Thursday, June 4

আন্তর্জাতিক

এযাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

এযাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক
  পাঁচ বছর পর পর আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের প্রশাসন দাবি করছে, এটি এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার নির্দেশনা দেন। তাদের দাবি এই অস্ত্র পারমাণবিক হামলা মোকাবিলা করতে সক্ষম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। দেশটি ২০১৭ সালের পর প্রথমবার নিষিদ্ধ আইসিএমবি’র পরীক্ষা চালালো। আইসিএমবি মূলত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এর পরীক্ষা উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এই ধরনের পরীক্ষার জন্য তা...
নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়ল রাশিয়া, কেন এ বোমা নিষিদ্ধ?

নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়ল রাশিয়া, কেন এ বোমা নিষিদ্ধ?

আন্তর্জাতিক
ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করেছেন, অবরুদ্ধ ক্রামাটোর্স্ক শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়েছে রাশিয়া। ১৯৭৭ সালের জেনেভা কনভেশনে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়। যুদ্ধক্ষেত্রে এ ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ কেন? কারণ এটি অন্য সাধারণ বোমার চেয়ে মারাত্মক এ বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। পুলিশ প্রধান ওলেকসি বিলোচিতস্কিও ফসফরাস বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রাশিয়ানদের তীব্র সমালোচনা করে বলেছেন, ফসফরাস যেভাবে পোড়ে তোমরাও ফসফরাসের মতো পুড়বে। ইউক্রেনের কর্মকর্তারা বার বার বলে আসছেন, রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করে আসছে। তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখান করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র হুশিয়ারি দিয়েছে, বিভিন্ন নিষিদ্ধ বোমার ব্যবহারের পর এবার রাশিয়া ইউক্রেনে ক্যামিকেল বোমার ব্যবহার করতে...
সুইডেনে স্কুলে ছুরি হামলায় ২ নারী নিহত

সুইডেনে স্কুলে ছুরি হামলায় ২ নারী নিহত

আন্তর্জাতিক
সুইডেনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে ১৮ বছর বয়সি এক ছাত্র দুই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী ওই ছাত্রকে গ্রেফতার করেছে। খবর আরব নিউজের। নিহত দুই নারী ওই স্কুলেই চাকরি করতেন। তারা দুজনই পঞ্চাশোর্ধ্ব। দেশটির তৃতীয় বৃহত্তম শহর মালমোতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, এটা কোনো সন্ত্রাসী গ্রুপের পরিকল্পিত হামলা নয়। আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।...
আপনি খেলায় হেরে গেছেন: ইমরান খানকে মরিয়ম নওয়াজ

আপনি খেলায় হেরে গেছেন: ইমরান খানকে মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের খেলা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর এই মন্তব্য করেন মরিয়ম। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে এ মন্তব্য করেন তিনি। মরিয়ম নওয়াজ বলেন, মুদ্রাস্ম্ফীতি ও সুশাসনের অভাবে আপনার (ইমরান) নির্বাচনি সম্ভাবনা শেষ। আপনি খেলায় হেরে গেছেন; আসন্ন নির্বাচনেও। আপনার ভাষণ শুনেছি আমি, সে শব্দ পরাজিত মানুষের। খবর দ্য ডনের বিরোধীদের গালমন্দ করায় প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিরোধী দলীয় এ নেতা বলেন, প্রতিটি দলই এমন কিছু কার্যক্রমের মধ্য দিয়ে যায়, তবে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, তা কোনো দলের কোনো নেতা ব্যবহার করেননি। বিরোধীদের উপহাস করেছেন আপনি। এ সময় ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে পদত্যাগের আহ্বান জানান এই বিরোধী নেতা। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তা...
ব্রিটেনে পরকীয়ার অপবাদ দিয়ে মুসলিম নারীকে খুন

ব্রিটেনে পরকীয়ার অপবাদ দিয়ে মুসলিম নারীকে খুন

আন্তর্জাতিক
ব্রিটেনে জোবাইদা নামে এক মুসলিম নারীর হত্যা মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো কাহিনি। নিহত ওই নারীর মোবাইল চুরি করে সেই ফোন থেকে তার স্বামী নিজাম স্ত্রীর মিথ্যা পরকীয়ার কথা জানিয়ে নিজের মোবাইলে একটি মেসেজ পাঠায়। তাতে লেখা ছিল— আমার সঙ্গে আর যোগাযোগ রেখো না, আমার একটি বয়ফেন্ড আছে এবং তার সঙ্গে দ্রুত আমি এই এলাকা থেকে পালিয়ে যাচ্ছি। আমার জীবন থেকে তুমি চলে যাও, তোমাকে আর আমার প্রয়োজন নেই। ২০২০ সালে ব্রিটেনের ব্রোমসগ্রোভ শহরে পিজার দোকানদার নিজাম সালাঙ্গি (৪৪) তার স্ত্রী জোবাইদাকে খুন করেন। খবর আরব নিউজের। পুলিশের হাতে আটক হওয়ার আগেই তিনি জোবাইদার মোবাইল থেকে ওই কাল্পনিক কাহিনি সাজিয়ে মেসেজটি পাঠান, যা পরে আদালতে জিজ্ঞাসাবাদে ধরা পড়ে। পরিকল্পিত ওই হত্যাকাণ্ডের সঙ্গে নিজামের দুই ভাই মোহাম্মদ ইয়াসিন (৩৩) ও রামিমকেও (৩১) এ হত্যা মামলায় আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর এল...
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭১ জনের

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭১ জনের

আন্তর্জাতিক
বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। হঠাৎ করে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তারে নতুন করে লকডাউনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বেশ কিছু দেশে করোনা সংক্রমণ আবার নতুন করে মাথাচাড়া দিলেও প্রতিবেশী দেশ ভারতে আরও কমেছে কোভিড সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৭৫ জন। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল চার কোটি ৩০ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা হলো ৫ লাখ ১৬ হাজার ৩৫২ জন। এখন ভারতে কোভিডে মৃত্যু হার ১.২০ শতাংশ। তবে করোনা থেকে সুস্থ হওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে, তা যথেষ্ট আশাব্যঞ্জক। এখন ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৩ শতাংশ। পাশাপাশি, দৈনিক সংক্রমণের হার এখন ০.৫৬ শতাংশ এবং সাপ্তাহিক আক্রান্তের হার ০.৪১ শতাংশ। ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭০ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৫ ...
ইউক্রেনে ৬ সাংবাদিক নিহত, আহত ৮

ইউক্রেনে ৬ সাংবাদিক নিহত, আহত ৮

আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার হামলায় ছয় সাংবাদিক নিহত হয়েছেন। এ সময়ে আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। পিইসি এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ঘটনায় সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। কেউ রকেট হামলায় কেউবা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন কিয়েভের কাছের শহর ইরপিনে যুদ্ধের সংবাদ সংগ্রহের সময়। পিইসির তথ্যমতে, দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনী দুই সাংবাদিককে অপহরণ করেছে। উল্লেখ্য, গত ১৬ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেভস্কি ও সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এর আগে গত ১৩ মার্চ কিয়েভের কাছের শহর ইরপিনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন।...
এরদোগানকে ফোনে কি বলেছিলেন পুতিন, জানাল তুরস্ক

এরদোগানকে ফোনে কি বলেছিলেন পুতিন, জানাল তুরস্ক

আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয় এরদোগান পুতিনকে অনুরোধ করেছেন ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য। দুই নেতার মধ্যে হওয়া আলোচনায় পুতিন কি বলেছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইব্রাহিম কালিন। শনিবার এ ব্যাপারে মুখপাত্র ইব্রাহিম কালিন গণমাধ্যম হুরিয়েতকে একটি সাক্ষাতকারে জানান, এরদোগান পুতিনকে বলেছেন আগে তাদের দাবি মানতে হবে। এরপর তিনি যুদ্ধবিরতির বিষয়ে ভাববেন। ইব্রাহিম কালিন আরও জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পুতিনকে অনুরোধ করেছেন এরদোগান। এ প্রস্তাবের ক্ষেত্রেও পুতিন বলেছেন আগে রাশিয়ার দাবি মানতে হবে। পুতিন কি কি শর্ত দিয়েছেন সে ব্যাপারেও জানিয়েছে ইব্রাহিম কালিন। তিনি ...
যে শর্তে মেয়েদের স্কুল খুলে দিচ্ছে তালেবান

যে শর্তে মেয়েদের স্কুল খুলে দিচ্ছে তালেবান

আন্তর্জাতিক
তালেবানের অধীনে থাকা আফগানিস্তানে মেয়েদের শিক্ষার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল। তবে সেই অনিশ্চয়তা এবার কেটেছে। দেশটিতে আগামী সপ্তাহ থেকে খুলছে সব হাইস্কুল। আর এবার সেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেতে পারবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে তাদের। খবর রয়টার্সের। বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান বলেছেন, মেয়েদের পড়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকছে। তারা ছেলেদের সঙ্গে পড়তে পারবে না। তাদের আলাদাভাবে পড়ানো হবে। নারী শিক্ষিকারা তাদের পড়াবেন। যদিও দেশটির গ্রামের দিকে শিক্ষিকার অভাব রয়েছে। সেখানে বয়স্ক পুরুষ শিক্ষকরা পড়াবেন বলে রায়ান জানিয়েছেন। তিনি আরও বলেন, এ বছর কোনো স্কুল আর বন্ধ থাকবে না। যদি কোনো স্কুল বন্ধ থাকে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে সেটা খুলে দেবে। তালেবান শাসনাধীন আফগানিস্তানকে বিশ্বের অধিকাংশ দেশই স্ব...
কিয়েভে আগুন নেভানোর সময় ফের রাশিয়ার হামলা, নিহত ২

কিয়েভে আগুন নেভানোর সময় ফের রাশিয়ার হামলা, নিহত ২

আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় সৃষ্ট আগুন নেভানোর সময় আবারও আক্রমণ হয়েছে। রুশ বাহিনীর এ হামলায় ইউক্রেনে দমকলকর্মীসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খারকিভ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ শুরু করলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ওই দমকলকর্মী নিহত হন। অবশ্য প্রাণ হারানো ওই কর্মীর নাম প্রকাশ করা হয়নি। অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় পূর্ব ইউরোপের এই দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, অগ্নিনির্বাপনের সময় শত্রুরা আবারও হামলা করেছে। এতে দু’জন দমকলকর্মী মারাত্মক আহত হয়েছেন। পরে একজন হাসপাতালে মারা...