশ বাহিনী শহর দখলের চেষ্টা করার পাশাপাশি নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিওপোল রাশিয়ান আক্রমণের মূল কারণ, এটি রাশিয়া থেকে ক্রিমিয়ার দখলকৃত অঞ্চলে একটি স্থল করিডর হিসেবে সুরক্ষিত করবে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। আজ যুদ্ধের ৪০তম দিন।...
সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে। রোববার করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল এই দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩০৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৭ হাজার ২৩৫ জন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার পর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৪ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭০৮ জনে। রোববার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁ...
হিটলারের মতো একই ভুল করছেন পুতিন!

হিটলারের মতো একই ভুল করছেন পুতিন!

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ অভিযানের নায্যতা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির কাছে সোভিয়েত ইউনিয়নের মহাকাব্যিক পরাজয়ের কথা তুলে ধরেন। বার্লিনে নিজের বাঙ্কারে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছিলেন অ্যাডলফ হিটলার। ইউক্রেনের যুদ্ধের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও একই পরিণতি হতে চলেছে কী না সেই প্রশ্ন উঠছে। ইউক্রেনে পুতিন হিটলারের করা ভুলগুলো পুনরাবৃত্তি করছে কী না, তা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল। রুশ সেনারাই ঘিরে ফেলেছে হিটলারের গোপন ডেরা। শত্রুর হাতে তার ধরা পড়া প্রায় নিশ্চিত। সেই অপমানের হাত থেকে রেহাই পেতে আত্মহত্যা করেছিলেন হিটলার। সেই ঘটনার পর পেরিয়ে গেছে বহু বছর। ২০২২ সালের এপ্রিলে রাশিয়ার ইউক্রেন হামলার দ্বিতীয় মাসে পা রেখেছে। তবে এতো বছর পর এই সময়ে এসে পুত...

কাশ্মীরে গাড়ি খাদে পড়ে নিহত ৯

আন্তর্জাতিক
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে একটি মাইক্রোবাস খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাশ্মীরের পুঞ্চ জেলার তারারাওয়ালি বাফলিয়াজের দুর্গম এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন। গাড়িচালকসহ আহতদের অবস্থা আশঙ্কাজনক।...