ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানে ৪৭৪ জন নিহত
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে এ পর্যন্ত ১ হাজার ৩৩৫ জন বেসামরিক লোক হতাহত হয়েছেন।
জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এসব লোক হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার লিজ থ্রোসেল বলেন, এর মধ্যে ৪৭৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৯ শিশু রয়েছে। এ সময় ৮৬১ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। খবর সিএনএনের।
হতাহতের বেশিরভাগই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। ইউক্রেনের শহরগুলোতে শত শত আবাসিক ভবন ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়ায় প্রায় ১২ হাজার ৭০০ লোককে গ্রেফতার করা হয়েছে।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের পরিস্থিতিকে 'দুর্ভাবনার' বলে বর্ণনা করে 'সর্...









