Thursday, June 4

আন্তর্জাতিক

নিজেদের উড়োজাহাজ ভূপাতিত করেছে রুশ সেনারা

নিজেদের উড়োজাহাজ ভূপাতিত করেছে রুশ সেনারা

আন্তর্জাতিক
‘দুর্ঘটনাক্রমে’ নিজেদের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। কখনও কখনও তারা আদেশ মানতে চাচ্ছে না বলে দাবি করেছে ব্রিটিশ সাইবার-গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার ব্রিটিশ সাইবার-গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা এসব কথা বলেন। খবর বিবিসির। তিনি বলেন, একটি ব্যাপার স্পষ্ট যে, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ‘ব্যাপক ভুল ধারণা’ করেছিলেন। তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বাস্তব সক্ষমতার চেয়ে ‘অতিরিক্ত’ ধারণা করেছিলেন। স্যার জেরেমি ফ্লেমিং বলেন, ‘রুশ সেনাদের অস্ত্র ও মনোবলে ঘাটতি দেখা দিয়েছে। আমরা দেখেছি—তারা আদেশ পালন করতে অস্বীকার করছে; নিজস্ব সরঞ্জাম নষ্ট করছে, এমনকি তারা দুর্ঘটনাক্রমে নিজেদের উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করেছে।’ এর আগে চলতি সপ্তাহে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছিলেন, পুতিন...
১৭৩০০ রুশ সেনা নিহত: ইউক্রেন

১৭৩০০ রুশ সেনা নিহত: ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের প্রতিরোধের মুখে দেশটিতে ১৭ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে রাশিয়ার ৬০৫ টি ট্যাংক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনা বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ইয়েনি শাফাক ও হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর ১৩১ টি বিমান, ১৭২৩টি সেনাসদস্যবাহী গাড়ি, ৫৪ টি এন্টি এয়ারক্রাফট অস্ত্র খোয়াতে হয়েছে। ইউক্রেনের সেনবাহিনী বুধবার দাবি করেছে, রুশ বাহিনীর ৭৫ টি জ্বালানি ট্যাংকার, সাতটি নৌকা, ৮১ টি যান ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার ৩০৫ টি গোলা, ৯৬ টি রকেট লঞ্চার ব্যবস্থা, ৫৪ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক ম...
মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন, সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে। এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছেন রুশ সেনারা। এ যুদ্ধে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ থেকে পালিয়েছে। ইউক্রে...
কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের। জাতিসংঘ ও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুজন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়...
৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের ৪ দেশ

৪৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের ৪ দেশ

আন্তর্জাতিক
ইউক্রেনে আগ্রাসনের জেরে ইউরোপীয় ইউনিয়নের চার দেশ রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হচ্ছে— আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক। দেশগুলো মোট ৪৩ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্রাসেলসে রাশিয়ার দূতাবাস ও এন্টওয়ার্পে কনস্যুলেটের ২১ কর্মীকে বেলজিয়াম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোপনে সক্রিয়’ গোয়েন্দা কর্মকর্তা সন্দেহে ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে নিরাপত্তা সংক...
মারিওপোলে রুশ হামলায় ৫ হাজার মানুষের প্রাণহানি

মারিওপোলে রুশ হামলায় ৫ হাজার মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর মারিওপোলে রাশিয়ার বাহিনীর হামলায় নিহত বেড়ে পাঁচ হাজারে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। শহরটির মেয়রের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র। খবর রয়টার্স, ফার্স্ট পোস্ট ও দ্য মিররের। প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মেয়রের তথ্যানুযায়ী, ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত মারিওপোল শহরে প্রায় ৫ হাজার বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১০ জন শিশুও রয়েছে। মেয়র অফিসের মুখপাত্র বলেন, রুশ হামলায় মারিওপোলের ৯০ ভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৪০ ভাগ বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিওপোলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল, স্থল ও বিমান পথ থেকে হামলায় বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় সাড়ে চার লাখ লোক এখন ময়লার স্তুপে বসবাস করছেন। প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা ব...
‘ইউক্রেনকে দুই ভাগ করতে চায় রাশিয়া’

‘ইউক্রেনকে দুই ভাগ করতে চায় রাশিয়া’

আন্তর্জাতিক
পুরো ইউক্রেন দখলে ব্যর্থ হওয়ার পর ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে একটি মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ রোববার এ কথা বলেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় কিরিলো বুদানভ এক বিবৃতিতে বলেন, রাশিয়া ‘ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়া বানাতে’ চাইছে। ইউক্রেন শীগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে বলেও জানান তিনি। এদিকে, শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন। ওয়ারশর রয়্যাল কাসলে দেওয়া ভাষণে বাইডেন সোভিয়েত লৌহ যবনিকার অধীনে পোল্যান্ডের চার দশকের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর জরুরি ভিত্তিতে এ...
সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক
সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িষার বালেশ্বর উপকূলে রোববার এই মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয় বলে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে ডিআরডিও টুইটারে জানায়, এমআরএসএএম-আর্মি মিসাইল সিস্টেমের ফ্লাইটটি ওড়িষার আইটিআর বালেশ্বরে পরীক্ষা করা হয়েছে। প্রায় সাড়ে দশ ঘণ্টার পরীক্ষায় আকাশসীমায় থাকা উচ্চগতির লক্ষ্যকে বাধা দিতে সক্ষম। এ দিনের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সরাসরি আঘাতে লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বহু দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত করেছে বলেও জানিয়েছে ডিআরডিও।...
‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না : বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না : বাইডেন

আন্তর্জাতিক
ওয়ারশ, ২৭ মার্চ, ২০২২ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনে মাসব্যাপী যুদ্ধের জন্য ভøাদিমির পুতিনের নিন্দা করেছেন। তিনি এই রুশ নেতাকে “একজন কসাই” হিসেবে উল্লেখ করে বলেছেন, “তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।” ন্যাটো এবং ইইউ মিত্রদের সঙ্গে আলোচনা এবং পোল্যান্ডে ইউক্রেনীয় মন্ত্রীদের সাথে দেখা করার পর ওয়ারশ’র রয়্যাল ক্যাসেল থেকে এক আবেগপূর্ণ বক্তৃতায় বাইডেন রাশিয়াকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, “ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার কথা ভাববেন না।” বাইডেনের নজিরবিহীন বক্তব্যের পরপরই হোয়াইট হাউস বাইডেনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছে, মার্কিন নেতা রাশিয়ায় “শাসন পরিবর্তন” চাইছেন না , তবে এই অঞ্চলে প্রতিবেশীদের উপর পুতিনের প্রভাবের ব্যাপারে ক্রেমলিন যে তার অসন্তোষ স্পষ্ট করেছে তাই তুলে ধরা হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য “সুয...

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার আশ্বাস দিল বাইডেন

আন্তর্জাতিক
ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের স্থানীয় সময় শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বাইডেনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ আমাদের এত বেশি সহযোগিতা করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেনীয় মনোবল এবং পশ্চিমাদের অস্ত্র, বিশেষ করে বেশির ভাগ মার্কিন অস্ত্র যুদ্ধক্ষেত্রে আমাদের সাফল্যের উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী এ সামরিক সহায়তার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, ‘কীভাবে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত হবে, সে ব্যাপারে আজ আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত প্রতিশ্রুতি পেয়েছি।’ এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অ...