Thursday, June 4

আন্তর্জাতিক

দিল্লিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭

দিল্লিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক
ভারতের রাজধানী নয়া দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে দিল্লির গোকালপুরীতে একটি বস্তি এলাকায় আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় একের পর এক বাড়িতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার ভোররাত পর্যান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যায়। এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বাসিন্দাদের উদ্ধার করে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ভস্মীভূত হয়ে যাওয়া ঝুপড়িগুলির মধ্যে আর কোনো দেহ পড়ে রয়েছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। এই ঘটনায় ৩০ থেকে ৬০টি বস্তির ঘর পুড়ে গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অগ্নিকাণ্ডের খবরে শোক প্রকাশ করেছেন। তি...
কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।শুক্রবার বিকালে উত্তর কাশ্মীরে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির কো-পাইলটের অবস্থাও আশঙ্কাজনক। খবর টাইমস অব ইন্ডিয়ার। এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনকে আহত অবস্থায় উদ্ধারের পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিল, তখন আচমকা কারিগরি ত্রুটি দেখা দেয়। তুষারের কারণে জরুরি অবতরণ সম্ভব হয়নি। ...
এবার পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

এবার পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

আন্তর্জাতিক
পাকিস্তান দেশের যুদ্ধ ক্ষমতা উন্নত করার জন্য তাদের সব সময়কার মিত্র চীন থেকে পাওয়া অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমানগুলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক জেলার বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ওই অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুর্ভাগ্যবশত, এই অঞ্চলে একটি ভারসাম্যহীনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ভারসাম্যহীনতা মোকাবেলার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় সংযোজন করা হয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেওয়ার ৪০ বছর পর নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছ...
ইউক্রেনের নতুন দুটি শহরে হামলা রুশ সেনাদের

ইউক্রেনের নতুন দুটি শহরে হামলা রুশ সেনাদের

আন্তর্জাতিক
ইউক্রেনের নতুন দুই শহরে হামলা করেছে রুশ সেনাবাহিনী। আধাঘণ্টার ব্যবধানে লুতস্ক ও দিনিপ্রো শহরে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার ইউক্রেনের টেলিভিশন ও সংবাদপত্র এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহর দুটি দিনিপার নদীর তীরে অবস্থিত। এর আগে শহর দুটিতে হামলা হয়নি। এ অঞ্চলকে মধ্য-পূর্ব ইউক্রেনের প্রধান দূর্গ মনে করা হয়। এই শহর দুটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্ম...
ইউক্রেনের হাসপাতালে বোমাবর্ষণের যে ব্যাখ্যা দিল রাশিয়া

ইউক্রেনের হাসপাতালে বোমাবর্ষণের যে ব্যাখ্যা দিল রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের একটি শিশু হাসপাতালে রাশিয়া বোমাবর্ষণ করেছে বলে কিয়েভ বুধবার যে দাবি করেছে, তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, আলোচিত ভবনটি আগে হাসপাতাল থাকলেও বর্তমানে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্যবহার করছে। খবর ইউএসএ টুডের। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া দুদিন আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, ইউক্রেনের সশস্ত্র জাতীয়তাবাদীরা ওই হাসপাতাল ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ভবনটিকে ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে গোলাবর্ষণ করার পর সেটিকে টার্গেট করা হয় বলে উলিয়ানস্কি জানান। জাতিসংঘ নিশ্চিত না হয়েই ভুয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে জানিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক টুইটার বার্তার ...
রাশিয়ার ১০ যুদ্ধবিমানে আঘাত হানা হয়েছে: ইউক্রেন

রাশিয়ার ১০ যুদ্ধবিমানে আঘাত হানা হয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক
রাশিয়ার ১০ যুদ্ধবিমানে আঘাত হানা হয়েছে। এ ছাড়া দুটি বড় অস্ত্র-বহর ধ্বংস করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেনের বিমানবাহিনী। এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, এসইউ-২৫ ও এসইউ-৩৪ মডেলের বিমানগুলোতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান স্টিংগার ম্যান-পোর্টেবল ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এর বেশি আর কোনো তথ্য দেওয়া হয়নি। খবর বিবিসির। রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পরমাণু সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছে ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনের একটি পারমাণবিক গবেষণা স্থাপনায় বোমা হামলা চালিয়েছে বলে দেশটির অভিযোগ। ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণুবিষয়ক কর্তৃপক্ষ বলছে—দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে অবস্থিত পারমাণবিক গবেষণা স্থাপনায় রুশ হামলা হয়েছে। এর জেরে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছ...
অর্ধেক মানুষই কিয়েভ ছেড়ে চলে গেছে, দাবি মেয়রের

অর্ধেক মানুষই কিয়েভ ছেড়ে চলে গেছে, দাবি মেয়রের

আন্তর্জাতিক
রাশিয়ার হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের অর্ধেক জনসংখ্যা পালিয়ে গেছে বলে দাবি করেছেন মেয়র ভিটালি ক্লিটসকো। তিনি বলেছেন, রাশিয়ান বাহিনী শহরের কাছাকাছি চলে আসছে। এ অবস্থায় শহরের প্রায় তিন মিলিয়ন জনসংখ্যা থেকে দুই মিলিয়নের কাছাকাছি মানুষ চলে গেছে। খবর বিবিসির। সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ক্লিটসকো দাবি করেছেন, কিয়েভ একটি দুর্গে রূপান্তরিত হয়েছে। এখানের প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন, প্রতিটি চেকপয়েন্টকে সুরক্ষিত করা হয়েছে। এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে। ইউক্রেনে রুশ অভিযানের ১৫তম দিন পর্যন্ত এসব ইউক্রেনীয় নাগরিক আশপাশের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।...
তুরস্ক সফরে ইসরাইলের প্রেসিডেন্ট

তুরস্ক সফরে ইসরাইলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক
দুই দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইসরাইলি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইল ও তুরস্কের সম্পর্কে চড়াই-উৎরাই রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কীভাবে এই সম্পর্ককে আবারও সচল করা যায় তা জানা আছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের খবরে অনেকেই বিস্মিত হয়েছেন। এর প্রতিবাদে মঙ্গলবারও তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল 'আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।' তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি ...
বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের

বিদেশি যোদ্ধাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ইউক্রেনের

আন্তর্জাতিক
যেসব বিদেশি নাগরিক ইউক্রেনের জন্য যুদ্ধ করবে, তাদের দেশটির নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন। মঙ্গলবার ইউক্রেনের জাতীয় সংবাদমাধ্যম ইউক্রিনফর্মে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের। ইয়েনিন বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য লড়াই করতে চায় এমন বিদেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে আঞ্চলিক প্রতিরক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করছে ইউক্রেন। বিদেশি যোদ্ধাদের সংখ্যা বাড়ছে জানিয়ে ইয়েনিন বলেন, এই বিদেশিরা একটি চুক্তি স্বাক্ষর করবেন এবং সামরিক পাসপোর্ট পাবেন, যা পরে তাদের বসবাসের অনুমতিতে রূপান্তরিত হবে। ভবিষ্যতে এ বিদেশিদের মধ্যে যারা ইউক্রেনের নাগরিক হতে আগ্রহী হবেন, তাদের জন্য আমাদের আইন একটি পথ দেখাবে। এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়তে ১৬ হাজার বিদেশি যোদ্ধার প্রথম দলটি ইউ...
পুতিনকে না থামালে কেউ নিরাপদ থাকবে না: ইউক্রেনের ফার্স্ট লেডি

পুতিনকে না থামালে কেউ নিরাপদ থাকবে না: ইউক্রেনের ফার্স্ট লেডি

আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো সম্ভব না হল, এই পৃথিবী কারও জন্যই আর নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ার করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনী ‘গণহারে’ বেসামরিক মানুষকে হত্যা করছে বলে এক খোলা চিঠিতে অভিযোগ করেন তিনি। ইউক্রেনের জনগণ রুশদের কখনোই ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভি ও স্কাই নিউজের। খোলা চিঠিতে ইউক্রেনের ফার্স্ট লেডি আরও লেখেন, তার দেশে রুশ সেনারা যা ঘটাচ্ছে তা না দেখরে বিশ্বাস করা করা কঠিন। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন নিয়ে ক্রেমলিন সমর্থিত প্রপাগান্ডা চলছে। কে বিশ্বাস করবে যে এটি একটি বিশেষ অপারেশন। ইউক্রেনের বেসামরিক লোকদের গণহত্যা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনীয়দের ছোট করে দেখছেন। কিন্তু ইউক্রেনীয়রা ঠিকই এক অনন্য ঐক্য দেখিয়েছে। ইউক্রেনের ফার্স্ট লেডি খোলা চিঠিতে স্বামীর মতো ...