Thursday, June 4

আন্তর্জাতিক

‘দারিদ্র্যের কবলে পড়তে পারে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ’

‘দারিদ্র্যের কবলে পড়তে পারে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ’

আন্তর্জাতিক
ইউক্রেনে আগামী বছর পর্যন্ত যদি যুদ্ধ চলে তাহলে দেশটির প্রতি ১০ জন নাগরিকের মধ্যে প্রায় ৯ জনই দারিদ্রের কবলে পড়বে। বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ আশঙ্কার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ইউএনডিপির প্রশাসক আসি স্তাইনের জানান, ভেঙে পড়া অর্থনীতির সবচেয়ে বাজে পরিস্থিতি এড়াতে তার সংস্থা ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করছে। ইউক্রেনীয় পরিবারগুলোকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার কিনতে অর্থ সহায়তা এবং মৌলিক পরিষেবাগুলো নিশ্চিত করে তাদের দেশ ছেড়ে পালানো থেকে বিরত রাখাই তাদের লক্ষ্য। তিনি বলেন, সংঘাত যদি দীর্ঘ হয়, তাহলে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখবো আমরা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্তাইনের বলেন, স্পষ্টতই এই দৃশ্যকল্পের চরম সমাপ্তি হল সামগ্রিকভাবে অর্থনীতির বড় পতন। এটি শেষ পর্যন্ত ৯০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে বা সেখানে ...
রাশিয়ার ৩ সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

রাশিয়ার ৩ সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। মঙ্গলবার প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে এমন তথ্য উঠে এসেছে। খবর সিএনএনের। স্যাটেলাইট ইমেজে বিমানবন্দর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। ইমেজের একটি জুম-ইন অংশে হেলিকপ্টারগুলোকে জ্বলতে দেখা যায়। সিএনএনের প্রতিবেদনে এ ঘটনাকে চলমান যুদ্ধে রুশ কপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। খেরসন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় থাকা রাশিয়ার সামরিক যানগুলোও এদিন আক্রান্ত হয়েছে। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এফআইআরএমএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটের দিকে বিমানবন্দর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।...
ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

আন্তর্জাতিক
ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর সামরিক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার পূর্ব ইউরোপের এ দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। রিভনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল জানিয়েছেন, হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল গ্রামে হওয়া এ হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে। এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, হামলার পর এক সংবাদ ব্রিফিংয়ে কোভাল বলেন, স্থানীয় সময় সোমবার সকালে ভবনটিতে দুটি রকেট আঘাত হানে। এ ছাড়া তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে ধ্বংসস্তূপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেন ব্যবহার করতে এবং হতাহতদের জন্য স্ট্রেচার বহন করতে দেখা যায়। পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্ব...
কিয়েভে ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

কিয়েভে ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

আন্তর্জাতিক
ইউক্রেনের রাজধানীতে ভোরে বেশ কয়েকটি ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সেখানে থাকা সাংবাদিকরা। মঙ্গলবার সংবাদমাধ্যম কিইভ ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদন অনুযায়ী একটি স্থানীয় সংবাদদাতা বলছে, মঙ্গলবার ভোরে শহরে ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অবস্থান করা এক বিদেশি সাংবাদিক বলেন, তিনি কেন্দ্রীয় কিয়েভে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনে জেগে উঠেছেন। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ২০তম দিন।...
ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে বিচ্ছিন্ন করছে রাশিয়া

ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে বিচ্ছিন্ন করছে রাশিয়া

আন্তর্জাতিক
রুশ নৌবাহিনী কৃষ্ণসাগরে অবরোধ সৃষ্টি করে ইউক্রেনকে আন্তর্জাতিক নৌপথ থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে— রুশ নৌবাহিনী ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে অবরোধ সৃষ্টি করেছে। রাশিয়া সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এ ছাড়া কৃষ্ণসাগরের সঙ্গে সংযুক্ত আরব সাগরে রাশিয়া ইতোমধ্যে উভয়চর যান মোতায়েন করেছে। আগামী দিনগুলোয় সেখান থেকেও অভিযান চালানো হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনে...
‘ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র’ আঘাত হানল মার্কিন কনস্যুলেটে

‘ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র’ আঘাত হানল মার্কিন কনস্যুলেটে

আন্তর্জাতিক
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলে আঘাত এনেছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় রোববার সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনস্যুলেটেও আঘাত হানে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে। তাই সেগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে দাবি করা হয়েছে। কুর্দি নিরাপত্তা বাহিনী জানায়, রোববার ‘বারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ কুর্দিস্তানের রাজধানী আরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আঘাত হানে। কুর্দিস্তান কাউন্টার টেররিজম ইউনিট এক বিবৃতিতে জানায়, ‘ইরাক ও কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল।ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে আসছিল। হামলার জেরে মার্কিন কনস্যুলেটের ক্ষতি না হলে সামনে ...
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিমানবন্দরে রুশ হামলা

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিমানবন্দরে রুশ হামলা

আন্তর্জাতিক
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিমানবন্দরটির প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সিএনএন ও বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভানো-ফাঙ্কিভস্ক শহরের একটি বিমানবন্দরে এ হামলা চালানো হয়। শহরের মেয়র রাসলান মার্টসিঙ্কিভ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। ইউক্রেনে তৃতীয় কোনো বিমানবন্দরে এটি রুশ বাহিনীর হামলা। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, তারা শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরেও বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭ জন। লিভভ অঞ্চলের গভর্নর মাকসিম কোজিস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম...
পকেট মারতে গিয়ে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী

পকেট মারতে গিয়ে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী

আন্তর্জাতিক
পকেটমার সন্দেহে বইমেলা থেকে গ্রেফতার হয়েছেন আলোচিত এক অভিনেত্রী। তার নাম রূপা দত্ত। কলকাতার একাধিক টিভি সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও অভিনয় করেন তিনি। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে গ্রেফতার হন তিনি। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বইমেলায় টহলরত পুলিশের এক সদস্য লক্ষ্য করেন ডাস্টবিনে একটি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন রূপা দত্ত। সন্দেহ হলে ওই সময় রূপাকে দাঁড়াতে বলেন পুলিশ। ডাস্টবিনে কেন ভালো একটি ব্যাগ ফেললেন সে প্রশ্ন করা হয় তাকে। ব্যাগের মালিক কে সে প্রশ্নও করা হয়। কেনো প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি রূপা। এরপরই দায়িত্বরত নারী পুলিশকে দিয়ে অভিনেত্রী রূপার তল্লাশি নেওয়া হয়। তখনই বের হয়ে আসে তার ব্যাগের মধ্যেই একাধিক মানিব্যাগ। এসব ব্যাগ থেকে প্রায় ৭৫ হাজার রুপি উদ্ধার হয়। অনেক টাকাও রয়েছে। রূপাকে পার্শবর্তী বিধান নগর উত্তর থানায় নিয়ে যায় পুল...
রাশিয়ান মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

রাশিয়ান মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক
রাশিয়ার মায়েদের প্রতি তাদের সন্তানদেরকে যুদ্ধে না পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মধ্যরাতে কিয়েভ থেকে এক ফেসবুকে পোস্টে জেলেনস্কি ভবিষ্যদ্বাণী করে বলেন, রুশ আক্রমণকারীদের কর্মকাণ্ড ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের হামলার মতোই হবে। তিনি আবারও ইউক্রেনীয়দেরকে রুশ সেনাদের প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য রুশ সেনাদের মায়েদের কাছেও আবেদন করেন। জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা পরীক্ষা করে দেখুন। যদি আপনার সামান্যতম সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া বুধবার প্রথমবারের মতো ইউক্রেনে রুশ বাহিনীর পদে নিয়োগপ্রাপ্তদের উপস্থিতি স্বীকার করেছে, যাদের মধ্যে অনেকেই যু...
কিয়েভের চারপাশে রুশ সেনাদের অবস্থান, সংঘর্ষ চলছে

কিয়েভের চারপাশে রুশ সেনাদের অবস্থান, সংঘর্ষ চলছে

আন্তর্জাতিক
রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে। পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর-পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমেলের আন্তোনোভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, আমরা কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা গেছে। কোথাও কোথাও সংঘর্ষও চোখে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাঁজোয়া যান, ট্যাংক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে। কিয়েভের উত্তরে রুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের দেখ...